22/08/2025
---
✈️ সার্বিয়া 🇷🇸 এবং নর্থ মেসিডোনিয়া 🇲🇰 – বর্তমান অবস্থা জানুন
🔴 **সার্বিয়া 🇷🇸**
আজকে যদি নতুন করে ফাইল দেন, হতাশ হওয়ার সম্ভাবনাই বেশি।
👉 চারদিকে অবিশ্বাস আর প্রতারণা
👉 অতিরিক্ত দুর্নীতি ও দালালি
👉 ভুয়া ডকুমেন্ট আর ফাঁকা আশ্বাস
দিন শেষে বুঝবেন শুধু সময়, টাকা আর মানসিক শান্তি নষ্ট হয়েছে।
🟢 **নর্থ মেসিডোনিয়া 🇲🇰**
এখানেও একই ধরণের অবস্থা। বছরের শেষ দিকে গেলে প্রায়ই কোটা শেষ হয়ে যায়।
👉 অনেকে মিষ্টি কথায় প্রলোভন দেখায়
👉 বাস্তবে ফাইল করলে শুধু অপেক্ষার দোলাচলে থাকতে হয়
👉 সঠিক সময় হলো বছরের একদম শুরুতেই আবেদন করা, কেননা শীতের সময় শীতে বলতে গেলে এম্বাসি বন্ধের মতোই স্লো হয়ে যায় একেবারে।
🌨️ **শীতকালীন বাস্তবতা (ইউরোপ)**
মনে রাখবেন, ইউরোপে শীতের সময় অনেক কাজ অচল হয়ে যায়। নির্মাণ, কৃষি কিংবা ফ্যাক্টরি– অনেক ক্ষেত্রেই কাজ ধীরগতি বা বন্ধ থাকে। তাই শীত মৌসুমে নতুন ফাইল জমা করলে কাজ হওয়ার সম্ভাবনা কম থাকে।
---