BD BUS LOVER

BD BUS LOVER √ BD BUS LOVER encourages only bus fanning in our group. √BD BUS LOVER encourages only bus fanning in our group.

Apart from that we try to provide all necessary information about various bus routes in whole country & intrastate routes also. Apart from that we try to provide all necessary information about verious bus routes in whole county & Intrastate routes also.

√Stay tuned to BD BUS LOVER. Keep sharing your thoughts and experiences about buses.

সাকুরা পরিবহন (প্রাঃ) লিঃ হলো ঢাকা থেকে বাংলাদেশের দক্ষিণাঞ্চলে (বিশেষ করে বরিশাল বিভাগে) যাতায়াতের অন্যতম একটি জনপ্রিয় ...
23/08/2026

সাকুরা পরিবহন (প্রাঃ) লিঃ হলো ঢাকা থেকে বাংলাদেশের দক্ষিণাঞ্চলে (বিশেষ করে বরিশাল বিভাগে) যাতায়াতের অন্যতম একটি জনপ্রিয় এবং ঐতিহ্যবাহী আন্তঃজেলা বাস সার্ভিস। ১৯৯১ সালে প্রতিষ্ঠিত এই পরিবহন সেবাটি বর্তমানে পদ্মা সেতু হয়ে দ্রুততম সময়ে যাত্রী পারাপার করে থাকে।

সাকুরা পরিবহন ঢাকা থেকে মূলত বরিশাল বিভাগের বিভিন্ন গুরুত্বপূর্ণ জেলায় এসি (AC) ও নন-এসি (Non-AC) উভয় ধরণের কোচ পরিচালনা করে।
প্রধান গন্তব্যগুলোর মধ্যে রয়েছে:(বরিশাল, ঝালকাঠি, স্বরূপকাঠি ও পিরোজপুর পটুয়াখালী, বরগুনা, আমতলী ও কুয়াকাটা মাদারীপুর, ফরিদপুর ও ভাঙা)

সুন্দর ছবিটি তুলেছেনঃ নোমান 📸

📌 বাংলাদেশের অন্যতম প্রধান বাস ফ্যানিং গ্রুপ বিডি বাস লাভার। যেখানে রয়েছে সুসংগঠিত ও শৃঙ্খলাবদ্ধ একটি পরিবার। যারা প্রতিনিয়ত বিভিন্ন বাসের ছবি, ভিডিও এবং তথ্য প্রকাশ করে। আপনিও চলে আসুন সেই পরিবারের অংশীদার হতে।
যুক্ত হোন আমাদের গ্রুপে, লিংকঃ- www.facebook.com/groups/bdbuslover

▪️বাংলাদেশে চলাচলকারী সকল বাসের রুট সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন বিডি বাস লাভার ফেসবুক গ্রুপের অফিসিয়াল ওয়েবসাইট www.bdbuslover.com - এ।

বাংলাদেশের পরিবহন সেক্টরে আভিজাত্য, অনুকরণীয়তা এবং বিশ্বস্ততার অনন্য এক প্রতীক—ইউনিক সার্ভিস। নামের মতোই তাদের সার্ভিসও ...
23/08/2026

বাংলাদেশের পরিবহন সেক্টরে আভিজাত্য, অনুকরণীয়তা এবং বিশ্বস্ততার অনন্য এক প্রতীক—ইউনিক সার্ভিস।

নামের মতোই তাদের সার্ভিসও সত্যিকার অর্থে ইউনিক। কিংবদন্তি এই অপারেটরটি যেনো রুচিশীলতার এক উজ্জ্বল প্রতিচ্ছবি। বাংলাদেশের সর্বপ্রথম HINO AK8J ইউনিট টি যুক্ত হয় ইউনিক সার্ভিস এর বহরে।

এই HINO AK8J এর বডি আফতাব নিজেই করে আর বেশ সময় নিয়েই বডি তৈরি করা হয়। রেজিষ্ট্রেশন পাওয়ার পর ইউনিক সার্ভিসের বহরে যুক্ত হয় গাড়িটি। বর্তমানে বাসটি ঢাকা-চট্টগ্রাম রুটে নিয়মিত যাত্রীসেবা দিচ্ছে। তাছাড়া আগামীতে ইউনিক সার্ভিস এর বহরে যুক্ত হতে যাচ্ছে বেশ কিছুসংখ্যক HINO AK8J এসি কোচ।

ছুঁটে চলা ইউনিক সার্ভিসের HINO AK8J এর অসাধারণ সুন্দর ছবিটি তুলেছেন সরদার মোহাম্মদ সাইফ হাসান!

📌 বাংলাদেশের বিভিন্ন পরিবহন সম্পর্কিত আরো বিস্তারিত তথ্য ও আপডেট জানতে চোখ রাখুন বাংলাদেশ বাস লাভার গ্রুপে।
গ্রুপ লিংকঃ www.facebook.com/groups/bdbuslover

তাছাড়া গ্রুপ সম্পর্কিত আরো বিস্তারিত জানতে ভিজিট করুন বিডি বাস লাভার ফেসবুক গ্রুপের অফিসিয়াল ওয়েবসাইট www.bdbuslover.com - এ।

🔔 UPDATE 🔔 UPDATE 🔔🌐 রাজশাহীর অন্যতম স্বনামধন্য অপারেটর "ন্যাশনাল ট্রাভেলস" এর বহরে যুক্ত হলো ০২ ইউনিট Ashok Leyland 12M...
22/08/2026

🔔 UPDATE 🔔 UPDATE 🔔

🌐 রাজশাহীর অন্যতম স্বনামধন্য অপারেটর "ন্যাশনাল ট্রাভেলস" এর বহরে যুক্ত হলো ০২ ইউনিট Ashok Leyland 12M CRS চ্যাসিসে ইকোনমি এসি বাস।

গাড়িগুলোর সুন্দর কাজ করেছে নিউপ্ল্যান ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ। গাড়িগুলো ঢাকা-রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ চলাচল করবে।

📸 সুন্দর ছবিগুলো তুলেছেন: Arafat & Niloy

বাংলাদেশের বিভিন্ন পরিবহন সম্পর্কিত আরো বিস্তারিত তথ্য ও আপডেট জানতে চোখ রাখুন বাংলাদেশ বাস লাভার গ্রুপে।
গ্রুপ লিংকঃ www.facebook.com/groups/bdbuslover
তাছাড়া গ্রুপ সম্পর্কিত আরো বিস্তারিত জানতে ভিজিট করুন বিডি বাস লাভার ফেসবুক গ্রুপের অফিসিয়াল ওয়েবসাইট www.bdbuslover.com - এ।

♻️ লাবিবা ক্লাসিক লিমিটেড তাদের যাত্রা মহাখালী-ব্রাহ্মনবাড়িয়া দিয়ে হলেও পদ্মা সেতু উদ্বোধন হওয়ার পরে দক্ষিণবঙ্গের বরি...
22/08/2026

♻️ লাবিবা ক্লাসিক লিমিটেড

তাদের যাত্রা মহাখালী-ব্রাহ্মনবাড়িয়া দিয়ে হলেও পদ্মা সেতু উদ্বোধন হওয়ার পরে দক্ষিণবঙ্গের বরিশাল এবং বরগুনা রুটে বিচরণ শুরু করে। পরবর্তীতে তারা দক্ষিণবঙ্গে একের পর এক নতুন রুট, সেই সাথে বহরে যুক্ত করতে থাকে Hino AK-1J, Ashok Leyland এবং Tata মডেলের বাস।

তাদের রুট সমূহ হলো 🌐:
🔰ঢাকা → ব্রাহ্মনবাড়িয়া
🔰ঢাকা → বরিশাল
🔰ঢাকা → বরগুনা
🔰ঢাকা → পটুয়াখালী
🔰ঢাকা → ভান্ডারিয়া
🔰ঢাকা → তালতলী

📸 অসাধারণ ছবিটি ধারণ করেছেন: Sajid Bhuiyan

📌 বাস সম্পর্কিত সকল আপডেট পেতে যুক্ত হোন আমাদের গ্রুপে, লিংকঃ- BD BUS LOVER

তাছাড়া গ্রুপ সম্পর্কিত আরো বিস্তারিত জানতে ভিজিট করুন বিডি বাস লাভার ফেসবুক গ্রুপের অফিসিয়াল ওয়েবসাইট www.bdbuslover.com - এ।

✨🕌 জুম্মা মোবারক 🕌✨ মৃ'ত্যু হঠাৎ করেই আসে। মৃ'ত্যুর য'ন্ত্রণা যথাযথই আসবে।(হে মানুষ! এটা তা-ই) যা থেকে তুমি পলায়ন করতে চ...
21/08/2026

✨🕌 জুম্মা মোবারক 🕌✨

মৃ'ত্যু হঠাৎ করেই আসে। মৃ'ত্যুর য'ন্ত্রণা যথাযথই আসবে।
(হে মানুষ! এটা তা-ই) যা থেকে তুমি পলায়ন করতে চাইতে।
- সূরা ক্বাফ, আয়াত: ১৯

অবশেষে যখন তাদের কারও কাছে মৃ'ত্যু আসে, তখন সে বলে, 'হে আমার রব! আমাকে আবার (দুনিয়ায়) ফেরত পাঠান, যেন আমি সৎকাজ করতে পারি যা আমি ছেড়ে দিয়েছিলাম।' কখনোই নয়!
- সূরা আল-মুমিনুল, আয়াত: ৯৯-১০০

মৃ'ত্যু ছোট-বড় কাউকেই চেনে না। তাই তুমি তাকওয়া (আল্লাহভীতি) অর্জন করো, কারণ তুমি জানো না যখন রাত ঘনিয়ে আসবে, তুমি ফজর পর্যন্ত বেঁচে থাকবে কিনা।

ছবিটি ক্যামেরাবন্দী করেছেন: মহসিন আহমেদ টুটুল

বিভিন্ন পরিবহন সম্পর্কিত আরো বিস্তারিত তথ্য ও আপডেট জানতে চোখ রাখুন বাংলাদেশ বাস লাভার গ্রুপে।
গ্রুপ লিংকঃ www.facebook.com/groups/bdbuslover

তাছাড়া গ্রুপ সম্পর্কিত আরো বিস্তারিত জানতে ভিজিট করুন বিডি বাস লাভার ফেসবুক গ্রুপের অফিসিয়াল ওয়েবসাইট www.bdbuslover.com - এ।

বাংলাদেশের পরিবহন জগতে বিলাসী যাত্রার কথা উঠলেই যে নামগুলো সবার আগে মনে আসে, তার মধ্যে হুন্দাই বাস অন্যতম। আরামদায়ক আসন...
20/08/2026

বাংলাদেশের পরিবহন জগতে বিলাসী যাত্রার কথা উঠলেই যে নামগুলো সবার আগে মনে আসে, তার মধ্যে হুন্দাই বাস অন্যতম।

আরামদায়ক আসন, নান্দনিক ডিজাইন, প্রশস্ততা আর দীর্ঘপথের ভ্রমণে স্বাচ্ছন্দ্য—সবকিছু মিলিয়ে হুন্দাই যেন যাত্রীদের কাছে আলাদা এক আস্থার নাম। তাই কোনো পরিবহন অপারেটরের বহরে হুন্দাই বাস থাকা মানেই যেন সেই অপারেটরের ফ্ল্যাগশিপ সার্ভিসের উপস্থিতি।

একসময় বাংলাদেশের মহাসড়কে হুন্দাই মানেই ছিল অভিজাত ও বিলাসী ভ্রমণের প্রতিচ্ছবি। সময় বদলেছে, পরিবহনে এসেছে নানা ধরনের আধুনিক বাস; তবুও হুন্দাইয়ের সেই স্বতন্ত্র আবেদন আজও অটুট।

ছবির সবুজে ঘেরা পথে ছুটে চলা এই হুন্দাইগুলো যেন মনে করিয়ে দেয়—
দূরপথের যাত্রা শুধু গন্তব্যে পৌঁছানো নয়, যাত্রাটাকেও উপভোগ করার নাম।

📸 নিলয় প্রামানিক।

📌 বাংলাদেশের বিভিন্ন পরিবহন সম্পর্কিত আরো বিস্তারিত তথ্য ও আপডেট জানতে চোখ রাখুন বাংলাদেশ বাস লাভার গ্রুপে।
গ্রুপ লিংকঃ www.facebook.com/groups/bdbuslover

তাছাড়া গ্রুপ সম্পর্কিত আরো বিস্তারিত জানতে ভিজিট করুন বিডি বাস লাভার ফেসবুক গ্রুপের অফিসিয়াল ওয়েবসাইট www.bdbuslover.com - এ।

একটা সময় ছিল, দূরপাল্লার যাত্রায় সাধারণ মানুষের প্রথম পছন্দ ছিল নন-এসি বাস। আর এসি বাস মানেই ছিল কিছুটা বিলাসিতা—আরাম ...
20/08/2026

একটা সময় ছিল, দূরপাল্লার যাত্রায় সাধারণ মানুষের প্রথম পছন্দ ছিল নন-এসি বাস। আর এসি বাস মানেই ছিল কিছুটা বিলাসিতা—আরাম ও সামর্থ্যের ভিন্ন এক পরিচয়।

কিন্তু সময়ের সঙ্গে বদলে গেছে বাংলাদেশের পরিবহন জগতের চিত্র। বর্তমানে অনেক রুটেই এসি ও নন-এসি বাসের ভাড়ার ব্যবধান অনেকটাই কমে এসেছে। এর পেছনে অন্যতম বড় কারণ হলো স্লিপার বাসের জনপ্রিয়তা। আর স্লিপার বাসের জগতে ‘সুইট ক্লাস’ নিয়ে এসেছে আরও ভিন্নধর্মী এক অভিজ্ঞতা—স্লিপার ও বিজনেস ক্লাস সিটের সমন্বয়ে তৈরি আরাম ও বিলাসিতার নতুন সংযোজন।

একসময় বাংলাদেশের সড়ক পরিবহনে জাপানি চ্যাসিসের ছিল একচ্ছত্র আধিপত্য। কিন্তু সময়ের পরিক্রমায় নানা কারণে সেই চিত্রও বদলে গেছে। বর্তমানে ভারতীয় চ্যাসিস, বিশেষ করে Ashok Leyland-এর চ্যাসিস, দেশের পরিবহন জগতের অন্যতম গুরুত্বপূর্ণ ভিত্তি হয়ে উঠেছে।

আজকের স্লিপার, সুইট ক্লাস—আধুনিক দূরপাল্লার বাসগুলোর নেপথ্যে তাই ভারতীয় চ্যাসিসের উপস্থিতি বেশ দৃশ্যমান।
ছবির এই দুই বাস যেন বাংলাদেশের পরিবহন জগতের সেই পরিবর্তনেরই এক জীবন্ত প্রতিচ্ছবি।

📸 Jawad Janif

📌 বাংলাদেশের বিভিন্ন পরিবহন সম্পর্কিত আরো বিস্তারিত তথ্য ও আপডেট জানতে চোখ রাখুন বাংলাদেশ বাস লাভার গ্রুপে।
গ্রুপ লিংকঃ www.facebook.com/groups/bdbuslover

তাছাড়া গ্রুপ সম্পর্কিত আরো বিস্তারিত জানতে ভিজিট করুন বিডি বাস লাভার ফেসবুক গ্রুপের অফিসিয়াল ওয়েবসাইট www.bdbuslover.com - এ।

⚪গোল্ডেন লাইন পরিবহন⚪করিম গ্রুপের একটি স্বনামধন্য অঙ্গপ্রতিষ্ঠান হিসেবে ২০১১ সালে যাত্রা শুরু করে গোল্ডেন লাইন পরিবহন। প...
19/08/2026

⚪গোল্ডেন লাইন পরিবহন⚪

করিম গ্রুপের একটি স্বনামধন্য অঙ্গপ্রতিষ্ঠান হিসেবে ২০১১ সালে যাত্রা শুরু করে গোল্ডেন লাইন পরিবহন। প্রতিষ্ঠার পর থেকেই যাত্রীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করার মাধ্যমে প্রতিষ্ঠানটি দেশের পরিবহন খাতের আস্থার প্রতীক হয়ে উঠেছে। শুরুর দিকে নির্দিষ্ট একটি সীমার মধ্যে কার্যক্রম সীমাবদ্ধ থাকলেও, সময়ের সাথে সাথে নিজেদের বহর ও পরিসর বেশ কিছুটা বাড়িয়ে নিয়েছে এই অপারেটর।
যাত্রীদের ভ্রমণ অভিজ্ঞতাকে আরও আরামদায়ক ও আধুনিক করতে গোল্ডেন লাইন তাদের বহরে যুক্ত করেছে মানসম্মত এসি এবং নন-এসি কোচ। বর্তমান যুগের চাহিদা অনুযায়ী ঘরে বসেই আসন নিশ্চিত করার জন্য রয়েছে সহজ অনলাইন টিকিট বুকিংয়ের সুব্যবস্থা। পাশাপাশি দীর্ঘ দূরত্বের যাত্রায় নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রতিষ্ঠানটি নিয়োজিত করেছে দক্ষ চালক এবং একদল আন্তরিক ও প্রশিক্ষিত কর্মী বাহিনী। শুধু তাই নয়, প্রতিটি গাড়ির গতিবিধি এবং লাইভ লোকেশন সর্বদা নিখুঁতভাবে নজরদারিতে রাখতে এই পরিবহন সংস্থাটি আধুনিক জিপিএস প্রযুক্তি ব্যবহার করছে, যার ফলে যাত্রাপথে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়ানো সম্ভব হয় এবং যাত্রীরা আরও বেশি নিরাপদ বোধ করেন। নির্ধারিত সময়ে গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা শুরু করা এবং শিডিউল কঠোরভাবে মেনে চলার কারণে সাধারণ যাত্রীদের কাছে এই পরিবহন সেবাটি দারুণ গ্রহণযোগ্যতা অর্জন করেছে।

📸 আব্দুর রহমান সাদ

📌 আরো বিস্তারিত জানতে চোখ রাখুন বাংলাদেশ বাস লাভার গ্রুপে।
গ্রুপ লিংকঃ www.facebook.com/groups/bdbuslover

বাংলাদেশের সকল রুটে চলাচলকারী বাসের রুট সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন বিডি বাস লাভার ফেসবুক গ্রুপের অফিসিয়াল ওয়েবসাইট www.bdbuslover.com - এ।

🇯🇵Hino RM-2 ❌ Hyundai🇰🇷বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থায় Hino RM-2 এবং Hyundai বাস দুটিই অত্যন্ত নির্ভরযোগ্য ও জনপ্রিয় বাহন। ...
19/08/2026

🇯🇵Hino RM-2 ❌ Hyundai🇰🇷

বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থায় Hino RM-2 এবং Hyundai বাস দুটিই অত্যন্ত নির্ভরযোগ্য ও জনপ্রিয় বাহন। Hino RM-2 বাসের সবচেয়ে বড় সুবিধা হলো এর অসাধারণ স্থায়িত্ব এবং দেশের ভাঙা-চুরা রাস্তায় সহজে মানিয়ে নেওয়ার ক্ষমতা। এর যন্ত্রাংশ সর্বত্র সহজলভ্য এবং যেকোনো সাধারণ মেকানিক দ্বারা সাশ্রয়ী মূল্যে মেরামত করা যায়, যা পরিবহন মালিকদের জন্য দারুণ সুবিধাজনক। অন্যদিকে Hyundai বাসগুলো তাদের আধুনিক ডিজাইন, প্রিমিয়াম লুক এবং বিশ্বমানের আরামদায়ক এসি সার্ভিসের জন্য যাত্রীদের কাছে ভীষণ জনপ্রিয়। তবে Hyundai এর যন্ত্রাংশের দাম বেশি এবং বিশেষায়িত টেকনিশিয়ানের প্রয়োজন হয় যা সবসময় সহজে পাওয়া যায় না। সব মিলিয়ে, রুক্ষ রাস্তায় টেকসই ও সহজ রক্ষণাবেক্ষণের জন্য Hino RM-2 যেমন আদর্শ, তেমনি আধুনিক কমফর্ট ও প্রিমিয়াম ভ্রমণের চাহিদায় Hyundai বাসগুলোর উপযোগিতাও সমানভাবে গুরুত্বপূর্ণ।

📸 শুভ

📌 আরো বিস্তারিত জানতে চোখ রাখুন বাংলাদেশ বাস লাভার গ্রুপে।
গ্রুপ লিংকঃ www.facebook.com/groups/bdbuslover

বাংলাদেশের সকল রুটে চলাচলকারী বাসের রুট সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন বিডি বাস লাভার ফেসবুক গ্রুপের অফিসিয়াল ওয়েবসাইট www.bdbuslover.com - এ।

💫ভ্রমণ যখন সৌখিনতা, তখন পছন্দ কেবলই সেরাটা। 🌿সবুজে ঘেরা প্রকৃতির বুক চিরে এঁকেবেঁকে এগিয়ে চলা পিচঢালা রাজপথে, যখন রুপালী...
18/08/2026

💫ভ্রমণ যখন সৌখিনতা, তখন পছন্দ কেবলই সেরাটা।

🌿সবুজে ঘেরা প্রকৃতির বুক চিরে এঁকেবেঁকে এগিয়ে চলা পিচঢালা রাজপথে, যখন রুপালী আভিজাত্যে মোড়ানো একটি বাস আপন গতিতে ছুটে চলে, তখন চারপাশ যেন রূপ নেয় এক জীবন্ত শিল্পকর্মে।

🔵Shohagh Paribahan এর এই Scania Multi Axle শুধু একটি যান্ত্রিক বাহন নয়, বরং রাজপথে গতি আর বিলাসিতার এক অনন্য কাব্য। বৃক্ষের পাতার ফাঁক গলে যখন মিষ্টি রোদের আলো এসে স্পর্শ করে গাড়িটির গায়ে, তখন সৃষ্টি হয় এক অপার্থিব আবহ—যা মুহূর্তেই মুগ্ধ করে যে কোনো বাসপ্রেমী কিংবা পথচারীকে।

🔵আধুনিক প্রযুক্তি আর নান্দনিক ডিজাইন যাত্রিদের দেয় এক রাজকীয় ভ্রমনের অনুভূতি। দেশের সড়কপথে আধুনিকতা ও আভিজাত্যের প্রতিযোগিতায় Shohagh Elite আজ এক অনন্য নাম, যা প্রতিনিয়ত এক শহর থেকে আরেক শহরে লিখে চলেছে বিলাসবহুল ভ্রমণের নতুন সংজ্ঞা।

📷 অসাধারণ ছবিটির কারিগর
Abu Noman

বাংলাদেশের বিভিন্ন পরিবহন সম্পর্কিত আরো বিস্তারিত তথ্য ও আপডেট জানতে চোখ রাখুন বাংলাদেশ বাস লাভার গ্রুপে।
গ্রুপ লিংকঃ www.facebook.com/groups/bdbuslover

তাছাড়া গ্রুপ সম্পর্কিত আরো বিস্তারিত জানতে ভিজিট করুন বিডি বাস লাভার ফেসবুক গ্রুপের অফিসিয়াল ওয়েবসাইট www.bdbuslover.com - এ।

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when BD BUS LOVER posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to BD BUS LOVER:

Shortcuts

Share