Gear Changer

Gear Changer Gear Changer

04/08/2026

#নেপালে ১০ লিটার ফুয়েলের দাম কতো?? দেখুন ভিডিওতে।

03/08/2026

সাজেক, মেঘের রাজ্য সাজেক যাচ্ছেন না কেনো ? ? ?

01/08/2026

কেওক্রাডং- বাইক নিয়ে পড়ে যাওয়ার মূল কারণসমূহ এবং তা এড়ানোর সমাধানগুলো,,,,
কেওক্রাডং রুটে এমন কিছু নির্দিষ্ট স্পট বা জায়গা থাকে, যেখানে রাস্তা বা ভূপ্রকৃতির কারণে বাইকাররাই ব্যালেন্স হারিয়ে পড়ে যান ।
Alt : ৩,২৩৫ ফুট (৯৮৬ মিটার)...
--
বান্দরবানের কেওক্রাডং রুটে দার্জিলিং পাড়ার আগের খাড়া ঢালটি (যা স্থানীয়ভাবে বা বাইকারদের কাছে অন্যতম কঠিন চড়াই হিসেবে পরিচিত) প্রায় ৪০° থেকে ৫০° (Degree) পর্যন্ত খাড়া হতে পারে। পার্সেন্টেজ হিসাবে এটি প্রায় ৪৫% থেকে ৫৫% গ্রেডিয়েন্ট-এর কাছাকাছি,
সেখানে ১০ বছর আগের Honda CB Trigger (১৫০ সিসি) নিয়ে এই ঢাল এবং কেওক্রাডং এর চূড়ায় ওঠে গেলাম। এদিকে আমার ট্যুরমেটরা চিন্তা করছে আমি এই বাইক নিয়ে ওঠতে পারবো কিনা

01/08/2026

পাহাড়ের গল্প: দুই ঘণ্টার সেই আড্ডা
পাহাড়ে ঘুরতে গেলে গন্তব্যই সবকিছু নয়,
অনেক সময় পথের মাঝেই লুকিয়ে থাকে সবচেয়ে সুন্দর স্মৃতি।
সেদিনও তেমনই একটি দিন। আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা ধরে এগিয়ে যাচ্ছিলাম ডিম পাহাড় থেকে তিন্দুর দিকে,তিন্দু নামার আগে হঠাৎ চোখে পড়ল এক অবিশ্বাস্য দৃশ্য—এক পাহাড় থেকে আরেক পাহাড়ে সাদা মেঘগুলো ধীরে ধীরে ভেসে যাচ্ছে। মনে হচ্ছিল, প্রকৃতি যেন নিজের হাতে এক বিশাল ক্যানভাসে জীবন্ত ছবি আঁকছে।
বাইকটা রাস্তার পাশে নিরাপদে দাঁড় করিয়ে দিলাম। সামনে শুধু পাহাড়, মেঘ আর নীরবতা। কোথাও যাওয়ার কোনো তাড়া নেই। সময় যেন থেমে গেছে।
দু'ঘণ্টা কেটে গেল গল্প করতে করতে। কখনও জীবনের কথা, কখনও ভবিষ্যতের স্বপ্ন, কখনও আবার পুরোনো স্মৃতির হাসি। মাঝেমধ্যে সবাই চুপ হয়ে শুধু মেঘের খেলা দেখছিলাম। সেই নীরবতাও যেন অনেক কথা বলছিল।
ঠান্ডা বাতাস মুখে এসে লাগছিল, দূরের পাহাড়গুলো কখনো মেঘে ঢেকে যাচ্ছিল, আবার মুহূর্তেই পরিষ্কার হয়ে উঠছিল। মনে হচ্ছিল, পাহাড় আমাদের শিখিয়ে দিচ্ছে—জীবনেও কখনো মেঘ আসে, আবার একসময় সরে যায়।
সেই দুই ঘণ্টায় কোনো বিলাসিতা ছিল না, ছিল না কোনো আয়োজন। ছিল শুধু কয়েকজন প্রিয় মানুষ, রাস্তার পাশে রাখা কয়েকটি বাইক, আর প্রকৃতির অফুরন্ত সৌন্দর্য।
ভ্রমণের শেষে বুঝলাম, সবচেয়ে মূল্যবান স্মৃতিগুলো গন্তব্যে নয়, বরং এমন কিছু অপ্রত্যাশিত বিরতিতেই তৈরি হয়। আজও চোখ বন্ধ করলে সেই পাহাড়, সেই মেঘ আর রাস্তার পাশে কাটানো দুই ঘণ্টার আড্ডা মনে পড়ে। তখন মনে হয়—জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো পরিকল্পনা করে আসে না, তারা হঠাৎ করেই এসে হৃদয়ে স্থায়ী হয়ে যায়।

29/07/2026

অষ্টম আশ্চর্য।

28/07/2026

#ময়মনসিংহ বিভাগের প্রথম ব্যক্তি, যিনি বিশ্বের সর্বোচ্চ মোটরচালিত সড়ক "Umling La Pass (19,024 ft)" সফলভাবে সম্পন্ন করেছেন।
The World’s Highest Motorable Road – Umling La Pass (19,024 ft)
--
কিছু স্বপ্ন শুধু দেখা যায় না—সাহস, ধৈর্য আর অদম্য ইচ্ছাশক্তি দিয়ে সেই স্বপ্নকে বাস্তবে ছুঁয়ে দেখতে হয়।
প্রতিটি বাইকারের জীবনে এমন কিছু গন্তব্য থাকে, যেগুলো শুধু একটি লোকেশন নয়—একটি স্বপ্ন, একটি চ্যালেঞ্জ এবং একটি ইতিহাস। আমার জন্য Umling La Pass ঠিক তেমনই একটি নাম।
--
সমুদ্রপৃষ্ঠ থেকে ১৯,০২৪ ফুট উচ্চতায় অবস্থিত Umling La Pass পৃথিবীর সর্বোচ্চ মোটরচালিত সড়ক (The World's Highest Motorable Road)। এই রাস্তায় পৌঁছানো মানে শুধু একটি পাহাড়ি রাস্তা অতিক্রম করা নয়; বরং প্রকৃতির সবচেয়ে কঠিন পরীক্ষার মুখোমুখি হওয়া।
--
এই অভিযানের প্রতিটি মুহূর্ত ছিল রোমাঞ্চ, অনিশ্চয়তা এবং আত্মবিশ্বাসের এক অসাধারণ মিশ্রণ। দীর্ঘ হাজার হাজার কিলোমিটারের পথ, দুর্গম পাহাড়ি রাস্তা, হিমশীতল বাতাস, অক্সিজেনের স্বল্পতা, প্রতিকূল আবহাওয়া, মাইনাস তাপমাত্রা এবং অসংখ্য অজানা চ্যালেঞ্জ পেরিয়ে অবশেষে দাঁড়িয়েছিলাম সেই বহুল কাঙ্ক্ষিত Umling La Pass-এর সাইনবোর্ডের সামনে।
--
সেই মুহূর্তটি ভাষায় প্রকাশ করার মতো নয়। মনে হচ্ছিল—সব কষ্ট, সব অপেক্ষা এবং প্রতিটি সংগ্রাম যেন এই একটি মুহূর্তের জন্যই ছিল।
--
🇧🇩 একটি গর্বের অর্জন
অত্যন্ত আনন্দ ও গর্বের সঙ্গে জানাচ্ছি—
আমি "Jet Biddut",Bikers of Mymensingh (BOM Bikers) -এর একজন সদস্য এবং ময়মনসিংহ বিভাগের প্রথম ব্যক্তি, যিনি বিশ্বের সর্বোচ্চ মোটরচালিত সড়ক "Umling La Pass (19,024 ft)" সফলভাবে সম্পন্ন করেছি 2023 সালে।
--
এই অর্জন শুধুমাত্র আমার ব্যক্তিগত সাফল্য নয়; এটি আমার পরিবার, বন্ধু, শুভাকাঙ্ক্ষী এবং BOM Bikers (Bikers of Mymensingh) পরিবারের প্রতিটি সদস্যের অনুপ্রেরণা, দোয়া এবং ভালোবাসার ফল।
আমার বিশ্বাস, এই যাত্রা আরও অনেক তরুণ বাইকারকে বড় স্বপ্ন দেখতে এবং সেই স্বপ্ন পূরণের সাহস জোগাবে।
পৃথিবীর সবচেয়ে উঁচু মোটরচালিত সড়কে দাঁড়িয়ে আমি উপলব্ধি করেছি—
"Dreams don't work unless you do."
"যে স্বপ্নের জন্য লড়াই করা হয়, সেই স্বপ্ন একদিন ইতিহাস হয়ে যায়।"
আলহামদুলিল্লাহ, এই অসাধারণ অভিজ্ঞতার জন্য মহান আল্লাহর কাছে অশেষ শুকরিয়া। কৃতজ্ঞতা জানাই আমার বাবা-মা, পরিবার, বন্ধু, সহযাত্রী এবং সকল শুভাকাঙ্ক্ষীদের, যাদের দোয়া ও সমর্থন আমাকে প্রতিটি কঠিন পথ অতিক্রম করার শক্তি দিয়েছে।
এটি কোনো যাত্রার শেষ নয়—বরং আরও বড় স্বপ্নের পথে একটি নতুন সূচনা।
📍 Location: Umling La Pass, Ladakh, India
⛰️ Altitude: 19,024 ft (5,798 m)
🏍️ Rider: Jet Biddut
🔥 Team: BikerS Of Mymensingh -BOM-BikerS
Anti speed biker by Jet Biddut
"Ride Beyond Limits, Live Beyond Dreams."
TO bike tour.

26/07/2026

পৃথিবীর সবচেয়ে সুন্দর মনোমুগ্ধকর স্বর্গীয় জায়গা গুলো
প্রাকৃতিক সৌন্দর্য্য ও রহস্যে ঘেরা এই পৃথিবীর বৈচিত্রপূর্ণ স্থান সম্পর্কে মানুষের কৌতুহলের অন্ত নেই। কৌতুহলী মানুষ আবিষ্কারের নেশায়, নতুন কিছু দেখার আশায় চষে বেড়াচ্ছে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। আর প্রকৃতি একের পর এক উন্মুক্ত করছে তার বৈচিত্রময় সৌন্দর্য্যের আবরণ। প্রকৃতির বৈচিত্রময় রুপে মোহিত হবার আনন্দ পেতে সেইসব দর্শনীয় স্থানগুলো বিশ্বব্যাপী ভ্রমণ প্রিয় মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠছে। এই পৃথিবীতে এমন অনেক জায়গা আছে যা পৃথিবীর স্বর্গ বললে ভুল হবে না।

26/07/2026

#সাঙ্গুর গর্ভে হারিয়ে গেলো ময়মনসিংহের ছেলে।
আমাদের ছোট ভাই #নাহিয়ান নিখোজ, সাঙ্গু নদী থেকে।
,
থানচি উপজেলার তিন্দু বড় পাথর/ রাজা পাথর এরিয়া তে সদ্য বোট ডুবে যাওয়া এক্সিডেন্ট তে আমার শহরের ছোট ভাই নিখোঁজ , আমরা খুবি মর্মাহত।
কিন্তু এই ট্রিপের শুরু থেকে মর্মান্তিক ঘটনা পর্যন্ত বিস্তারিত অনেক তথ্য ভুক্তভোগী পর্যটক থেকে জানতে পারলাম। সর্বমোট টিম মেম্বার ছিল ১৩ জন এবং ১ জন গাইড(গর্ডেন ত্রিপুরা) । এর মধ্যে ঢাকা থেকে রউনা করে ১১ জন আলিকদম পৌছায় আর ২ জন আগে থেকে আলিকদম ছিলো এবং এই ১৩ জনের ৫ জন ছিল ট্রেক টু ওয়াইল্ড গ্রুপের এবং বাকি ৮ জন ছিলো হিল্টপ-ট্রেকার গ্রুপের।
তারপর তারা একই সাথে চাদের গাড়ি করে ২১ কিলো দিয়ে তিন্দু নামে , তিন্দু নামার পর হিল্টপ এর হোস্ট রায়হান গাইড সহ তারা ৭ জন একটি বোটে করে ৫:১০ মিনিটে তিন্দু থেকে বাঘের মুখ এর উদ্দেশ্যে বের হয় এবং অন্য আরেকটি বোটে ট্রেক টু ওয়াইল্ড এর হোস্ট মাসুদ তারা ৭ জন ৫:১৭ মিনিটে তিন্দু থেকে বাঘের মুখ এর উদ্দেশ্যে বের হয় এবং এই বোটটি বড় রাজা পাথর এরিয়ায় আনুমানিক ৫:৩০ মিনিটে দু্র্ঘটনার শিকার হয় , এই বোটে যারা ছিলো তারা হচ্ছে মাসুদ , রিয়াদ , সায়মন , নাহিয়ান , তানভির , ফাহিম আর দিগন্ত এর মধ্যে নাহিয়ান ও তানভির ছারা বাকি সবাই সাতার জানতো এবং এই বোটে একমাত্র তানভির ছারা কেউ লাইফ জেকেট পরে নাই যদিও বোটে পর্যাপ্ত লাইফ জেকেট ছিল এবং নাহিয়ান এর বন্ধু তানভির ও হোস্ট - নাহিয়ান কে বার বার বলার পরেও লাইফ জেকেট পরে নাই এর সত্যতা তানভির এর কাছ থেকে নিশ্চিত করা যায়। যার ফলে হয়তো এমন মর্মান্তিক ঘটনার শিকার হয় , এই বোটে ২ জন ছিলো হিল্টপ ট্রেকার এর এবং বাকি ৫ জন ছিলো ট্রেক টু ওয়াইল্ড এর। যদিও এক বোটে ৭ জন এর যাত্রা অনুচিত এবং বোট ডুবার ২ মিনিটের মধ্যে বিজিবির একটি বোট পাশে অবস্থান করায় ৬ জন কে উদ্ধার করা গেলেও নাহিয়ান কে প্রবল স্রোত আর ঢেউ এর কারনে তলিয়ে যাওয়ার ফলে উদ্ধার করা সম্ভব হয়নি। এই সব জানার জন্য ট্রেক টু ওয়াইল্ড এর হোস্ট মাসুদ এর সাথে যোগাযোগ করতে গিয়ে জানতে পারি তার ফোন পাথরে বারি খাওয়ার ফলে অকেজো , তিনি এখন থানচি তে বাকি ৫ পর্যটক ও নাহিয়ান এর পরিবার এর সাথে অবস্থান করছে । আর ৬ জন ঢাকার উদ্দেশ্য রউনা দিয়েছে
অন্যদিকে বাকি বোটের গাইড সহ ৭ জন বাঘের মুখ নেমে সাউদাং এর ঝিরি তে অবস্থান কালে এই এক্সিডেন্টের ঘটনা যানানোর জন্য মাসুদ , সায়মন আরো ৪০ মিনিট নাহিয়ান কে খুজার পর তাদের উদ্দেশ্যে রউনা দিয়ে সন্ধা ৭ টায় তাদের কাছে পৌছানোর পর গাইড সহ মাসুদ - সায়মন বাঘের মুখ অবস্থান করে আর অন্য পর্যটক ৪ জন ও থানচি থেকে যায়। আর অনেক পর্যটক ও গাইড খোজাখুজি চলমান রাখার পর ওই ৪ জন রাতে তিন্দু তে অবস্থান করে।
এবং আজকে সারাদিন ব্যপি বিজিবি , গাইড সিমিতি , পুলিশ , ডুবুরি উদ্ধার অভিযান চালিয়েউ নাহিয়ান কে খুজে পায় নি।
দোয়া করি এবং আপনারা সবাই আল্লাহর কাছে দোয়া চান যেনো নাহিয়ান কে দ্রুত খুজে পাওয়া যায়।

25/07/2026

ভিডিওর মাঝে যে রোড আছে,তা আমাকে হাতছানি দিয়ে ডাকছে।
কি করা যায় এখন? ভিন্ন ধর্মী ভিডিও ...

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Gear Changer posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category