13/03/2025
কসবা বাসী, আসসালামু আলাইকুম।
গতকাল থেকে একটি পোস্ট ফেসবুকে দেখা যাচ্ছে বেশি, তা হল ট্রেন নাম্বার 703 ও 704 মহানগর গোধুলী ও মহানগর প্রভাতী ট্রেন কসবা যাত্রা বিরতি দেওয়া জন্য।
কসবা রেলওয়ে স্টেশন - Quasba Railway Station এ
যাত্রা বিরতি দেওয়া ট্রেনের সংখ্যা নতুন যোগ হউক এটা আমরা সবাই চায়।
কিন্তু বাংলাদেশ রেলওয়ে কার্যক্ষমতা কতটুকু এটা সবার জানতে হবে।
703-704 মহানগর গোধূলী ও প্রভাতী এক্সপ্রেস ট্রেন
যাত্রাপথে যাত্রা বিরতি দেয় যথাক্রমে ঢাকা, ঢাকা বিমানবন্দর, ভৈরব বাজার জং, ব্রাহ্মণবাড়িয়া. আখাউড়া জং, কুমিল্লা, লাকসাম জং, গুনবতী, ফেনী, চট্টগ্রাম। মোট যাত্রা বিরতি 9 টি অন্যদিকে
একটু লক্ষ্য করেলে দেখা যাবে গোধূলী-প্রভাতীর ঢাকা জেলায় 2 টি, কিশোরগঞ্জ জেলায় 1 টি ব্রাহ্মণবাড়িয়া জেলায় 2 টি, কুমিল্লা জেলায় 3 টি, ফেনী জেলায় 1 টি ও চট্টগ্রাম জেলায় 1 টি যাত্রাবিরতি দেওয়া, বিষয় হচ্ছে নরসিংদী জেলায় কোন যাত্রাবিরতি দেওয়া হয় না।
এখন যদি যাত্রীতুলনায় কসবা যাত্রাবিরতি দেওয়া হয় তাহলে নরসিংদী, আশুগঞ্জ কসবা থেকে যাত্রীর পরিমান অনেক বেশি তাহলে এই স্টেশন গুলাতেও যাত্রা বিরতি দেওয়া দরকার তার পর কসবায়। দুঃখজনক হলেও সত্যি এটা রেলওয়ে কখনো-ই করবে না।
আমাদের কথা হচ্ছে সকাল বেলায় আপে ট্রেন থাকলেও ডাউনের কোন ট্রেন নেই। যতদূর যানাযাচ্ছে ট্রেন নাম্বার 817-818 সূবর্ণচর এক্সপ্রেস চালু হবার পথে।
তাহলে সকালে ডাউনে কুমিল্লা যাবার ও বিকেলে ঢাকা যাবার 1 টি ট্রেন যোগ হবে।
যদি প্রভাতী-গোধূলীর জন্য চেষ্ঠা না করে সূবর্ণচর এর জন্য চেষ্ঠা করি তাহেল (কসবা এক্সপ্রেস - Quasba Express এর একান্ত ভাবে মনে হয়) সুফল পাওয়া যবে, কারণ সূবর্ণচর এর জন্য নোয়াখালী জেলার মানুষ অনেক দিনধরে চেষ্ঠা করে আসছে সাথে ব্রাহ্মণবাড়িয়া-ভৈরব-নরসিংদী’র মানুষ-ত আছে-ই।
এক কথায় বলতেগেলে।
যদি সূবর্ণচর এর জন্য চেষ্ঠা করা হয়া তাহলে 3-4 জেলার মানুষ পাশে থাকবে। অন্য দিকে
যদি প্রভাতী-গোধূলী জন্য চেষ্ঠা করা হয় তাহলে উলটো আরো বিভিন্ন জেলার মানুষ বি-পক্ষে দাড়াবে এবং তাদের একটাই কথা থাকবে প্রভাতী-গোধূলী আমরাও চাই।
তাছাড়া প্রভাতী-গোধূলী আখাউড়া যাত্রাবিরতি দিয়ে থাকে অল্প দূরত্বে কসবা যাত্রাবিরতি দিবে মনে হয় না। বাংলাদেশের প্রেক্ষাপটে কোন কিছু পেতে হলে পেছনে জনশক্তি সহ একটি অদৃশ্য শক্তি লাগে।
তাই যুক্তিক দাবী ও রেলওয়ে রুট এর কথা চিন্তা করে আমাদের আগানো উচিত।
ধন্যবাদ সবাইকে মানোযোগ পড়ার জন্য।
বি: দ্র: কসবা এক্সপ্রেস - Quasba Express এর কথার সাথে সবার মতামত নাও থাকতে পারে অথবা কসবা এক্সপ্রেস - Quasba Expressকথায় কোন গ্রহণ যুগ্য যুক্তি নাও থাকতে পারে, তাই উত্তেজিত না হাওয়া অনুরোধ করছি, আবারো ধন্যবাদ।