22/02/2026
গত কাল মসজিদে ইফতারের সময় এই দৃশ্যটা দেখে সত্যি একটু ভাবনায় পড়ে গেলাম। ছবিতে যাদের দেখছেন, তারা আমাদের দেশের গর্বের একটি বড় প্রতিষ্ঠানের—মেট্রোরেল স্টেশনে কাজ করা কিছু কর্মী। সারাদিন দায়িত্ব পালন করে, রোজার দিনে ক্লান্ত শরীর নিয়ে তারা মসজিদে বসে ইফতার করছেন।
মসজিদে ইফতার করা অবশ্যই সম্মানের ও বরকতের বিষয়, এতে কোনো খারাপ দিক নেই। বরং আল্লাহর ঘরে বসে ইফতার করা সৌভাগ্যের। কিন্তু প্রশ্নটা অন্য জায়গায়—এত বড় একটি রাষ্ট্রীয় প্রকল্প, যেখানে হাজারো মানুষ প্রতিদিন কাজ করেন, সেখানে কি রোজার মাসে কর্মীদের জন্য ন্যূনতম ইফতারের কোনো ব্যবস্থা থাকা উচিত না?
যারা আমাদের শহরের যোগাযোগ ব্যবস্থাকে সচল রাখছে, তাদের প্রতি একটু মানবিক দৃষ্টি, সামান্য আয়োজন—এটা কি খুব বেশি চাওয়া?
আমি মেট্রোরেলের কোনো কর্মকর্তা বা কর্মচারী নই, একজন সাধারণ নাগরিক হিসেবেই বলছি—আমরা চাই আমাদের বড় প্রতিষ্ঠানগুলো শুধু অবকাঠামোতেই বড় না হোক, মানবিক দৃষ্টিভঙ্গিতেও বড় হোক।
আশা করি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি ভেবে দেখবেন। 🤲