25/08/2026
পদ্মা সেতু ভারতকে সুবিধা দেয়ার জন্য নির্মাণ করা হয়েছে? এরকম দাবি কতটা যৌক্তিক?
বাংলাদেশের তিন দিকেই ভারত। ফলে আপনি যেদিকেই উন্নয়নমূলক কার্যক্রম নিবেন, একদল বলবে ভারতকে সুবিধা দিতেই আপনি এটা করছেন। আপনি যশোর, খুলনা তথা দক্ষিণাঞ্চলে রেল কিংবা সড়ক প্রকল্প নিন, কিছু লোক বলবে ভারতকে সুবিধা দিতে করছেন। পঞ্চগড় কিংবা আখাউড়া দিয়ে করুন, একই কথা শুনবেন। দেখুন, ভারত বাংলাদেশ থেকে ট্রানজিট চাইতেই পারে এবং যদি তাদের ট্রানজিট দেয়া হয়, তাতেও বাংলাদেশের অভ্যন্তরে সংঘটিত উন্নয়নের সুফল বাংলাদেশের জনগণই পাবে। ট্রানজিট বিশ্বে কমন একটি বিষয়। এখন ট্রানজিট না দিলেও সুফল দেশের জনগণই পাবে। পদ্মা সেতু দক্ষিণাঞ্চলের মানুষের দাবি ছিলো বাংলাদেশ স্বাধীন হওয়ার পূর্ব থেকেই। এটি ভারতের সুবিধার জন্য করা হচ্ছে, এরকম কথা অমূলক ও ভিত্তিহীন।