MyJob

MyJob আপনার বিদেশে ভ্রমন সহজ করতে পাশে আছে "মাই জব ইন্টারন্যাশনাল"।

11/08/2026
যারা 🇲🇾মালয়েশিয়া যেতে চাচ্ছেন ব্যাংক একাউন্ট করা বাধ্যতামূলক করেছে সরকার। ম্যানপাওয়ার করার সময় ব্যাংক স্টেটমেন্ট বা ...
08/08/2026

যারা 🇲🇾মালয়েশিয়া যেতে চাচ্ছেন ব্যাংক একাউন্ট করা বাধ্যতামূলক করেছে সরকার। ম্যানপাওয়ার করার সময় ব্যাংক স্টেটমেন্ট বা চেকের ফটোকপি জমা দিতে হবে।

নমিনি অবশ্যই বাবা, মা বা স্পাউস হতে হবে।

যারা বিদেশ যাবেন তারা অবশ্যই ব্যাংক একাউন্ট খুলে ফেলুন।

30/07/2026

আগস্টের শেষ সপ্তাহে কর্মী যেতে হলে মাসের প্রথমেই মেডিক্যাল শুরু করতে হবে।
বোয়েসেলের
মাধ্যমে প্রথম গ্রুপের ফ্লাইট হওয়ার সম্ভাবনা বেশি।

অপেক্ষার প্রহর কি শেষ হবে ? লক্ষ লক্ষ বাংলাদেশির সপ্নের মালয়েশিয়ার কলিং ভিসা কি শুরু হবে ?
28/07/2026

অপেক্ষার প্রহর কি শেষ হবে ? লক্ষ লক্ষ বাংলাদেশির সপ্নের মালয়েশিয়ার কলিং ভিসা কি শুরু হবে ?

28/07/2026

🇲🇾ব্রেকিং নিউজ🇲🇾
🇲🇾 মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে ইতিবাচক বার্তা

মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রী দাতুক সেরি এম. রামানান জানিয়েছেন—

> "বাংলাদেশের সঙ্গে স্বাক্ষরিত MOU এখনো কার্যকর রয়েছে। বাংলাদেশ সরকারের সঙ্গে আমরা একমত। বাংলাদেশি কর্মীরা আমাদের দেশে আসবে, এবং সেটি খুব দ্রুতই।"

তিনি আরও বলেন, আলোচনা সাপেক্ষে আগামী দুই দিনের মধ্যেই বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হওয়ার বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে।

🤝 এটি অবশ্যই প্রবাসপ্রত্যাশীদের জন্য আশাব্যঞ্জক একটি বার্তা। তবে চূড়ান্ত সিদ্ধান্ত ও আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত সবাইকে ধৈর্য ধরে অপেক্ষা করার অনুরোধ রইল।

আশা করি, খুব শিগগিরই সুখবর আসবে। 🇧🇩🇲🇾

#মালয়শিয়া

25/07/2026

🇲🇾 মালয়েশিয়ায় বিদেশি শ্রমিক সংকট
৩০ দিনের মধ্যে শ্রমিক সংকটের সমাধান চেয়েছেন মালয়েশিয়ার সরকার!
আগামী সোমবার প্রধানমন্ত্রীর বৈঠক!

22/07/2026

সৌদি আরবে বারবার ওমরাহ করতে চাওয়া মানুষদের জন্য দারুণ একটা খবর এসেছে।

সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় নতুন এক ধরনের মাল্টিপল-এন্ট্রি ওমরাহ ভিসা চালু করেছে, যা ইস্যুর তারিখ থেকে পুরো ৩৬৫ দিন বৈধ থাকবে। এই ভিসায় আপনি বছরে একাধিকবার সৌদি আরবে প্রবেশ করতে পারবেন, তবে মোট অবস্থানের সময় হবে সর্বোচ্চ ৯০ দিন — মানে একবারে ৯০ দিন নয়, পুরো বছর জুড়ে সব ট্রিপ মিলিয়ে ৯০ দিন। মনে করুন, একবার এসে ১০ দিন, আবার ১৫ দিন, আবার ৫ দিন, এভাবে পুরো বছর ধরে ৯০ দিন থাকা যাবে।

কীভাবে কাজ করবে এই ভিসা?

প্রতিবার সৌদি আরবে ঢোকার আগে নুসুক (Nusuk) প্ল্যাটফর্মের অনুমোদিত কোনো প্রোভাইডার থেকে একটা সার্ভিস প্যাকেজ কিনতে হবে, আর নুসুক অ্যাপ থেকে ওমরাহ পারমিটও নিতে হবে। দেশ ছাড়লেই ভিসাটা সাময়িকভাবে নিষ্ক্রিয় হয়ে যাবে, আর শর্ত পূরণ করলে পরের ট্রিপের জন্য আবার সক্রিয় হবে। তবে হজ মৌসুমে এই ভিসা কাজ করবে না।

মন্ত্রণালয় বলছে, এটা ভিশন ২০৩০ আর পিলগ্রিম এক্সপেরিয়েন্স প্রোগ্রামের অংশ — লক্ষ্য হলো, একবার ভিসা নিয়ে বারবার সৌদি আরবে আসা-যাওয়া সহজ করা এবং তীর্থযাত্রীদের অভিজ্ঞতা আরও ভালো করা।

যাদের পরিবার বা আত্মীয়স্বজন ঘন ঘন ওমরাহ করতে আসতে চান, তাদের জন্য এই ভিসা বেশ সুবিধাজনক হতে পারে।

MyJob

⚠️ সতর্কবার্তা – UAE 🇦🇪 ট্যুরিস্ট ভিসা সম্পর্কেসম্প্রতি ১ মাস, ২ মাস ও ৫ বছরের মাল্টিপল এন্ট্রি UAE ট্যুরিস্ট ভিসা নিয়ে...
21/07/2026

⚠️ সতর্কবার্তা – UAE 🇦🇪 ট্যুরিস্ট ভিসা সম্পর্কে

সম্প্রতি ১ মাস, ২ মাস ও ৫ বছরের মাল্টিপল এন্ট্রি UAE ট্যুরিস্ট ভিসা নিয়ে অনেক প্রচারণা ও মার্কেটিং চলছে।

সবার প্রতি অনুরোধ—বাংলাদেশি পাসপোর্টধারীদের ভিসা বাস্তবে অনুমোদিত (Approved) হচ্ছে কি না, তা নিশ্চিত না হয়ে কোনো এজেন্সি বা ব্যক্তির কাছে অগ্রিম টাকা লেনদেন করবেন না।

ভিসা চালু হওয়া আর ভিসা অনুমোদন পাওয়া—এই দুটি বিষয় এক নয়। তাই যাচাই করুন, প্রয়োজনে সাম্প্রতিক অনুমোদিত ভিসার বাস্তব প্রমাণ দেখুন, তারপর সিদ্ধান্ত নিন।

সতর্ক থাকুন, যাচাই করে পদক্ষেপ নিন, প্রতারণা থেকে নিজেকে ও অন্যকে রক্ষা করুন। 🇦🇪
Myjob BD

21/07/2026

মালয়েশিয়া মেডিক্যাল নিয়ে বিস্তারিত গুরুত্বপূর্ণ তথ্য

মালয়েশিয়া থাকতে হলে প্রতি বছর FOMEMA মেডিক্যাল* করতেই হবে। এটাকে বলে "Yearly Medical Checkup"

FOMEMA এর ৩ টা নিয়ম:*

1.প্রতি বছর ১ বার*
ভিসা রিনিউ করার ১ মাস আগে কোম্পানি আপনাকে মেডিক্যালে পাঠাবে
2. *আনফিট = দেশে পাঠাবে*
TB, HIV, Hepatitis B, Pregnancy, Kidney problem ধরা পড়লে সাথে "Not Fit" সিল। 30 দিনের মধ্যে দেশে পাঠানোর নোটিশ।

কোন ৬ টা রোগে সরাসরি দেশ?
1. *TB - যক্ষা* - সবচেয়ে বেশি ধরে
2. *HIV / AIDS*
3. *Hepatitis B*
4. *Pregnancy* - মেয়েদের জন্য
5. *Kidney Failure*
6. *Mental Problem / Drug*

টিপস:
1. মেডিক্যালের ১ সপ্তাহ আগে - সিগারেট, মদ, ব্যথার ওষুধ বন্ধ
2. ঠান্ডা-কাশি থাকলে - আগে ডাক্তার দেখান। TB সন্দেহ হলে আনফিট
3. রিপোর্ট নিজে চেক করেন "Fit" লেখা আছে কিনা দেখেন

সারসংক্ষেপ:
মালয়েশিয়া = ১০ বছর থাকা + প্রতি বছর FOMEMA
একবার আনফিট হলেই খেলা শেষ। তাই শরীরের যত্ন নেয়া লাগবে।

কিছু প্রশ্ন থাকলে কমেন্ট মন্তব্য করবেন। ধন্যবাদ
MyJob

Address

Purana, Palton
Dhaka
1000

Website

Alerts

Be the first to know and let us send you an email when MyJob posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share