Sinless Tourism - সিনলেস ট্যুরিজম

Sinless Tourism - সিনলেস ট্যুরিজম Busy life, Easy tour...

🎙️গুড নিউজ 🇧🇭 গাল্ফ এয়ার আবার আকাশে!✈️ কিংডম অফ বাহরাইনের জাতীয় বিমান সংস্থা গাল্ফ এয়ার আনুষ্ঠানিক অনুমোদন পাওয়ার পর...
11/04/2026

🎙️গুড নিউজ 🇧🇭 গাল্ফ এয়ার আবার আকাশে!

✈️ কিংডম অফ বাহরাইনের জাতীয় বিমান সংস্থা গাল্ফ এয়ার আনুষ্ঠানিক অনুমোদন পাওয়ার পর বাহরাইন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সীমিত পরিসরে তাদের ফ্লাইট পরিচালনা পুনরায় শুরু করেছে।
যেসব আন্তর্জাতিক রুটে ফ্লাইট চালু হয়েছে:-

🇦🇪 দুবাই
🇸🇦 জেদ্দা, রিয়াদ
🇬🇧 লন্ডন
🇰🇪 নাইরোবি
🇧🇩 ঢাকা
🇮🇳 মুম্বাই, কোচি, দিল্লি, হায়দ্রাবাদ, তিরুবনন্তপুরম
🇵🇰 ইসলামাবাদ, লাহোর।

🌐 এছাড়াও, দাম্মামের কিং ফাহদ আন্তর্জাতিক বিমানবন্দর-এ পূর্বের সময়সূচী অনুযায়ী ফ্লাইট চলাচল স্বাভাবিক রয়েছে।
🛄 প্রবাসী ভাই-বোনদের জন্য এটি একটি বড় স্বস্তির খবর!
🏖️ এখন ভ্রমণ পরিকল্পনা করতে পারেন আরও সহজে ও নিরাপদে।

🎉ধন্যবাদ সবাইকে 🏝️

মালেশিয়ার 🇲🇾 সুখবর! সুখবর! সুখবর! 🇲🇾 🎤 সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে বর্তমান সরকারের আলোচনা অনুযায়ী সবকিছু ঠিকঠাক ...
11/04/2026

মালেশিয়ার 🇲🇾 সুখবর! সুখবর! সুখবর! 🇲🇾

🎤 সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে বর্তমান সরকারের আলোচনা অনুযায়ী সবকিছু ঠিকঠাক থাকলে, ✈️ মালয়েশিয়ার শ্রমবাজার আবার চালু হয়েছে।

🇧🇩🇲🇾 দুই দেশের মন্ত্রীপরিষদের সমন্বয়ের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় শুরু।

📅 গুরুত্বপূর্ণ তারিখসমূহ:
🔹 ১৫ এপ্রিল ২০২৬ থেকে ডিমান্ড (চাহিদা) শুরু।
🔹 যদি অফিসিয়ালি সবকিছু ঠিকঠাক থাকে ২৫ এপ্রিল ২০২৬ থেকে মেডিকেল কার্যক্রম শুরু হতে পারে।

👉 আর না হয় মে মাসের শেষ সপ্তাহের মধ্যে চালু হবে। -ইনশাআল্লাহ।

📌 মালয়েশিয়া জব ভিসার নতুন শর্তাবলী:
✅ NID ও পাসপোর্টের তথ্য সম্পূর্ণ মিল থাকতে হবে।
✅ নির্ধারিত কাজের উপর ট্রেনিং সার্টিফিকেট থাকতে হবে।
✅ BMET রেজিস্ট্রেশন বাধ্যতামূলক।
✅ পাসপোর্টের মেয়াদ কমপক্ষে ২ বছরের বেশি থাকতে হবে।

★ আগ্রহীরা নিজেদের পরিচিত ট্রাভেল এজেন্সির সাথে যোগাযোগ রাখুন।

🎉 ধন্যবাদ সবাইকে।

আলহামদুলিল্লাহ, সকল জল্পনা কল্পনার মধ্য দিয়ে 🇧🇩 বাংলাদেশিদের জন্য ঘোষণা হলো 🇲🇾 মালয়েশিয়ার শ্রমবাজার।
10/04/2026

আলহামদুলিল্লাহ, সকল জল্পনা কল্পনার মধ্য দিয়ে 🇧🇩 বাংলাদেশিদের জন্য ঘোষণা হলো 🇲🇾 মালয়েশিয়ার শ্রমবাজার।

🇸🇬 সিঙ্গাপুরে দক্ষ জনশক্তি রপ্তানি বৃদ্ধি ও নতুন সম্ভাবনার দ্বার উন্মোচনে 🇧🇩 বাংলাদেশ প্রবাসী কল্যাণ কর্মসংস্থান মন্ত্রণ...
09/04/2026

🇸🇬 সিঙ্গাপুরে দক্ষ জনশক্তি রপ্তানি বৃদ্ধি ও নতুন সম্ভাবনার দ্বার উন্মোচনে 🇧🇩 বাংলাদেশ প্রবাসী কল্যাণ কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ নুরুল হকের সাথে চার্জ ডি অ্যাফেয়ার্স মিশেল লি'র সৌজন্য সাক্ষাৎ

ঢাকা, ০৮ এপ্রিল ২০২৬, রোজ বুধবার।
গতকাল প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ নুরুল হকের সাথে তাঁর দপ্তরে 🇧🇩 বাংলাদেশে নিযুক্ত 🇸🇬 সিঙ্গাপুর হাইকমিশনের চার্জ ডি অ্যাফেয়ার্স মিশেল লি এক সৌজন্য সাক্ষাৎ করেন।
⤵️ অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়, বিশেষ করে দক্ষ জনশক্তি রপ্তানি ও দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

🏗️ সাক্ষাতের শুরুতে প্রতিমন্ত্রী 🇸🇬 সিঙ্গাপুরের চার্জ ডি অ্যাফেয়ার্সকে ধন্যবাদ জানিয়ে 🇧🇩 বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের পর দ্রুততম সময়ের মধ্যে স্বীকৃতি প্রদানকারী দেশগুলোর মধ্যে অন্যতম হিসেবে 🇸🇬 সিঙ্গাপুরের ঐতিহাসিক ভূমিকার কথা কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন।

⤵️ বৈঠকে প্রতিমন্ত্রী 🇧🇩 বাংলাদেশে বিদ্যমান 🇸🇬 সিঙ্গাপুর ওভারসিজ ট্রেনিং সেন্টারগুলোর (ওটিসি) সংখ্যা ৬টি থেকে বৃদ্ধি করে ন্যূনতম ১০টিতে উন্নীত করার জন্য সিঙ্গাপুর সরকারের প্রতি বিশেষ অনুরোধ জানান। তিনি বর্তমানে প্রচলিত সেক্টরগুলোর পাশাপাশি ফুড অ্যান্ড বেভারেজ, নার্সিং, কেয়ারগিভিং, ম্যানুফ্যাকচারিং এবং হোটেল ব্যবস্থাপনা সেক্টরে 🇧🇩 বাংলাদেশের দক্ষ জনশক্তি নিয়োগের আহ্বান জানান।

⤵️ প্রতিমন্ত্রী এই বিশেষায়িত সেক্টরগুলোর জন্য মন্ত্রণালয়ের অধীনে থাকা টেকনিক্যাল ট্রেনিং সেন্টারগুলো (টিটিসি) ব্যবহারের প্রস্তাব দেন এবং স্বচ্ছ প্রক্রিয়ায় লোক নিয়োগের জন্য একমাত্র সরকারি রিক্রুটিং এজেন্সি বোয়েসল কে (BOESL) 'সেন্ডিং অর্গানাইজেশন' হিসেবে তালিকাভুক্তকরণের অনুরোধ জানান।

⤵️ আলোচনায় অংশ নিয়ে মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোঃ শহিদুল ইসলাম চৌধুরী জানান, বর্তমানে প্রায় ১.৩৫ লাখ 🇧🇩 বাংলাদেশি কর্মী সিঙ্গাপুরে কর্মরত রয়েছেন। তিনি বাংলাদেশে থাকা ৬টি 'ইন্সটিটিউট অব ম্যারিন টেকনোলজি' থেকে ডিপ্লোমা এবং শর্ট কোর্স সম্পন্নকারীদের 🇸🇬 সিঙ্গাপুরের বিভিন্ন বন্দরে নিয়োগ প্রদানের জন্য প্রস্তাব করেন। এছাড়া তিনি ‘স্যান্ডবক্স’ প্রকল্পের আওতায় বাংলাদেশের জন্য নির্ধারিত কোটা বৃদ্ধিরও অনুরোধ জানান।

⤵️🇸🇬সিঙ্গাপুরের চার্জ ডি অ্যাফেয়ার্স মিশেল লি বাংলাদেশের দক্ষ জনশক্তির প্রশংসা করেন এবং ভবিষ্যতে চাঙ্গি এয়ারপোর্ট, সান্তোসা দ্বীপ ও পায়া লেভার এয়ারবেসে নতুন প্রকল্পে বাংলাদেশি দক্ষ শ্রমিক নিয়োগের সম্ভাবনার কথা উল্লেখ করেন। তিনি 🇧🇩ঢাকা-সিঙ্গাপুর রুটে সিঙ্গাপুর ✈️এয়ারলাইন্সের বর্তমান ৭টি ফ্লাইট দ্বিগুণ করার আগ্রহ প্রকাশ করেন। তবে এক্ষেত্রে কর্মীদের উন্নত দক্ষতা এবং সিঙ্গাপুরের আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার ওপর তিনি বিশেষ গুরুত্বারোপ করেন। এছাড়াও তিনি বাংলাদেশের বিমানবন্দরে যাত্রী তথ্য ব্যবস্থাপনায় বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেন।

⤵️ এসময় আরও উপস্থিত ছিলেন সিঙ্গাপুর হাইকমিশনের দ্বিতীয় সচিব ধানিয়া লিঙ্গেস, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ শাহীন এনডিসিসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

🎉 ধন্যবাদ সবাইকে।

🇲🇾 মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সাথে 🇧🇩 বাংলাদেশের প্রবাসী কল্যাণ মন্ত্রীর সাক্ষাৎ⤵️ পুত্রজায়া, ০৯ এপ্রিল ২০২৬, রোজ বুধবার।...
09/04/2026

🇲🇾 মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সাথে 🇧🇩 বাংলাদেশের প্রবাসী কল্যাণ মন্ত্রীর সাক্ষাৎ

⤵️ পুত্রজায়া, ০৯ এপ্রিল ২০২৬, রোজ বুধবার।

🇧🇩 বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী আজ 🇲🇾 মালয়েশিয়ার পুত্রজায়ায় দেশটির প্রধানমন্ত্রী দাতো সেরি আনোয়ার ইব্রাহিমের সাথে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেছেন। এ সময় মন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন 🇧🇩 বাংলাদেশের প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন এবং 🇲🇾 মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার।

⤵️ বৈঠকের শুরুতেই 🇲🇾 মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম 🇧🇩 বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভিনন্দন জানান। তিনি 🇧🇩 বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের দীর্ঘ সংগ্রাম এবং দেশটির চলমান অগ্রগতির ভূয়সী প্রশংসা করেন।

⤵️ সাক্ষাৎকালে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন 🇧🇩 বাংলাদেশের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে 🇲🇾 মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে ব্যক্তিগত শুভেচ্ছা জানান এবং তাঁর একটি বিশেষ পত্র হস্তান্তর করেন।

⤵️ বৈঠকে 🇧🇩🇲🇾 দুই দেশের শ্রম বাজার ও কর্মী নিয়োগ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। উভয় পক্ষই কর্মীদের শোষণ রোধে এবং স্বচ্ছ, পরিচ্ছন্ন ও দক্ষ নিয়োগ ব্যবস্থা নিশ্চিত করতে তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

⤵️ দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির বিষয়েও ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়। উভয় দেশই পারস্পরিক সুবিধার জন্য অর্থনৈতিক সম্পৃক্ততা বাড়ানোর আগ্রহ প্রকাশ করেছে। এছাড়া 📚 শিক্ষা খাতে সহযোগিতা, বিশেষ করে 👨‍🏫 শিক্ষক বিনিময় এবং একাডেমিক সমন্বয়ের মাধ্যমে দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক আরও গভীর করার বিষয়ে আলোচনা হয়।

🇲🇾 মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম 🇧🇩 বাংলাদেশের প্রধানমন্ত্রীকে সুবিধাজনক সময়ে 🇲🇾 মালয়েশিয়া সফরের আমন্ত্রণ জানান।

🇧🇩🇲🇾 দুই দেশের বিদ্যমান চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্কের গতি প্রকৃতি নিয়ে উভয় পক্ষই সন্তোষ প্রকাশ করেন এবং বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও শক্তিশালী করার অঙ্গীকার ব্যক্ত করেন।

🎉 ধন্যবাদ সবাইকে।

03/03/2026

সব ধরনের মেয়াদোত্তীর্ণ বা মেয়াদ শেষের দিকে এন্ট্রি ভিসার মেয়াদ এক মাস বাড়ানোর ঘোষণা দিয়েছে কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

30/01/2026

কেনটন টাওয়ার, গুয়াংজু, চায়না।

24/01/2026

আউট সাইড গুয়াংজু রেলস্টেশন, চায়না।

📢 সকল বাংলাদেশি ভ্রমণকারীর প্রতি জরুরি নির্দেশনাবর্তমানে নেপালের নিরাপত্তাজনিত পরিস্থিতির কারণে বাংলাদেশি নাগরিকদের জন্য...
10/09/2025

📢 সকল বাংলাদেশি ভ্রমণকারীর প্রতি জরুরি নির্দেশনা

বর্তমানে নেপালের নিরাপত্তাজনিত পরিস্থিতির কারণে বাংলাদেশি নাগরিকদের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ:

🇳🇵 নেপালে যারা ইতিমধ্যে অবস্থান করছেন বা আটকে আছেন, অনুগ্রহ করে বাইরে বের হবেন না এবং নিজ নিজ হোটেল/স্থানে অবস্থান করুন।

🇧🇩 বাংলাদেশ থেকে নেপালগামী যাত্রীদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নেপালে ভ্রমণ বা ফ্লাইট বুকিং থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হচ্ছে।

☎️ জরুরি প্রয়োজনে যোগাযোগ করুন
মি. সাদেক: +৯৭৭ ৯৮০৩৮৭২৭৫৯
মিসেস সারদা: +৯৭৭ ৯৮৫১১২৮৩৮১

✈️ নিরাপদ ভ্রমণের জন্য পাশে আছে

Sinless Tourism - সিনলেস ট্যুরিজম

ধন্যবাদ সবাইকে।

02/09/2025

Hi everyone! 🌟 You can support me by sending Stars - they help me earn money to keep making content you love.

Whenever you see the Stars icon, you can send me Stars!

🇸🇦 সৌদি প্রবাসীদের বর্তমানে প্রায় ৯০% প্রবাসী অবৈধ হয়ে যাচ্ছে শুধুমাত্র Qiwa না থাকার কারণে। এটা ১০০% প্রমাণিত বিষয়।👉 তা...
20/08/2025

🇸🇦 সৌদি প্রবাসীদের বর্তমানে প্রায় ৯০% প্রবাসী অবৈধ হয়ে যাচ্ছে শুধুমাত্র Qiwa না থাকার কারণে। এটা ১০০% প্রমাণিত বিষয়।

👉 তাই আজই আপনার Qiwa অ্যাকাউন্ট খুলে নিন।
ইকামার মেয়াদ না থাকলেও Qiwa খোলা যায়।
Qiwa সকল প্রবাসী ও সৌদি নিয়োগকর্তার জন্য বাধ্যতামূলক।

🔹 Qiwa না থাকলে আপনাকে টার্মিনেট করলে কোনো ম্যাসেজ আসবে না।
🔹 Abshir-এ কিছুই দেখাবে না।
🔹 GOSI থেকে জানতে জানতেই ৬০ দিন শেষ হয়ে হরুব হয়ে যায়!

📌 Qiwa খুলতে যা লাগে:-
1️⃣ Abshir খোলা থাকতে হবে।
2️⃣ একটি ই-মেইল এড্রেস।
3️⃣ Abshir করা মোবাইল নাম্বার।

🌍 খুলতে ভিজিট করুন 👉 www.qiwa.sa
অথবা ইউটিউবে ভিডিও দেখে শিখে নিতে পারেন।
না পারলে আশেপাশের যেকোনো সার্ভিস মক্তবে গিয়ে খুলে নিতে পারবেন।

⚠️ বৈধভাবে সৌদিতে জীবনযাপন কঠিন, এর মধ্যে নিয়ম না জানলে আরও বড় বিপদে পড়তে হয়।

যদি Qiwa খুলতে সহযোগিতা দরকার হয়, ইনবক্স করুন—সহযোগিতা করবো ইনশাআল্লাহ।

📞What's app 01601-750000

ধন্যবাদ সবাইকে।

Address

2/C, Shawon Tower, Level # 5, Purana Paltan
Dhaka
1000

Telephone

+8801716148606

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sinless Tourism - সিনলেস ট্যুরিজম posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sinless Tourism - সিনলেস ট্যুরিজম:

Share