Bangla Aviation

Bangla Aviation Aviation Information Hub
(5)

বাংলা এভিয়েশনের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ চ্যানেল
20/05/2026

বাংলা এভিয়েশনের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ চ্যানেল

Follow Bangla Aviation's WhatsApp channel. Join 29 followers for the latest updates.

আন্তর্জাতিক খেলোয়াড় যখন বাংলাদেশের দায়িত্ব নিলো তখন প্রবাসীরা আশা করেছিলো প্রবাসীদের অনেক দুর্ভোগ কমবে।আন্তর্জাতিক খেলোয়...
17/05/2026

আন্তর্জাতিক খেলোয়াড় যখন বাংলাদেশের দায়িত্ব নিলো তখন প্রবাসীরা আশা করেছিলো প্রবাসীদের অনেক দুর্ভোগ কমবে।

আন্তর্জাতিক খেলোয়াড়ের কারণে ইউরোপীয় সব দেশের দুতাবাস বাংলাদেশে আসবে। বিমানবন্দরে সেবার মান বদলে যাবে।

খেলোয়াড় খেলা শেষে মাঠ ছাড়লো কিন্তু প্রবাসীদের জন্য কিছুই হলো না। বিমানবন্দরে উচ্চ গতির ইন্টারনেট সুবিধা পর্যন্ত চালু হয়নি।

প্রবাসী আব্দুল মজিদ চাচা সব সময় বাংলা এভিয়েশনে ফোন করে নানা কিছু জানতে চাইতেন।আজকে বাংলা এভিয়েশন থেকেই আব্দুল মজিদ চাচাকে ফোন করা হলো। জানানো হলো এখন বিমানবন্দরে ইন্টারনেট পেতে আর ঝামেলা নাই।

আসলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগে থেকেই ফ্রি ওয়াই-ফাই ছিলো। কিন্তু সেটি ব্যবহার করতে পাসওয়ার্ড নেয়া লাগতো। এটা ঝামেলাপূর্ণ।

আজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে শাহজালাল বিমানবন্দরের নতুন ফ্রি Wi-Fi সেবা। এখন আর পিন বা বাংলাদেশি মোবাইল নাম্বারের ঝামেলা ছাড়াই যাত্রীরা সহজে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন।

✈️ যা থাকছে নতুন সেবায়ঃ

📶 বিমানবন্দরের প্রায় ৯৪ হাজার বর্গমিটার এলাকা জুড়ে কভারেজ
📶 টার্মিনাল ১, ২, ডোমেস্টিক, VIP, VVIP ও কার পার্কিং এলাকাও অন্তর্ভুক্ত

📶 একসঙ্গে প্রায় ৩৭ হাজারের মানুষ ইন্টারনেট ব্যবহার করতে পারবেন

#বাংলা_এভিয়েশন
#বাংলা_প্রবাস

শোকাহত
15/05/2026

শোকাহত

জীবিকার তাগিদে মাত্র ১০–১৫ দিন আগে পর্তুগালে পাড়ি জমিয়েছিলেন টাঙ্গাইলের রাম প্রসাদ সরকার। কিন্তু প্রবাস জীবনের স্বপ্ন শুরু হতেই নির্মম সড়ক দুর্ঘটনায় থেমে গেল তাঁর জীবন।

পর্তুগালের ফারো ও পর্তিমাও এর মাঝামাঝি এলাকায় তাদের বহনকারী প্রাইভেট কারটির সাথে একটি ট্রেনের ভয়াবহ সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মারা যান রাম প্রসাদ সরকার। গাড়িতে থাকা আরও চার বাংলাদেশির অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

বর্তমানে তাঁর মরদেহ Faro হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

টাঙ্গাইলের কেউ পরিচিত থাকলে অনুগ্রহ করে পরিবার পর্যন্ত খবরটি পৌঁছে দিতে পোস্টটি শেয়ার করুন।

রাম প্রসাদের পাসপোর্ট অনুযায়ী জন্ম তারিখ: ০৩ ডিসেম্বর ১৯৯০, পিতার নাম: নৃপেন্দ্র সরকার, মাতার নাম: অঞ্জলি রানী সরকার, স্থায়ী ঠিকানা: গ্রাম: সারিশা দাইর, ডাকঘর: মির্জাপুর, উপজেলা: মির্জাপুর - ১৯৪০, জেলা: টাঙ্গাইল।

প্রবাস জীবনের সংগ্রাম অনেক সময় কতটা নির্মম হতে পারে, এই ঘটনা তারই আরেকটি বেদনাদায়ক উদাহরণ।

🇩🇪 জার্মান সীমান্তে  কড়াকড়ি ১ বছরে আটক ৩৫ হাজার২০২৫ সালের মে থেকে চলতি বছরের ১১ মে পর্যন্ত প্রায় ৩৫ হাজার মানুষকে সীমান্...
13/05/2026

🇩🇪 জার্মান সীমান্তে কড়াকড়ি
১ বছরে আটক ৩৫ হাজার

২০২৫ সালের মে থেকে চলতি বছরের ১১ মে পর্যন্ত প্রায় ৩৫ হাজার মানুষকে সীমান্ত পার হওয়ার সময় আটকে দিয়েছে জার্মানি। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত বছরের ৮ মে থেকে এখন পর্যন্ত অনিয়মিত প্রবেশের চেষ্টা ধরা পড়েছে ৪৭ হাজার ৬৫৯টি।

এই সময়ে ১,৪১৫ জন সন্দেহভাজন মানবপাচারকারী গ্রেপ্তার হয়েছে। গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ৮,৮৪২ জন আটক হয়েছেন।

জার্মানি বলছে, ইউরোপীয় ইউনিয়নের অভিন্ন আশ্রয়নীতিতে বড় সংস্কার ছাড়া সীমান্ত নিয়ন্ত্রণ শিথিল করা হবে না। আগামী ১২ জুন থেকে নতুন অভিন্ন আশ্রয়নীতি কার্যকর হওয়ার কথা রয়েছে।

📌 ইউরোপে অভিবাসন নীতির কঠোরতা দিন দিন বাড়ছে। বৈধ কাগজপত্র ও সঠিক প্রক্রিয়া ছাড়া যাত্রা এখন আগের চেয়ে অনেক বেশি ঝুঁকিপূর্ণ।

#বাংলামাইগ্রেশন #বাংলাএভিয়েশন

08/05/2026

বাংলাদেশিসহ পাঁচ লাখ অনিয়মিত অভিবাসীর জন্য সুখবর দিয়েছে স্পেন।

অনিয়মিত অভিবাসীকে নিয়মিত করার এই ঘোষণায় অনেকেই নতুন করে স্পেনের যাচ্ছেন।

কিন্তু স্পেনে গেলেই কি বৈধ হওয়া যাবে? কারা সুযোগ পাবেন বৈধ হবার?

এসব প্রশ্নের উত্তর দিয়েছেন স্পেনে অভিবাসীদের নিয়ে কাজ করা বাংলাদেশিদের সংগঠন ‘ভালিয়ান্তে বাংলার সভাপতি মো. ফজলে এলাহি।

#বাংলাএভিয়েশন #বাংলামাইগ্রেশন

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মিট অ্যান্ড গ্রিট সার্ভিসনোট: এই সার্ভিস নেয়া বাধ্যতামূলক নয়। সার্ভিস যাদের প্রয়োজ...
07/05/2026

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মিট অ্যান্ড গ্রিট সার্ভিস
নোট: এই সার্ভিস নেয়া বাধ্যতামূলক নয়। সার্ভিস যাদের প্রয়োজন শুধু তারা ইচ্ছে করলে ব্যবহার করতে পারেন।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আন্তরিকতার সাথে মিট এন্ড গ্রিট সার্ভিস দিচ্ছে ট্রাভেল শপ। এটি একটি বেসরকারি প্রতিষ্ঠান। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের অনুমোদিত ও নীতিমালা অনুসরণ করে ২৪ ঘন্টা সার্ভিস প্রদান করা হয়।
_____________________________
ট্রাভেল শপের মিট অ্যান্ড গ্রিট সার্ভিস কী?
____________________________
মিট অ্যান্ড গ্রিট সার্ভিস মূলত সহায়তা মুলক সেবা। কিছু দিন আগে আপনার অপারেশন হয়েছে ভারি ব্যাগ নাড়াচাড়া করা মানা, কিংবা সাথে দুটি বাচ্চা আছে- এখন আপনি ব্যাগ সামলাবেন নাকি বাচ্চা সামলাবেন ? মিট অ্যান্ড গ্রিট সার্ভিস প্রতিষ্ঠানের কাস্টমার সার্ভিস এজেন্ট আপনার হয়ে আপনার লাগেজগুলো বহন করে আপনাকে বিমানবন্দরে সহায়তা করবে।
আপনার বয়স্ক মা-বাবা একা একা প্রথমবারের মতো আপনার কাছে বিদেশ আসবেন, বিমানবন্দরের আনুষ্ঠানিকতা কিছু তো তারা বোঝেন না। একজন কেউ যদি পাশে থেকে তাদের লাগেজগুলো সাথে নিয়ে সব কিছু করে দিতো ? মিট অ্যান্ড গ্রিট সার্ভিস প্রতিষ্ঠানের কাস্টমার সার্ভিস এজেন্ট যাত্রীর পাশে থেকে লাগেজগুলো বহন করে বিমানবন্দরের আনুষ্ঠানিকতায় সহায়তা করবে।
বড় একটা প্রজেক্ট নিয়ে কাজ করছেন। বিদেশি বিনিয়োগকারী আপনার প্রজেক্ট দেখতে আসবেন। হোটেল থেকে গাড়ি সবই রেডি তার জন্য। বিমানবন্দরে তাকে যদি কেউ রিসিভ করে লাগেজগুলো সাথে নিয়ে সব কিছু করে দিতো ? হ্যা এখানেও সহায়তা করবে মিট অ্যান্ড গ্রিট সার্ভিস প্রতিষ্ঠানের কাস্টমার সার্ভিস এজেন্ট।
বিশ্বের অন্যান্য দেশের বিমানবন্দরের মতো বাংলাদেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের জন্য মিট অ্যান্ড গ্রীট এর সুবিধা রয়েছে। দীর্ঘ ১৫ বছরের বেশি সময় ধরে বেসরকারি প্রতিষ্ঠান সার্ভিস চার্জের বিনিময়ে সম্মানিত যাত্রীদের প্রটোকল, নির্দেশনামূলক সহায়তা প্রদান করে আসছে। মিট অ্যান্ড গ্রিট টিম সপ্তাহে ৭দিন, ২৪ ঘন্টা সার্ভিস প্রদান করে থাকে।
মিট অ্যান্ড গ্রিট সার্ভিস উপভোগ করতে আপনাকে বিজনেস ক্লাস টিকিট বা অন্য কোন নীতি অনুসরণ করতে হবে না। সার্ভিস চার্জ দিয়ে যে কেউ এ সার্ভিস গ্রহণ করতে পারবেন।
তবে, পাশে থেকে সহায়তা করলেও যাত্রীর এয়ারলাইনের টিকিট, ভিসা, ইমিগ্রেশন, কাস্টমস সংক্রান্ত বৈধতা যাচাই বা আনুষ্ঠানিকতা যাত্রীকেই সম্পন্ন করতে হবে। এ সকল বিষয়ে সংশ্লিষ্ট এয়ারলাইন, ইমিগ্রেশন, কাস্টমসের আইনগত বিষয়ের দায় যাত্রীর, মিট অ্যান্ড গ্রিট সার্ভিসে নয়।
মিট অ্যান্ড গ্রিট সার্ভিস চার্জ কত ?.......................................................................................................
✈ বিদেশ যাওয়ার ক্ষেত্রে ✈
১. টার্মিনাল ভবনের প্রবেশ গেট থেকে রিসিভ করে ইমিগ্রেশন পর্যন্ত পৌছে দেয়ার জন্য সার্ভিস চার্জ জনপ্রতি ৫০০ টাকা
২. ডোমেস্টিক টার্মিনালের অ্যারাইভাল থেকে রিসিভ করে ইমিগ্রেশন পর্যন্ত পৌছে দেয়ার জন্য সার্ভিস চার্জ জনপ্রতি ১০০০ টাকা...............................................................................................................................
✈️ বিদেশে থেকে দেশে আসার ক্ষেত্রে ✈️
১.
ইমিগ্রেশন থেকে যাত্রীকে রিসিভ করে টার্মিনাল ভবনের সামেনের ক্যানোপি অথবা বহুতল কার পার্কিং পর্যন্ত পৌছে দেয়ার জন্য সার্ভিস চার্জ জনপ্রতি ৫০০ টাকা
২.
ইমিগ্রেশন আগে ভিসা অন অ্যারিভাল ডেস্ক পয়েন্ট থেকে যাত্রীকে রিসিভ করে টার্মিনাল ভবনের সামেনের ক্যানোপি অথবা বহুতল কার পার্কিং পর্যন্ত পৌছে দেয়ার জন্য সার্ভিস চার্জ জনপ্রতি ১০০০ টাকা
৩.
ইমিগ্রেশন থেকে যাত্রীকে রিসিভ করে ডোমেস্টিক টার্মিনালের এয়ারলাইনের বুকিং কাউন্টার পর্যন্ত সার্ভিস চার্জ জনপ্রতি ১০০০ টাকা।
৪.
ইমিগ্রেশন আগে ভিসা অন অ্যারিভাল ডেস্ক পয়েন্ট থেকে যাত্রীকে রিসিভ করে ডোমেস্টিক টার্মিনালের এয়ারলাইনের বুকিং কাউন্টার পর্যন্ত সার্ভিস চার্জ জনপ্রতি ১৫০০ টাকা।
_____________________________
নোট:
_____________________________
১. জন প্রতি চার্জ প্রদান করতে হয়। ২ বছর বা ২ বছরের কমবয়সী যাত্রীদের সার্ভিস চার্জ ফ্রি।
২. একজন সম্মানিত যাত্রীর এয়ারলাইনের সাধারণ লাগেজ এলাউন্স থেকে বড় আকারের কিংবা অধিক সংখ্যক লাগেজ থাকলে, তখন যদি ১ জন সম্মানিত যাত্রীর জন্য একাধিক কাস্টমার সার্ভিস এজেন্ট প্রয়োজন হয়, তবে যাত্রীকে অতিরিক্ত সার্ভিস চার্জ দিতে হবে।

যোগাযোগের ফোন নাম্বার প্রথম কমেন্টে।

#বাংলা_এভিয়েশন #বাংলা_প্রবাস

05/05/2026

অবৈধ অভিবাসীদের জন্য সুযোগ দিচ্ছে স্পেন। কি পরিস্থিতি এখন দেশটিতে সরজমিনে দেখে এসেছে বাংলা এভিয়েশন।

#বাংলাএভিয়েশন #বাংলামাইগ্রেশন #বাংলা_এভিয়েশন

অনেকেই প্রশ্ন করেন, "নেপাল যাব ঘুরতে, ঢাকা এয়ারপোর্টে ইমিগ্রেশন পুলিশ এতো প্রশ্ন করে কেন?" আবার কেউ কেউ আক্ষেপ করে বলেন,...
03/05/2026

অনেকেই প্রশ্ন করেন, "নেপাল যাব ঘুরতে, ঢাকা এয়ারপোর্টে ইমিগ্রেশন পুলিশ এতো প্রশ্ন করে কেন?"

আবার কেউ কেউ আক্ষেপ করে বলেন, "বাংলাদেশি পাসপোর্ট নিয়ে আবেদন করলে অনেক দেশ ভিসা দিতে চায় না কেন?"

এই ধরণের প্রশ্নের তিক্ত উত্তর লুকিয়ে আছে আমাদেরই কিছু মানুষের কর্মকাণ্ডে। নিচের ছবিটি লক্ষ্য করুন, যেখানে একজন প্রকাশ্যেই জানতে চেয়েছেন নেপাল, ভারত বা পাকিস্তানে গিয়ে সে দেশের পাসপোর্ট তৈরি করা সম্ভব কি না।

এই ধরনের মানসিকতাই আমাদের বিপদে ফেলছে।
যখন কিছু মানুষ নেপাল বা প্রতিবেশী দেশগুলোকে 'রুট' হিসেবে ব্যবহার করে পাসপোর্ট জালিয়াতি বা অবৈধ অভিবাসনের চেষ্টা করে, তখন ইমিগ্রেশন পুলিশ সাধারণ পর্যটকদেরও কড়া জিজ্ঞাসাবাদের আওতায় আনতে বাধ্য হয়।

কোনো দেশের নাগরিকরা যখন বিদেশের মাটিতে গিয়ে আইন ভঙ্গ করে বা ভুয়া পরিচয় ধারণ করে, তখন সেই দেশের পাসপোর্টকে 'হাই রিস্ক' হিসেবে চিহ্নিত করা হয়। ফলে প্রকৃত ভ্রমণকারীদের ভিসা পাওয়া অনেক কঠিন হয়ে পড়ে।

বিদেশের মাটিতে আপনার পরিচয় কেবল আপনার নামে নয়, বরং আপনার পাসপোর্টে। জালিয়াতির মাধ্যমে অন্য দেশের পাসপোর্ট তৈরির চেষ্টা করা একটি আন্তর্জাতিক অপরাধ, যা পুরো বাংলাদেশের সম্মান ক্ষুণ্ণ করে।

কিছু মানুষের এই অনৈতিক উচ্চাকাঙ্ক্ষার মাসুল দিতে হচ্ছে কোটি কোটি বৈধ পাসপোর্টধারীকে। ভ্রমণ হোক সম্মানের, জালিয়াতির নয়। দেশের ভাবমূর্তি রক্ষা করা আমাদের সবার দায়িত্ব।

আসুন, সচেতন হই এবং অন্যকে সচেতন করি। 🇧🇩✈️

#বাংলাএভিয়েশন #বাংলা_এভিয়েশন #বাংলামাইগ্রেশন

১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবসবিদেশের মাটিতে রোদে পুড়ে, ঘামে ভিজে যে হাত কাজ করে সেই হাতেই দাঁড়িয়ে আছে বাংলাদেশ। 🇧🇩প্রব...
01/05/2026

১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস

বিদেশের মাটিতে রোদে পুড়ে, ঘামে ভিজে যে হাত কাজ করে সেই হাতেই দাঁড়িয়ে আছে বাংলাদেশ। 🇧🇩

প্রবাসী শ্রমিকরা শুধু অর্থ পাঠান না তাঁরা পাঠান সাহস, ত্যাগ আর ভালোবাসা। তাঁদের প্রতিটি কষ্টের বিনিময়ে গড়ে উঠছে কোটি পরিবারের স্বপ্ন, শক্তিশালী হচ্ছে আমাদের দেশের ভিত্তি।

আপনারাই বাংলাদেশের আসল গর্ব।
আপনারাই দেশের সত্যিকারের বীর। 🏆

বাংলা এভিয়েশন পরিবারের পক্ষ থেকে প্রতিটি প্রবাসীকে জানাই অফুরন্ত শ্রদ্ধা ও ভালোবাসা। ❤️

#বাংলাএভিয়েশন #বাংলা_এভিয়েশন

বাংলাদেশের রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থা Biman Bangladesh Airlines মার্কিন উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান  The Boeing Company...
30/04/2026

বাংলাদেশের রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থা Biman Bangladesh Airlines মার্কিন উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান The Boeing Company এর সঙ্গে ইতিহাসের সবচেয়ে বড় বহর সম্প্রসারণ চুক্তি স্বাক্ষর করেছে। বৃহস্পতিবার সম্পন্ন হওয়া এই চুক্তির মাধ্যমে দেশের এভিয়েশন খাতে এক নতুন যুগের সূচনা হলো।

💰 চুক্তির আর্থিক দিক

মোট ১৪টি উড়োজাহাজ কেনার চুক্তি স্বাক্ষর হয়েছে।
এরমধ্যে Boeing 787 Dreamliner উড়োজাহাজ ১০টি।
Boeing 737-8 (737 MAX) উড়োজাহাজ ৪টি। যা বিমানের ইতিহাসে সবচেয়ে বড় বহর সম্প্রসারণ সিদ্ধান্ত।

ব্যবসায়ী আর্থিক গোয়পনীয়তায় সুনির্দিষ্ট মূল্যের তথ্য জানায়নি দুটি প্রতিষ্ঠান। তবে আনুমানিক মূল্যের তথ্য হচ্ছে-
▪️ মোট মূল্য: প্রায় ৩.৭ বিলিয়ন মার্কিন ডলার
▪️ বাংলাদেশি মুদ্রায়: প্রায় ৩৫ হাজার কোটি টাকা
▪️ পরিশোধ: ১০–২০ বছর মেয়াদি কিস্তি
▪️ বছরে সম্ভাব্য পরিশোধ: ১,৫০০–২,০০০ কোটি টাকা
▪️পুরো অর্থ নিজেদের আয় থেকেই পরিশোধ করবে বিমান।

✈️ কোন উড়োজাহাজ যুক্ত হচ্ছে বহরে?

🌟 Boeing 787 Dreamliner

▪️ 787-8 / 787-9 / 787-10 (সম্পূর্ণ সিরিজ)
▪️ আসন: ~২৪০–৩৩০+
▪️ লেআউট: 3-3-3 (ইকোনমি), 1-2-1 (বিজনেস)

✈️ Boeing 737-8 (737 MAX)

▪️ আসন: ~১৬০–১৮০
▪️ লেআউট: 3-3 (সিঙ্গেল আইল)

📅 ডেলিভারি টাইমলাইন

🛬 প্রথম উড়োজাহাজ: অক্টোবর ২০৩১
🛫 সম্পূর্ণ ডেলিভারি: নভেম্বর ২০৩৫





#বাংলাএভিয়েশন
#বাংলা_এভিয়েশন

🇷🇴🇧🇩 রোমানিয়ায় অবৈধ বাংলাদেশিদের জন্য বৈধ হওয়ার সুযোগ📢 পোস্টটি শেয়ার করুন — রোমানিয়ায় থাকা আপনার পরিচিতজনের কাজে ল...
28/04/2026

🇷🇴🇧🇩 রোমানিয়ায় অবৈধ বাংলাদেশিদের জন্য বৈধ হওয়ার সুযোগ

📢 পোস্টটি শেয়ার করুন — রোমানিয়ায় থাকা আপনার পরিচিতজনের কাজে লাগতে পারে।

রোমানিয়া সরকারের জরুরি অধ্যাদেশ নং–৩২ (২৩ এপ্রিল ২০২৬) অনুযায়ী, যেসব বাংলাদেশি কর্মী বৈধভাবে রোমানিয়ায় প্রবেশ করে পরবর্তীতে অনিচ্ছাকৃতভাবে অবৈধ হয়ে পড়েছেন, তাদের জন্য বৈধ হওয়ার বিশেষ সুযোগ এসেছে।

আপনি কি এই সুবিধা পাবেন?
যদি আপনি —
🔹 ওয়ার্ক ভিসায় রোমানিয়ায় এসে নিয়োগকর্তা সমস্যায় অবৈধ হয়েছেন
🔹 কোম্পানির গাফিলতিতে TRC হয়নি বা ট্যাক্স জমা হয়নি
🔹 ৯০ দিনের মধ্যে নতুন employer খুঁজে পাননি
— তাহলে আপনি এই সুযোগের আওতায় পড়তে পারেন।

⚠️ যারা সুযোগ পাবেন না:
❌ যারা ইতোমধ্যে Return Decision (দেশত্যাগের নির্দেশ) পেয়েছেন
❌ যারা অবৈধভাবে রোমানিয়ায় প্রবেশ করেছেন

📋 করণীয় কী?
১. নতুন ও বৈধ নিয়োগকর্তা খুঁজে নিন
২. Work Permit সংগ্রহ করুন
৩. TRC কার্ডের জন্য আবেদন করুন
৪. আইন কার্যকরের ৬০ দিনের মধ্যে রোমানিয়া ইমিগ্রেশনে যোগাযোগ করুন
⏳ এই সুযোগ বলবৎ থাকবে ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত।

🏢 সহায়তার জন্য যোগাযোগ করুন: বাংলাদেশ দূতাবাস, বুখারেস্ট, রোমানিয়া

#বাংলাএভিয়েশন #বাংলাএভিয়েশন #বাংলামাইগ্রেশন

Address

Kurmitola
Dhaka
1217

Alerts

Be the first to know and let us send you an email when Bangla Aviation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share