Riaz’s Travel Insights

Riaz’s Travel Insights ভিসা সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য, বিশ্বজুড়ে ভ্রমণের রোমাঞ্চকর গল্প, ব্যক্তিগত অভিজ্ঞতা এবং ভ্রমণ টিপস—all in one place! Welcome to Riaz’s Travel Insights!

Visited: 🇧🇩🇨🇦🇻🇳🇲🇾🇨🇳🇸🇬🇹🇭🇲🇻🇮🇳🇳🇵Loding more…

না জানা অনেক তথ্য জানতে লাইক অথবা ফলো দিয়ে পেজের সাথে সংযুক্ত থাকুন। 🌍✈️ I'm Riaz Ahmed Himu, a passionate traveler from Bangladesh dedicated to exploring new destinations and sharing valuable insights to make travel simpler for everyone. Through this page, I offer guidance on visas, travel tips, and personal experiences from my journeys around the world.

My goal is to build a supportive community for travelers, providing authentic information that inspires others to explore with confidence and ease. Join me in uncovering the beauty of global travel! For inquiries, feel free to reach out.

24/03/2025

কেন HSC-এর পরেই USA-তে পড়তে যাওয়া সবচেয়ে ভালো সিদ্ধান্ত? 🇺🇸🎓

অনেক শিক্ষার্থী দ্বিধায় থাকেন—HSC-এর পরই কি বিদেশে পড়তে যাওয়া উচিত, নাকি দেশে ব্যাচেলর শেষ করে মাস্টার্সের জন্য চেষ্টা করা ভালো? বাস্তবতা হলো, যুক্তরাষ্ট্রের (USA) মতো উন্নত দেশে আন্ডারগ্র্যাজুয়েট (ব্যাচেলর) করতে গেলে সেটেল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে এবং ভবিষ্যতে ক্যারিয়ারেও বিশাল সুবিধা পাওয়া যায়।

👉 কেন HSC-এর পরই USA-তে পড়তে যাওয়া সবচেয়ে স্মার্ট সিদ্ধান্ত?

1️⃣ সহজ সেটেলমেন্টের সুযোগ

যুক্তরাষ্ট্রে ব্যাচেলর কমপ্লিট করার পর OPT (Optional Practical Training) এবং H-1B ওয়ার্ক ভিসার মাধ্যমে স্থায়ীভাবে থাকার সুযোগ পাওয়া সহজ হয়। মাস্টার্সের তুলনায় ব্যাচেলরের পর স্থায়ী ভিসা পাওয়া তুলনামূলক সহজ ও দীর্ঘমেয়াদে লাভজনক।

2️⃣ কম বয়সে নাগরিকত্ব পাওয়ার সম্ভাবনা

USA-তে পড়াশোনা শেষে ওয়ার্ক পারমিট ও গ্রিনকার্ডের জন্য আবেদন করা সহজ হয়। যত কম বয়সে যান, তত দ্রুত নাগরিকত্বের (Citizenship) পথে এগিয়ে যেতে পারবেন।

3️⃣ কম স্ট্রাগলে অধিক সফলতা

👉 HSC-এর পর গেলে পরিবারের অর্থনৈতিক ও সামাজিক চাপ কম থাকে, ফলে পড়াশোনা ও ক্যারিয়ারে বেশি ফোকাস করা যায়।
👉 অল্প বয়সে নতুন পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়া তুলনামূলক সহজ হয়, যা পরবর্তী জীবনে অনেক বড় সুবিধা দেয়।

4️⃣ বিশ্বমানের শিক্ষা ও ক্যারিয়ার সুবিধা

✅ USA-এর বিশ্ববিদ্যালয়গুলো বিশ্বের সেরা শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে।
✅ পড়াশোনার সময়েই ইন্টার্নশিপ ও পার্ট-টাইম কাজের সুযোগ পাওয়া যায়, যা ক্যারিয়ারে বড় ভূমিকা রাখে।
✅ ব্যাচেলর ডিগ্রির পর সরাসরি Google, Microsoft, Tesla-এর মতো কোম্পানিতে কাজের সুযোগ পাওয়া যায়।

5️⃣ পরিবারকে দ্রুত সাপোর্ট দেওয়ার সুযোগ

যদি ১৮-১৯ বছর বয়সে পড়াশোনার জন্য USA যান, তাহলে ২৫-২৬ বছর বয়সের মধ্যেই স্থায়ী চাকরি পেয়ে পরিবারকে আর্থিকভাবে সাহায্য করতে পারবেন। এতে বাবা-মাও সন্তানের সাফল্য দেখে যেতে পারেন।

6️⃣ কম GPA ও IELTS স্কোরেও সুযোগ

USA-এর কিছু বিশ্ববিদ্যালয়ে কম GPA (২.৫-৩.০) ও কম IELTS স্কোর (৫.৫-৬.০) নিয়েও ভর্তি হওয়া সম্ভব। মাস্টার্সের ক্ষেত্রে ভর্তির প্রতিযোগিতা বেশি থাকায় তখন এসব সুযোগ পাওয়া কঠিন হয়ে যায়।

7️⃣ ভাষা ও সংস্কৃতির সঙ্গে দ্রুত মানিয়ে নেওয়া

👉 অল্প বয়সে নতুন ভাষা ও সংস্কৃতি শেখা সহজ হয়।
👉 বয়স বেশি হলে ইংরেজি ভাষা শেখা ও নতুন সমাজের সঙ্গে খাপ খাওয়ানো কঠিন হয়ে যায়।
👉 USA-তে কলেজে পড়ার সময়েই English Fluency ভালো হয়ে যায়, যা চাকরির ক্ষেত্রে বিশাল সুবিধা দেয়।

8️⃣ সাইন্স ও টেকনোলজির বিষয়ে সহজ ভর্তি

✅ USA-এর বিশ্ববিদ্যালয়গুলোতে Computer Science, Engineering, Medicine, AI, Data Science-এর মতো টপ ফিল্ডে ব্যাচেলর লেভেলে ভর্তি পাওয়া সহজ।
✅ এই সেক্টরগুলোর চাকরির বাজার বিশাল, তাই পড়াশোনা শেষ করেই সহজে ভালো চাকরি পাওয়া সম্ভব।

📢 সিদ্ধান্ত আপনার!

HSC-এর পরই USA-তে পড়তে গেলে বিশ্বমানের শিক্ষা, ক্যারিয়ার ও লাইফস্টাইলের সুযোগ পাওয়া যায়। যারা ভবিষ্যতে আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের ক্যারিয়ার গড়তে চান, তাদের জন্য ব্যাচেলর ডিগ্রির জন্য USA-তে যাওয়া সবচেয়ে ভালো সিদ্ধান্ত হতে পারে!

✅ আপনি কি HSC-এর পর USA-তে যেতে চান? আপনার মতামত কমেন্টে জানান! ✈️📚

🔁 পোস্টটি শেয়ার করুন, যাতে অন্যরাও এই গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারে!

কারো সহযোগিতা ছাড়াই নিজে নিজে কানাডার জন্য আবেদন করুন! 🇨🇦✨কানাডায় ইমিগ্রেশন বা ভিজিট, স্টাডি, ওয়ার্ক পারমিটের জন্য কো...
22/02/2025

কারো সহযোগিতা ছাড়াই নিজে নিজে কানাডার জন্য আবেদন করুন! 🇨🇦✨

কানাডায় ইমিগ্রেশন বা ভিজিট, স্টাডি, ওয়ার্ক পারমিটের জন্য কোনো এজেন্ট ছাড়াই আবেদন করা সম্ভব! আপনাকে শুধু সঠিক প্রক্রিয়া অনুসরণ করতে হবে। এখানে ধাপে ধাপে কানাডার জন্য নিজে আবেদন করার গাইড দেওয়া হলো।

✅ ১. কোন ভিসার জন্য আবেদন করতে চান?

🔹 Express Entry (PR Visa): স্থায়ী বসবাসের জন্য
🔹 Study Visa: পড়াশোনার জন্য
🔹 Work Permit: চাকরির জন্য
🔹 Visitor Visa: ভ্রমণের জন্য

👉 ভিসার ধরন অনুযায়ী অফিসিয়াল গাইড দেখুন:
🔗 www.canada.ca

✅ ২. নিজে নিজে Express Entry আবেদন করুন (PR Visa) 🏡

Express Entry হলো কানাডার সবচেয়ে জনপ্রিয় ইমিগ্রেশন প্রোগ্রাম, যেখানে পয়েন্ট ভিত্তিক আবেদন করা হয়।

📌 ধাপে ধাপে আবেদন প্রক্রিয়া:
1️⃣ Eligibility Check করুন: CRS Calculator https://www.cic.gc.ca/english/immigrate/skilled/crs-tool.asp
2️⃣ IELTS দিন ও প্রয়োজনীয় স্কোর তুলুন (CLB 7 বা তার বেশি)
3️⃣ ECA (Educational Credential Assessment) করুন WES https://www.wes.org/
4️⃣ Express Entry Profile তৈরি করুন – Apply Here https://www.canada.ca/en/immigration-refugees-citizenship/services/application/account.html
5️⃣ ITA (Invitation to Apply) পেলে PR আবেদন করুন

👉 বিস্তারিত জানুন: Express Entry Guide https://www.canada.ca/en/immigration-refugees-citizenship/services/immigrate-canada/express-entry.html

✅ ৩. নিজে নিজে কানাডার স্টাডি ভিসার জন্য আবেদন করুন 🎓

1️⃣ বিশ্ববিদ্যালয় ও কোর্স নির্বাচন করুন – www.universitystudy.ca
2️⃣ LOA (Letter of Acceptance) সংগ্রহ করুন
3️⃣ Study Permit অনলাইনে আবেদন করুন – Apply Here https://www.canada.ca/en/immigration-refugees-citizenship/services/study-canada.html
4️⃣ ভিসা প্রসেসিং ও বায়োমেট্রিক দিন

👉 বিস্তারিত দেখুন: Study in Canada https://www.canada.ca/en/immigration-refugees-citizenship/services/study-canada.html

✅ ৪. কানাডার ওয়ার্ক পারমিট নিজে নিজে আবেদন করুন 💼

কানাডায় কাজ করতে হলে LMIA (Labour Market Impact Assessment) অনুমোদিত চাকরি লাগবে।

📌 ধাপে ধাপে প্রক্রিয়া:
1️⃣ কানাডার জব পোর্টালে চাকরি খুঁজুন – www.jobbank.gc.ca
2️⃣ নিয়োগকর্তার কাছ থেকে Job Offer সংগ্রহ করুন
3️⃣ LMIA অনুমোদন নিন – LMIA Guide https://www.canada.ca/en/employment-social-development/services/foreign-workers.html
4️⃣ Work Permit অনলাইনে আবেদন করুন – Apply Here https://www.canada.ca/en/immigration-refugees-citizenship/services/work-canada.html

✅ ৫. Visitor Visa নিজে আবেদন করুন ✈

📌 ধাপে ধাপে আবেদন প্রক্রিয়া:
1️⃣ অনলাইন ফর্ম পূরণ করুন – Apply Here https://www.canada.ca/en/immigration-refugees-citizenship/services/visit-canada.html

2️⃣ হোটেল বুকিং ও ফ্লাইট কনফার্মেশন সংযুক্ত করুন
3️⃣ ব্যাংক স্টেটমেন্ট ও অন্যান্য ডকুমেন্ট আপলোড করুন
4️⃣ বায়োমেট্রিকস দিন ও প্রসেসিং শেষ করুন

👉 বিস্তারিত জানুন: Canada Visitor Visa https://www.canada.ca/en/immigration-refugees-citizenship/services/visit-canada.html

⚠ সতর্কতা: দালালদের ফাঁদে পড়বেন না! 🚨

✔ সরকারি ওয়েবসাইট থেকে তথ্য নিন
✔ কোনো দালালকে টাকা দেবেন না
✔ প্রত্যেকটি ধাপ নিজে অনুসরণ করুন

আপনি যদি নিজে নিজে আবেদন করতে চান তবে এই গাইড অনুসরণ করলেই যথেষ্ট!

📢 কানাডা সম্পর্কে আরও জানতে আমাদের সাথে থাকুন!

জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার মতো শক্তিশালী একটি লেখা।সর্বকালের অন্যতম সেরা বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন বলেছিলেন, "Compound...
21/02/2025

জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার মতো শক্তিশালী একটি লেখা।

সর্বকালের অন্যতম সেরা বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন বলেছিলেন, "Compound Interest হল এই পৃথিবীর অষ্টম আশ্চর্য্য"।


উনার এই কথার সাথে একমত হয়ে SUCCESS Magazine- এর Publisher Darren Hardy একটি বই লিখেন The Compound Effect নামে, যেটি The New York Times Bestseller.


এই বইটিতে কিছু চমৎকার Key Idea আছে যা আমাদের সবাইকে একটা Perfect Life Resolution বানাতে সাহায্য করতে পারে।


আচ্ছা বলুনতো,

কোন মানুষের Successful বা Failure হওয়ার পিছনে Root Factor হিসেবে কাজ করে কোনটা? তার ছোটবেলা, সে কিভাবে বড় হয়েছে, তার পরিবেশ নাকি অন্য কিছু?


লেখকের মতে সেই Root Factor হল তার নিজের নেয়া ছোট ছোট চয়েজগুলো।


এই পুরো পৃথিবীতে শুধুমাত্র একটাই জিনিস আছে যেটা যদি আমরা চাই তাহলে পুরোপুরিভাবে কন্ট্রোল করতে পারি, সেটা হচ্ছে আমাদের চয়েজ। আর এই চয়েজগুলোই আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে আউটকামের জন্য দায়ী।


আপনি যদি ইচ্ছা করেন তাহলে অফিস থেকে ফেরার পর জিমে যেতে পারেন বা সোফাতে শুয়ে টিভিও দেখতে পারেন। আপনি যদি চান কোন কারনে আপনার বউয়ের সাথে ঝগড়া হওয়ার পর সবকিছু ভুলে পিছনে ফিরে তাকে জড়িয়ে ধরতে পারেন বা আপনার ইগোকে প্রশ্রয় দিয়ে সেখান থেকে বেড়িয়েও আসতে পারেন।


এরকম ছোট ছোট চয়েজগুলোই আমাদের সবকিছুর আউটকামগুলোকে নির্ধারন করে: আপনি সারাজীবন সুস্থ্য থাকবেন নাকি রোগের বয়ে বেড়াবেন, আপনি একটা দীর্ঘ এবং মধুর সম্পর্ক পাবেন নাকি আপনার মেয়েকে জবাব দিতে হবে কেন তার মাকে আপনি ডিভোর্স দিয়েছিলেন।


কিন্তু আমরা এরকম ছোট ছোট চয়েজগুলোতে বেশি মন দিই না, যদি আমি আপনাকে এখন দুটো অপশন দেই: আপনাকে এখন ১ টাকা দিব যেটা আগামী ১ মাস প্রতিদিন দিগুন হবে অথবা এখনই একবারে ১০ কোটি টাকা দিব; তাহলে আপনি এর মধ্যে কোন অফারট নিতে পছন্দ করবেন।


বেশিরভাগ মানুষই, হয়তো প্রায় সবাই ২ নাম্বার অপশন অর্থাৎ ১০ কোটি টাকাই নিবে। আচ্ছা তাহলে আমি ১ নাম্বার অফারটা নিজের কাছে রেখে দিলাম। এবার দেখা যাক ১ মাস পর এর আউটকাম কি আসে।


৫ দিন পর আমার কাছে আছে ১৬ টাকা আর আপনার কাছে ১০ কোটি। ১০ দিন পর আমার কাছে আছে ৫১২ টাকা আর আপনার কাছে সেই ১০ কোটি। ২০ দিন পর আমার কাছে ৫,২৪,২৮৮ আর আপনার কাছে সেই ১০ কোটি টাকা। আপনি এত টাকায় অনেক মজাতেই আছেন।


এবার ৩১ দিন পর আপনার কাছে আছে এখনো সেই ১০ কোটি কিন্তু আমার কাছ আছে ১০৭,৩৭,৪১,৮২৪ অর্থাৎ ১০৭ কোটি টাকা। যেটা কিনা আপনার থেকে ১০ গুন বেশি।


এবার তো বুঝা যাচ্ছে আইনস্টাইন কেন Compound Interest ব্যাপারটাকে 8th Wonder of World বলেছেন। সাকসেস জিনিসটাও ঠিক এই প্যাটার্নটাই ফলো করে।


Darren Hardy বলেছেন, "After 31 months or 31 years, the person who uses the positive nature of the compound effect appears to be an overnight success."


যেমন রুপক অর্থে রাশেদ, বিজয়, জুয়েল তিন বন্ধুর উদাহরন দেখা যাক। তিনজনই একরকম পরিবেশে বড় হয়েছে, একই জায়গায় থাকে আর ইনকাম মোটামুটি একই রকম। আর হ্যা ধরা যাক তিনজনেরই বিয়ে হয়ে গেছে এবং সবারই ওয়াইফের সাথে একটু মনোমালিন্য চলছে।


নতুন মাস বা বছরের শুরু থেকে রাশেদ সবসময় যা করে সেটাই করতে থাকল, কারন তার মনে হয় এটাতেই সে খুশী আছে। হ্যা শুধু কখনো কখনো সবার ব্যাপারে বিভিন্ন বিষয়ে অভিযোগ করা শুরু করল।


অন্যদিকে বিজয় একটি Daily Checklist বানিয়ে নিজের মধ্যে কিছু ছোট ছোট Insignificant Positive Change আনা শুরু করল। যেমন-

১- প্রতিদিন ঘুমানোর আগে একটা ভাল বইয়ের ১০ পৃষ্ঠা পড়া।

২- প্রতিদিন অফিসে যাওয়ার বা ফেরার সময় গাড়িতে বসে বা সুবিধামত সময়ে ৩০ মিনিট কোন Self Help/Motivational ভিডিও দেখা।

৩- নিজের ডেইলি ডায়েট প্ল্যান থেকে ১২৫ ক্যালরি কমালো।

৪- প্রতিদিন এক্সট্রা অন্তত ২ লিটার পানি খাওয়া।

৫- প্রতিদিন ১ মাইল হাটা।

৬- ব্যবসায়ীক স্বার্থ জড়িত প্রতিদিন অন্তত এমন ২/১ জনকে ফোন দিয়ে খোজখবর নেয়া বা সম্পর্কোন্নয়ন।

৭- নিজের বউকে নিয়ে প্রতি সপ্তাহে শুধুমাত্র ১ দিন বাইরে ডিনারের জন্য যাওয়া।


এবার অন্যদিকে জুয়েল কিছু ছোট ছোট Insignificant Negative Change আনা শুরু করল। যেমন:

১- প্রতিদিন লাঞ্চে একটু করে জাংকফুড খাওয়া।

২- কাজের চাপের অজুহাতে সপ্তাহে ৩/৪ দিন জিম মিস দেয়া।

৩- প্রতিদিন অফিস থেকে ফেরার সময় ১ বোতল কোল্ডড্রিঙ্কস খাওয়া।

৪- টিভিতে ফেভারিট শো দেখার জন্য ইভিনিং ওয়াক বন্ধ করে দেয়া।

৫- সময়ের অভাবের অজুহাতে অফিসিয়াল যোগাযোগ কমিয়ে দেয়া।

৬- ব্যস্ততার অজুহাতে বউয়ের সাথে বাইরে যাওয়াও বন্ধ করে দিল।


পরব্ররতী ৫ মাসে ৩ বন্ধুর তেমন কোন পার্থক্য দেখা গেল না। ১০ মাস পরেও একই। এবার বিজয় একটু একটু ফ্রাস্ট্রেট হতে লাগল। কেননা এখনো সে কোন পজটিভ রেজাল্ট দেখতে পায়নি তাও সে কোনরকমে জেদ ধরে চালিয়ে গেল, যেখানে জুয়েল কম কাজ করে জীবনকে উপভোগ করতে থাকল। আর রাশেদও খুশিতেই আছে।


কিন্তু ২৫ মাস পর হঠাৎই এদের মধ্যে কিছুটা বড় পার্থক্য দেখতে পাওয়া গেল, আর ২৭ মাস পর সেটা আরো ক্লিয়ারলি দেখতে পাওয়া গেল।


And after 31 months the differences become poles apart.


রাশেদ এখন আরো বেশি কম্পলেইন করে সবার ব্যাপারে। সে বেশিরভাগ সময়ই Bore এবং Purposeless অনুভব করে।


জুয়েল রোজ একটু একটু জাংকফুড খেয়ে এবং জিম বাদ দিয়ে ১৫ কেজি ওজন বাড়ালো, সাথে নানান রোগব্যাধি। যোগাযোগ কমিয়ে দেয়ার ফলে বিজনেসের অবস্থাও খারাপ হতে লাগল। ফলস্বরূপ আর্থিক অবস্থাও খারাপ হয়ে গেল সেই সাথে বউয়ের সাথেও সম্পর্ক খারাপ হয়ে ডিভোর্সের পর্যায়ে চলে গেল।


Small negative changes compounded for 31 months brought a horrific result.


এবার আসা যাক বিজয়ের ব্যাপারে। এই ৩১ মাসে সে প্রায় ৫০ টি বই এবং ৪৬৫ ঘন্টা উপকারী ভিডিও দেখে নিয়েছে যেটাতে তার Knowledge & Wisdom দুটোই আগের থেকে অনেকগুণ বেড়ে গেল।


প্রতিদিন শুধু ১২৫ ক্যালরি কমিয়ে আর ১ মাইল হেটে ১৫ কেজি ওজন কমালো যে কারনে সে এখনো আগের মতই স্লিম আর হ্যান্ডসাম। প্রতিদিন মাত্র ২ লিটার পানি খেয়ে মোট প্রায় দুই হাজার লিটার পানি খেয়ে নিল যা কিনা তার নিজের ভিতরে অনেক রোগকে বেড়ে ওঠা কমিয়ে দিল।


আর প্রতিদিন মাত্র দুইটা কল করে সে মোট ১৮০০ কল দিল যাতে সম্পর্ক ভালো হল ফলে বিজনেসও বাড়তে থাকল।

সপ্তাহে মাত্র একদিন বউকে ডিনারে নিয়ে গিয়ে মোট ১২৪ টা ডিনার ডেট করে ফেলল, যাতে তার বউ খুশী হল, নিজেদের সম্পর্কটাও মজবুত হল।


Strong insignificant changes compounded for 31 months brought an outstanding result for him.



কিন্তু!!

যদি সাকসেস পাওয়া এতটাই সোজা হয় আর আমরা সবাই প্রসেসটাও জানি, তাহলে কেন আমরা এই সূত্রটা ফলো করতে ব্যর্থ হয়ে যাই?


লেখকের মতে চারটি ফাঁদ আছে যার কারনে আমরা ব্যর্থ হই বা Consistency ধরে রাখতে পারি না।


1- Starting Results Are Invisible


ভাবুন যদি আপনি আজ একটা বার্গার খান আর পরদিন সকালে ১৫ কেজি ওজন বাড়িয়ে ঘুম থেকে ওঠেন তাহলে কি আপনি কোনদিনও একটা বার্গার খেতেন? অথবা আজ একটি সিগারেট খান আর পরদিন সকালে আপনি গলায় ক্যান্সার নিয়ে ঘুম থেকে ওঠেন, তাহলে কি আপনি কোনদিনও একটা সিগারেট খাওয়ার সাহস করতেন?


কিন্তু সমস্যাটা হল শুরুতে কোন পরিবর্তনই চোখে ধরা পরে না। কিছু মাস বা কিছু বছর পর হঠৎ যেন রাতারাতি কিছু ভয়ানক ফলাফল সামনে এসে যায়, যতক্ষণে সেটাকে আটকানোর আর সুযোগ থাকে না।


এই ফাঁদ থেকে বাঁচার জন্য আপনাকে সবসময় এটা মনে রাখতে হবে, "Every choice you make ignites a butterfly effect" মানে আপনাকে সতর্ক হয়ে প্রতিটা চয়েজ মন দিয়ে নিতে হবে।


2-Deceptiveness


লস এঞ্জেলসগামী কোন বিমান যদি ১ ডিগ্রিও Off Route হয়ে যায় তো সেই প্লেন লস এঞ্জেলস থেকে ১৫০ মাইল দূরে অন্য কোন দ্বীপে গিয়ে ল্যান্ড করবে। এবার আপনি ভাবুন যদি আপনিও নিজের জীবনে শুধুমাত্র ১ ডিগ্রীও Off Route হয়ে যান ১০ বা ১৫ বছরের জন্য, তাহলে জীবনের কোথায় গিয়ে ল্যান্ড করবেন!


এটা থেকে বাঁচার জন্য একটা গাইডলাইন থাকা খুবই দরকার। যেমন একটা Daily Checklist যেটা একটা ফুটপ্রিন্টের মত আপনাকে On Track থাকার জন্য সাহায্য করবে। যদি আপনি কোন কারনে কিছুদিনের জন্য অফট্র‍্যাক হয়েও যান তখন এই চেকলিস্টটা আপনাকে অন ট্র‍্যাকে ফিরে আসার জন্য অনেকটা সাহায্য করবে।


3- Immediate Gratification


আপনার কাছে দুটো অপশন আছে, ডিনারের পর আপনি একটা হট চকলেট কেক খেতে পারেন বা শুধু ১ গ্লাস পানি খেতে পারেন। আপনি পানি বেছে নিলেন আর আপনার একটা বন্ধু নিল কেক। বন্ধু খুব আনন্দে ওই কেকটাকে আপনার চোখের সামনে মজা করে খেতে লাগল। আর এদিকে আপনি শুধু পানি খাচ্ছেন যেটার এতটুকুও কোন স্বাদ নেই। তখন কেমন লাগবে আপনার?


এটাই ফাঁদ!

যদি আপনি শর্ট টার্মে দেখেন তাহলে কোন ভাল চয়েজ বেছে নিলে তাতে আপনি কিছুই পান না কিন্তু যদি একটা খারাপ চয়েজকে বেছে নেন তাহলে আপনি অনেক খুশী আর মজা লাভ করেন।


Which is a great paradox.


যেমন Darren Hardy বলেছেন,

"Short term pleasures create long term pains and short term pains create long term pleasures.


জীবনে একবার তো আপনাকে কষ্ট করতেই হবে, আপনি এটাকে Skip করতে পারবেন না। এই কষ্ট দুই ধরনের হয়: Pain of Discipline এবং Pain of regret.

কিন্তু ডিসিপ্লিনের কষ্টে ওজন শুধু কয়েক গ্রাম এবং কিছুদিনের যেখানে রিগ্রেটের কষ্টের ওজন কয়েক টন এবং আজীবনের।

এবার চয়েজ আপনার।


4- What is easy to do is also not easy to do.


চেকলিষ্ট Maintain করা, প্রতিদিন শুধুমাত্র দুই বোতল পানি খাওয়া, ১ মাইল হাটা; এইসব কাজ করা খুবই সহজ।

হ্যা সহজ তো বটেই কিন্তু এটা করা অনেকটা মুশকিলও।


লেখক বলেছেন শুধুমাত্র একটা জিনিস এরকম আছে যেটা Successful এবং Unsuccessful দুধনের লোকেদের মধ্যেই Common, তাদের কেউই ভাল চয়েজটা বেছে নিতে ভালবাসে না।


হ্যা এটাই সত্যি!

হট চকলেট কেকের পরিবর্তে শুধু স্বাদহীন পানি খেতে কেউই ভালবাসে না, কিন্তু সাকসেসফুল লোকেরা তাও যেকোন ভাবে তাদের Will Power বা নিজের Why Power- কে কাজে লাগিয়ে সেই কাজটা করে নেয়।


যেমন মোহাম্মদ আলী বলেছেন,

"I hated every minute of training but I love being a world champion."


তো এই ফাঁদ থেকে বাঁচার জন্য আপনার ওই Why টাকে খুজে বের করতে হবে। এই Why যত পাওয়ারফুল হবে আপনিও ততটাই পাওয়ারফুল হবেন।


So prepare a Checklist on daily basis, which will guide you throughout the year to stay on the right track.


One thing is fixed that you can never escape from the compound effect, either u earn it or you pay for it.

(Collected)

সফলতা পেতে হলে আগে নিজেকে ডেভলপ করতে হবে । হয়তো আপনার আশেপাশে অনেক মানুষ,  আপনার নিজের বন্ধু-বান্ধব সফল হয়েছে, আপনি তা...
21/02/2025

সফলতা পেতে হলে আগে নিজেকে ডেভলপ করতে হবে ।

হয়তো আপনার আশেপাশে অনেক মানুষ, আপনার নিজের বন্ধু-বান্ধব সফল হয়েছে, আপনি তাদের ধারে কাছে যেতে পারছেন না ।

এজন্য পরিচিত সার্কেল থেকে বের হয়ে এসে নিজের একটা জায়গা তৈরি করতে হবে ।

মনে রাখতে হবে, অনেক বড় গাছের নিচে কখনো ছোট গাছ বেড়ে ওঠে না ।

এজন্য কারো ছায়ায় না থেকে, নিজের জন্য একটা পরিবেশ তৈরি করতে হবে ।

প্রয়োজনে নিজের হোম টাউন ( নিজের শহর) ছেড়ে নতুন কোন শহরে থাকা উচিত, নিজের শহরে ছেড়ে যাওয়া সম্ভব না হলে, সেই সকল সার্কেল থেকে বের হয়ে আসা উচিত যেখানে থেকে বিগত বছরগুলোতে আপনার তেমন কোন ডেভেলপ হয়নি।

সফলতা পেতে হলে নিজেকে লুকিয়ে রাখতে হয়, মাঝে মাঝে পিছিয়ে যেতে হয় ।

দেখবেন যারা পেস ( ক্রিকেটে ফাস্ট বল করে ) বল করে তারা কিন্তু বল করার আগে অনেকটা পিছিয়ে যায়, যেন তারা আরও বেশি গতি নিয়ে বল করতে পারে ।

এজন্য সাময়িক পিছিয়ে যাওয়া, নিজেকে লুকিয়ে রাখা ব্যর্থতা নয় বরং সফলতার জন্য ভিত্তি প্রস্তুত করা ।

হয়তো আপনাকে নিয়ে সমালোচনা করবে, আপাতত মুখ বুঝে সমালোচনা সহ্য করুন । আপনি সফল হলে সেই সকল সমালোচনাকারীরাই একদিন আপনাকে বাহবা দিবে । মনে রাখতে হবে Success in the best revenge!!

কারো সফলতার দিকে না তাকিয়ে, নিজে যা জানেন তার মধ্যে বাছাই করে যেকোনো একটা স্কিল ডেভেলপ করতে হবে । হোক সেটা ভিডিও এডিটিং, গ্রাফিক্স ডিজাইন, কোডিং, ইউটিউববিং, রান্নাবান্না ইত্যাদি ।

মনে রাখতে হবে একটা ডিগ্রির চেয়ে একটা স্কিল বেশি প্রোডাক্টিভ।

ছয় মাস সময় নিয়ে টানা লেগে থাকুন, যেকোনো একটা মেন্টর কে বেছে নিন, তার গাইডলাইন অনুযায়ী চলুন । নতুন নতুন কোর্স করুন, ইউটিউবে ভিডিও দেখুন ।

অযথা টাকা অপচয় না করে, অল্প অল্প করে টাকা জমিয়ে একটি দুইটি করে দেশ ভ্রমণ করুন, এতে করে আপনার প্রোফাইল আস্তে আস্তে আপডেট হবে । ইন্টারন্যাশনাল কালচার ডেভেলপ হবে, একদিন বড় দেশে যাওয়ার পথ সুগম হবে ।

পরিচিত সার্কেল থেকে বের হয়ে এসে, প্রোডাক্টিভ মানুষের সাথে পরিচিত হোন । যারা উদ্যমী এবং পরিশ্রমী এবং সৎ ।

অবশ্যই নিজের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখতে হবে, যদি সম্ভব হয় জিম করুন, অথবা বাড়িতে ব্যায়াম করুন, দেখবেন ছয় মাসের মধ্যে আপনার স্বাস্থ্যের গঠন চেঞ্জ হয়ে গেছে, ছয় মাসের মধ্যে শক্তিশালী হাত, পেশি বহুল বুক এবং মজবুত পা পাবেন ।

মানুষের মধ্যে গেলে আপনার মধ্যে আলাদা কনফিডেন্স কাজ করবে ।

নিজের দুর্বলতা অনেকটাই কেটে যাবে এবং ভালো পরিকল্পনা করতে পারবেন ।

বিনিয়োগ করতে হবে, নিজের মধ্যে বিনিয়োগ করতে হবে, লার্নিং এ সময় দিতে হবে, শেখার জন্য অর্থ ব্যয় করতে হবে, কারণ আমরা নিজেরাই আমাদের সম্পদ । নিজেকে যদি develop করা যায়, তাহলে কেউ আমাদের পেছনে ফেলতে পারবে না ।

অল্প অল্প করে ইংরেজি শিখতে হবে, অন্তত কথা বলা । বর্তমান এআই এর যুগে সবকিছুই হাতের মুঠিতে। ইংরেজি না জানলে আমরা অনেক কিছু থেকে বঞ্চিত হবো ।

বিগত বছরগুলোতে যা হয়েছে তা ভুলে যেতে হবে, আজকে থেকে শুরু করতে হবে ।

আর কোন টাকা অপচয় করা যাবে না, আগামী ছয় মাসের মধ্যে কি কি করবেন তার পরিকল্পনা গ্রহণ করে ফেলুন ।
অনেক তো হলো, মানুষ পারে না এমন কোন কাজ নেই । চেষ্টা করলে সফলতা আসবে ইনশাল্লাহ ।

সর্বশেষ, আল্লাহর কাছে চাইতে হবে । মনে রাখতে হবে, আমাদের পরিকল্পনার বাইরে আমাদের জন্য মহান আল্লাহর একটা পরিকল্পনা রয়েছে । সেটাই বেস্ট পরিকল্পনা ।

সবার জন্য শুভকামনা ।

আপনি যদি আগামী ১০ বছরে কোটিপতি হতে চান, তাহলে এই কাজগুলো করুন...১. নিজ শহর ছেড়ে অন্য জায়গায় যান (Move out of your hometo...
21/02/2025

আপনি যদি আগামী ১০ বছরে কোটিপতি হতে চান, তাহলে এই কাজগুলো করুন...

১. নিজ শহর ছেড়ে অন্য জায়গায় যান (Move out of your hometown)

আপনার পরিচিত কমফোর্ট জোন থেকে বের হয়ে নতুন চ্যালেঞ্জ গ্রহণ করুন। আপনার ব্যক্তিত্ব তৈরি হয় তিনটি বিষয়ের মাধ্যমে:
✅ আপনি কী অভিজ্ঞতা অর্জন করেছেন (What you've experienced)
✅ কার সাথে বেশি সময় কাটান (Who you hang out with)
✅ কী শিখেছেন (What you've been taught)

নতুন জায়গায় গেলে আপনি:
✔️ নতুন মানুষের সাথে পরিচিত হবেন (Meet new people)
✔️ নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হবেন (Seek new challenges)
✔️ নতুন অভিজ্ঞতা পাবেন (Experience new realities)

ফলাফল: আপনার ব্যক্তিগত উন্নতি ১০ গুণ দ্রুত হবে।

---

২. উচ্চমানের মানুষের সাথে সংযোগ তৈরি করুন (Connect with high-value people)

তবে তার আগে নিজেকে প্রস্তুত করুন:
✔️ মানানসই ও পরিচ্ছন্ন পোশাক পরুন (Dress clothes that fit)
✔️ ভালো জুতা ব্যবহার করুন (Invest in your shoes)
✔️ নিয়মিত চুলের যত্ন নিন (Have a good haircut)
✔️ নিজের শরীর এবং পোশাকে সুগন্ধ রাখুন (Smell nice)

কোথায় উচ্চমানের মানুষের সাথে পরিচিত হতে পারেন? (Places to meet high-value people):
✅ কনফারেন্স ও সেমিনারে (Attend conferences and seminars)
✅ প্রিমিয়াম ক্লাব ও হাই-এন্ড ক্যাফেতে (High-end bars)
✅ জিমে (At the gym)
✅ অনলাইনে (Online communities, LinkedIn, Twitter)

আপনি আর কোথায় ভাবছেন? (Where else?)

---

৩. স্বাস্থ্য নিয়ে সচেতন হোন – সপ্তাহে ৫ দিন ব্যায়াম করুন (Work out 5x a week)

যদি নিজের শরীরের যত্ন না নেন, তাহলে সফলতা পাওয়া কঠিন।

দিনে মাত্র ৪০ মিনিট সময় দিন (Set aside 40 mins a day):
✔️ ৩০০ পুশ আপ (30×10 push-ups)
✔️ ২০০ স্কোয়াট (20×10 squats)
✔️ ২ মিনিট প্ল্যাঙ্ক (1 min × 2 planks)
✔️ মাউন্টেন ক্লাইম্বার (Mountain climbers)

ফলাফল: ৬ মাসের মধ্যে শক্তিশালী হাত, পেশিবহুল বুক এবং মজবুত পা পাবেন।

---

৪. একটি উচ্চ আয়ের স্কিল শিখুন (Learn a high-income skill)

আপনার ক্যারিয়ার গড়তে একটি শক্তিশালী স্কিল খুবই গুরুত্বপূর্ণ। জটিলভাবে ভাববেন না, সহজভাবে শুরু করুন:
✅ একটি স্কিল বেছে নিন (Choose a skill)
✅ ১০-২০টি ইউটিউব চ্যানেল খুঁজে নিন (Select 10-20 YouTube channels teaching the skill)
✅ প্রতিদিন ভিডিও দেখে ১০০ দিন সময় দিন (Binge-watch for 100 days)
✅ শিখতে শিখতে অনুশীলন করুন (Practice as you get better)

---

কোন স্কিল শিখবেন? (Which skills should you learn?)

✅ ভিডিও এডিটিং (Video Editing): ইউটিউব, সোশ্যাল মিডিয়া এবং বিজ্ঞাপনের জন্য ভিডিওর চাহিদা প্রতিদিন বাড়ছে।
✅ গ্রাফিক্স ডিজাইন (Graphics Design): পোস্টার, ব্যানার, এবং ব্র্যান্ডিং ডিজাইনের জন্য বিশাল বাজার রয়েছে।
✅ ইউআই/ইউএক্স ডিজাইন (UI/UX Design): ওয়েবসাইট ও অ্যাপ ডিজাইন একটি হট স্কিল।
✅ ইউটিউব গ্রোথ (YouTube Growth): নিজের বা অন্যের ইউটিউব চ্যানেল বাড়ানোর কৌশল শিখুন।
✅ ডিজিটাল মার্কেটিং (Digital Marketing): ফেসবুক, ইনস্টাগ্রাম, এবং গুগল অ্যাডস দিয়ে ব্যবসা প্রসার করুন।
✅ প্রোডাক্ট ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি (Product Photography & Videography): ই-কমার্সের বিশাল বাজার রয়েছে।
✅ থ্রিডি মডেলিং এবং অ্যানিমেশন (3D Modeling & Animation): গেমিং ও সিনেমা ইন্ডাস্ট্রিতে বিশাল চাহিদা।
✅ কোডিং (Coding): ওয়েবসাইট, সফটওয়্যার এবং অ্যাপ ডেভেলপমেন্টের মূল ভিত্তি।
✅ কপিরাইটিং (Copywriting): বিজ্ঞাপন এবং কনটেন্ট লেখার মাধ্যমে ভালো উপার্জন সম্ভব।
✅ সেলস এবং মার্কেটিং (Salesmanship): ব্যবসা এবং পণ্যের বিক্রি বাড়ানোর দক্ষতা শিখুন।

সত্য কথা: একটি শক্তিশালী স্কিল একটি ডিগ্রির চেয়ে ১০ গুণ মূল্যবান।

---

৫. বিনিয়োগ করতে শিখুন (Learn how to invest)

প্রথমে নিজের মধ্যে বিনিয়োগ করুন, কারণ আপনি নিজেই আপনার প্রথম সম্পদ।

নিজের মধ্যে বিনিয়োগ করুন (Invest in yourself):
✅ স্বাস্থ্যকর খাবার খান (Eat healthy)
✅ ভালো মানের বিছানা কিনুন (Invest in your bedding)
✅ নিজেকে একা নিয়ে সময় কাটান (Take yourself on a solo date)

শিক্ষা এবং জ্ঞান অর্জনে বিনিয়োগ করুন (Invest in knowledge):
✅ নতুন কোর্স করুন (Take courses)
✅ একজন মেন্টরের কাছে শিখুন (Seek mentorship)
✅ এমন সম্পদ কিনুন যেগুলোর দাম সময়ের সাথে বাড়ে (Buy appreciating assets)
✅ একাধিক ইনকাম সোর্স তৈরি করুন (Open 15+ businesses)

---

🚀 শেষ কথা (Final Words):

কোথা থেকে শুরু করবেন? একটি স্কিল বেছে নিয়ে আজই শুরু করুন।
ধীরে ধীরে ছোট অভ্যাসগুলো বড় ফলাফল নিয়ে আসবে।
আপনার পরিশ্রমই একদিন আপনাকে সফল এবং কোটিপতি বানাবে!

আপনি কি আজ থেকে শুরু করতে প্রস্তুত? চলুন স্বপ্নকে বাস্তবে রূপ দেই!

(Collected)

🌍 বিদেশে ট্রানজিট মিস হলে করণীয়: আপনার সম্পূর্ণ গাইড ✈অনেক ভ্রমণকারী আন্তর্জাতিক গন্তব্যে যাওয়ার জন্য এক বা একাধিক ট্রান...
19/02/2025

🌍 বিদেশে ট্রানজিট মিস হলে করণীয়: আপনার সম্পূর্ণ গাইড ✈

অনেক ভ্রমণকারী আন্তর্জাতিক গন্তব্যে যাওয়ার জন্য এক বা একাধিক ট্রানজিট ফ্লাইট ব্যবহার করেন। কিন্তু কখনো কখনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে ট্রানজিট ফ্লাইট মিস হতে পারে। এটি হতাশাজনক হলেও, সঠিক পদক্ষেপ নিলে সমস্যা সমাধান করা সম্ভব।

এই গাইডে আমরা বিস্তারিত জানাচ্ছি, কীভাবে ট্রানজিট মিস হলে তা মোকাবিলা করবেন এবং ভবিষ্যতে এমন পরিস্থিতি এড়ানোর উপায় কী।

🔵 কেন ট্রানজিট ফ্লাইট মিস হতে পারে?
ট্রানজিট ফ্লাইট মিস হওয়ার বেশ কিছু সাধারণ কারণ আছে, যেমন:
✅ প্রথম ফ্লাইটের দেরি হওয়া (যান্ত্রিক সমস্যা, আবহাওয়া, এয়ারলাইনসের বিলম্ব ইত্যাদি)।
✅ ইমিগ্রেশন বা নিরাপত্তা চেকপয়েন্টে দীর্ঘ লাইন।
✅ এয়ারপোর্টের এক টার্মিনাল থেকে অন্য টার্মিনালে যেতে বেশি সময় লাগা।
✅ ভুল গেটে চলে যাওয়া বা ভুল বোর্ডিং সময় জানা।
✅ ব্যক্তিগত অসাবধানতা বা সময়মতো এয়ারপোর্টে না পৌঁছানো।

🟢 ট্রানজিট মিস হলে কী করবেন?
⿡ শান্ত থাকুন এবং দ্রুত পদক্ষেপ নিন
ট্রানজিট মিস হয়ে গেলে প্রথমেই নার্ভাস না হয়ে ঠান্ডা মাথায় সমস্যার সমাধান খুঁজতে হবে।

⿢ এয়ারলাইন কাউন্টারে যোগাযোগ করুন
ফ্লাইট মিস হলে সংশ্লিষ্ট এয়ারলাইনসের হেল্প ডেস্কে যান এবং সমস্যাটি জানিয়ে দ্রুত সমাধানের অনুরোধ করুন। সাধারণত এয়ারলাইনের পলিসি অনুযায়ী তারা বিকল্প ফ্লাইট বা অন্যান্য সুবিধা প্রদান করে।

⿣ এয়ারলাইনের নিয়ম ও বিকল্প ফ্লাইটের সুযোগ বুঝুন
🛫 যদি প্রথম ফ্লাইটের দেরির কারণে ট্রানজিট মিস হয় এবং উভয় ফ্লাইট একই এয়ারলাইনের হয়ে থাকে, তাহলে বেশিরভাগ ক্ষেত্রেই এয়ারলাইন নতুন ফ্লাইটের ব্যবস্থা করবে বিনা খরচে।
🛫 কিন্তু, যদি আপনি আলাদা এয়ারলাইনসের ফ্লাইট ব্যবহার করে থাকেন এবং ব্যক্তিগত কারণে ফ্লাইট মিস করেন, তাহলে নতুন টিকিট কিনতে হতে পারে।

⿤ আপনার ট্রানজিট ভিসা প্রয়োজন কি না, নিশ্চিত করুন
কিছু দেশে দীর্ঘ সময়ের ট্রানজিট থাকলে এয়ারপোর্টের বাইরে যেতে হলে ট্রানজিট ভিসার প্রয়োজন হয়।
🔹 সংযুক্ত আরব আমিরাত (দুবাই), যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা ইত্যাদি দেশে দীর্ঘ ট্রানজিটের জন্য ভিসা লাগতে পারে।
🔹 যদি এয়ারলাইনের হোটেল সুবিধা পাওয়া যায়, তাহলে ট্রানজিট ভিসা লাগতে পারে কি না, তা যাচাই করুন।

⿥ নতুন ফ্লাইটের কনফার্মেশন নিন
এয়ারলাইনের পক্ষ থেকে নতুন ফ্লাইটের ব্যবস্থা করা হলে, সেটি নিশ্চিত করুন এবং নতুন বোর্ডিং পাস সংগ্রহ করুন। প্রয়োজনে এয়ারলাইনের মোবাইল অ্যাপে চেক করুন।

⿦ এয়ারপোর্টে থাকা ব্যবস্থা করুন (প্রয়োজনে)
আপনার পরবর্তী ফ্লাইট যদি অনেক ঘণ্টা পরে হয়, তাহলে এয়ারপোর্টের লাউঞ্জে অবস্থান করতে পারেন।
🔹 কিছু এয়ারলাইন বিনামূল্যে হোটেল, খাবার ও ট্রান্সপোর্ট দেয় (যেমন কাতার এয়ারওয়েজ, এমিরেটস ইত্যাদি)।
🔹 যদি লাউঞ্জ বা হোটেল না পাওয়া যায়, তবে এয়ারপোর্টের নিরাপদ জায়গায় বিশ্রাম নিতে পারেন।

⿧ ট্রাভেল ইন্স্যুরেন্স থাকলে চেক করুন
অনেক ট্রাভেল ইন্স্যুরেন্স কোম্পানি ফ্লাইট মিস হলে ক্ষতিপূরণ বা বিকল্প ফ্লাইটের খরচ বহন করে।
📌 আপনার ইন্স্যুরেন্স পলিসি অনুযায়ী কী সুযোগ-সুবিধা আছে, তা যাচাই করুন।

🔴 ভবিষ্যতে ট্রানজিট মিস এড়ানোর টিপস
✔ ট্রানজিট টাইম পর্যাপ্ত রাখুন – অন্তত ৩-৪ ঘণ্টার গ্যাপ রাখুন, বিশেষ করে যদি বড় এয়ারপোর্ট হয়।
✔ ফার্স্ট ফ্লাইটের দেরির আপডেট রাখুন – মোবাইল অ্যাপে ফ্লাইট স্ট্যাটাস চেক করুন।
✔ এয়ারপোর্ট ম্যাপ চেক করুন – বড় এয়ারপোর্ট হলে আগেভাগে গেটে যাওয়ার পথ চিনে নিন।
✔ গুরুত্বপূর্ণ ডকুমেন্ট হাতের কাছে রাখুন – বোর্ডিং পাস, পাসপোর্ট, ভিসা, টিকিট প্রিন্ট কপি সাথে রাখুন।
✔ সংকটকালীন জরুরি নম্বর সংরক্ষণ করুন – এয়ারলাইনের কাস্টমার সার্ভিস নম্বর সংগ্রহে রাখুন।
✔ অতিরিক্ত পোশাক ও চার্জার সাথে রাখুন – লম্বা অপেক্ষার সময় কাজে আসতে পারে।

✨ শেষ কথা
ট্রানজিট মিস হওয়া একটি সাধারণ সমস্যা হলেও, সচেতন হলে এর সমাধান সম্ভব।
📌 পরিকল্পনা ও পর্যাপ্ত প্রস্তুতি থাকলে যেকোনো যাত্রী ট্রানজিট সংক্রান্ত সমস্যার সমাধান করতে পারবেন।
📌 ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি এড়ানোর জন্য বুকিংয়ের সময় ট্রানজিট টাইম ঠিকমতো যাচাই করুন।

আকাশপথের ভাড়া নিয়ে পরিপত্র জারি করেছে বিমান মন্ত্রণালয়আকাশপথের যাত্রীদের প্রকৃত ভাড়ায় গন্তব্যে পৌঁছাতে বিভিন্ন নির্দেশনা...
11/02/2025

আকাশপথের ভাড়া নিয়ে পরিপত্র জারি করেছে বিমান মন্ত্রণালয়

আকাশপথের যাত্রীদের প্রকৃত ভাড়ায় গন্তব্যে পৌঁছাতে বিভিন্ন নির্দেশনাসহ পরিপত্র জারি করেছে
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।

মঙ্গলবার মন্ত্রণালয়ের সিএ-২ অধিশাখা থেকে পরিপত্রটি জারি করা হয়। এতে স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব রুমানা ইয়াসমিন।

পরিপত্রের নির্দেশনাগুলোর মধ্যে রয়েছে, অনতিবিলম্বে গ্রুপ-টিকিট বুকিংসহ যেকোনো প্রকার টিকিট বুকিংকালে ভ্রমণেচ্ছু যাত্রীর নাম, পাসপোর্ট নম্বর ও পাসপোর্টের ফটোকপিসহ বুকিং সম্পন্ন করতে হবে। বুকিং প্রদানের তিন দিনের মধ্যে সংশ্লিষ্ট যাত্রীর নামে টিকিট ইস্যু না হইলে এয়ারলাইন্স স্বয়ংক্রিয় পদ্ধতিতে ওই টিকিট বাতিল করবে।

আজ ফেব্রুয়ারির ১১ তারিখ পর্যন্ত এয়ারলাইন্স / ট্রাভেল এজেন্সি কর্তৃক গ্রুপ-বুকিং এর মাধ্যমে ইতোমধ্যে ব্লককৃত টিকিট আগামী সাত দিনের মধ্যে ভ্রমণেচ্ছু যাত্রীর নাম, পাসপোর্ট নম্বর এবং পাসপোর্টের কপিসহ বিক্রয় নিশ্চিত করতে হবে। অন্যথায় পরবর্তী তিন দিনের মধ্যে সংশ্লিষ্ট এয়ারলাইন্স এরূপ টিকিটসমূহ স্বয়ংক্রিয় পদ্ধতিতে বাতিল করবে।

গ্রুপ-বুকিংয়ের ক্ষেত্রে টিকিটের প্রকৃত বিক্রয়মূল্য বিক্রয়ের সঙ্গে সঙ্গে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়কে অবহিত করতে হবে এবং মন্ত্রণালয় তা জনগণকে জানাতে ওয়েবসাইটে প্রকাশ করবে।

পরিপত্রে আরও বলা হয়েছে, সকল প্রকার এয়ার টিকিট অনলাইনে বিক্রয়ের ব্যবস্থা করতে হবে এবং বিক্রয়কৃত টিকিটের মূল্য অনলাইনে এবং টিকিটের গায়ে প্রদর্শিত থাকতে হবে।

এয়ারলাইন্স এবং ট্রাভেল এজেন্সিসমূহ আবশ্যিকভাবে বেসামরিক বিমান চলাচল বিধিমালা, ১৯৮৪ এর বিধি ২৮৯ এ বর্ণিত বাধ্যবাধকতা অনুযায়ী যথাযথভাবে 'ট্যারিফ ফিলিং' এর বিধান পালন করবে এবং বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) অনুমোদিত ট্যারিফ বেবিচকের নিজস্ব ওয়েবসাইটে প্রকাশ করবে।

এয়ারলাইন্স কিংবা ট্রাভেল এজেন্সিসমূহ সংশ্লিষ্ট বিমানসংস্থা কর্তৃক বেবিচক বরাবর দাখিলকৃত ভাড়ার অতিরিক্ত ভাড়ায় টিকিট বিক্রি করা থেকে বিরত থাকবে। একইসাথে ট্রাভেল এজেন্সিসমূহ বাধ্যতামূলকভাবে যাত্রীকে এয়ারলাইন্স থেকে প্রাপ্ত মূল্য-সম্বলিত টিকিট প্রদান এবং সেও টিকিট বিক্রয়ের রশিদ প্রদান করবে।

Important Announcement 🚨USA EMBASSY BANGLADESH-এর ভিসার জন্য CGI Portal সম্পূর্ণ নতুনভাবে পরিবর্তন করা হয়েছে।আগের পোর্ট...
10/02/2025

Important Announcement 🚨

USA EMBASSY BANGLADESH-এর ভিসার জন্য CGI Portal সম্পূর্ণ নতুনভাবে পরিবর্তন করা হয়েছে।

আগের পোর্টাল: portal.ustraveldocs.com
নতুন পোর্টাল: https://www.usvisascheduling.com/en-US/

✅ যারা ৮ ফেব্রুয়ারি ২০২৫-এর আগে ভিসা ফি পেমেন্ট করে এপয়েন্টমেন্ট নিয়েছেন, তাদেরও নতুন পোর্টালে অ্যাকাউন্ট তৈরি করে এপয়েন্টমেন্টের কনফার্মেশন নিতে হবে।
✅ নতুন আবেদনকারীদের অবশ্যই এই নতুন পোর্টালের মাধ্যমেই প্রসেস করতে হবে।

এই আপডেট সম্পর্কে আরও বিস্তারিত জানতে কমেন্টে জানাতে পারেন। ধন্যবাদ।

চীনগামী যাত্রীদের জন্য সতর্কতাঅনেকেই টিকিট বুকিংয়ের সময় নিজের নামের বানানের বিষয়ে উদাসীন থাকেন।  নামের বানান প্রায়শই ...
07/02/2025

চীনগামী যাত্রীদের জন্য সতর্কতা

অনেকেই টিকিট বুকিংয়ের সময় নিজের নামের বানানের বিষয়ে উদাসীন থাকেন। নামের বানান প্রায়শই ভুল দেখা যায়। এই ধরনের ত্রুটি গুরুতর জটিলতা তৈরি করতে পারে।

বিশেষকরে চীনের এয়ারলাইনগুলো জানিয়েছে, বুকিং ডকুমেন্টস ও পাসপোর্টে নামের বানানে মিল না থাকলে বোর্ডিং পাস দেয়া হবে না। সেক্ষেত্রে নতুন করে আবার টিকিট কাটতে হতে পারে।

এজন্য টিকিট কাটার সময় সচেতন হতে হবে। যে কোনও রিজার্ভেশন সম্পন্ন করার আগে যাত্রীদের নাম তাদের পাসপোর্টে ঠিক যেমন আছে ঠিক তেমনভাবে যাচাই করে স্ট্যান্ডার্ড বুকিং পদ্ধতি কঠোরভাবে অনুসরণ করুন।এমনকি বানানে সামান্য অসঙ্গতি, মাঝের নাম বাদ দেওয়া, বা ভুল ফর্ম্যাটিংয়ের ফলে যাত্রী এবং বিমান সংস্থা উভয়ের জন্যই অপ্রয়োজনীয় অসুবিধা হতে পারে।

সমস্যা এড়াতে, দয়া করে:

✅ পাসপোর্টে ঠিক নামটি ব্যবহার করুন।
✅ বুকিং করার আগে যাত্রীর পাসপোর্টের একটি স্পষ্ট পাসপোর্ট কপি অনুরোধ করুন।
✅ টিকিট নিশ্চিত করার আগে বানান দুবার পরীক্ষা করুন।
✅ পাসপোর্টে উল্লেখ না করা থাকলে ডাকনাম, আদ্যক্ষর বা সংক্ষিপ্ত রূপ এড়িয়ে চলুন।

05/02/2025
ঢাকা থেকে করাচি (পাকিস্তান) ভ্রমণ এখন আরও সহজে! বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (CAAB) সম্প্রতি পাকিস্তানের বেসর...
05/02/2025

ঢাকা থেকে করাচি (পাকিস্তান) ভ্রমণ এখন আরও সহজে!

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (CAAB) সম্প্রতি পাকিস্তানের বেসরকারি এয়ারলাইন্স ফ্লাই জিন্নাহকে (Fly Jinnah) ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট পরিচালনার অনুমোদন দিয়েছে। এর ফলে ব্যবসায়ী ও পর্যটকরা ট্রানজিটের ঝামেলা ছাড়াই দ্রুত ও সহজে করাচি যাতায়াত করতে পারবেন। 

ফ্লাইটের সুবিধাসমূহ:
• সময় সাশ্রয়: বর্তমানে ট্রানজিটসহ ঢাকা থেকে করাচি যেতে ৮ থেকে ২২ ঘণ্টা পর্যন্ত সময় লাগে। সরাসরি ফ্লাইট চালু হলে এই সময় উল্লেখযোগ্যভাবে কমে যাবে। 
• খরচ সাশ্রয়: ট্রানজিট ফ্লাইটের কারণে বর্তমানে ইকোনমি ক্লাসের রিটার্ন টিকিটের ভাড়া ৮৫ হাজার থেকে ১ লাখ ২০ হাজার টাকা পর্যন্ত হয়। সরাসরি ফ্লাইট চালু হলে ভাড়া কমার সম্ভাবনা রয়েছে। 
• বাণিজ্য ও পর্যটন বৃদ্ধির সুযোগ: দুই দেশের মধ্যে সরাসরি ফ্লাইট চালু হলে বাণিজ্যিক সম্পর্ক ও পর্যটন শিল্পের প্রসার ঘটবে। 

ফ্লাইট রুট:
• ঢাকা (DAC) → করাচি (KHI)

ফ্লাইট পরিচালনাকারী এয়ারলাইন্স:
• ফ্লাই জিন্নাহ (Fly Jinnah): পাকিস্তানের করাচি-ভিত্তিক বেসরকারি এয়ারলাইন্স, যা এয়ার অ্যারাবিয়ার সহযোগিতায় পরিচালিত হয়।

Address

Banani Model Town
Dhaka
1213

Website

Alerts

Be the first to know and let us send you an email when Riaz’s Travel Insights posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Riaz’s Travel Insights:

Share

Category