16/11/2020
#৪ঠা ডিসেম্বর মারায়ন তং এ ক্যাম্পিংঃ
“আচ্ছা, কী মজা পাও এতো কষ্ট করে পাহাড়ে গিয়ে?” প্রায়ই এই প্রশ্নের মুখোমুখি হতে হয় আমাকে। জবাব না দিয়ে কেবল হাসি, আর ভাবি, যে মানুষ পাহাড়ের সৌন্দর্য মন প্রাণ দিয়ে অনুভব করেনি তাকে কি আসলেই বলে বোঝানো সম্ভব কেন বারবার ছুটে যাই পাহাড়ে?
পাহাড়ের মায়ায় বাঁধা পড়েছি আরো আগেই। এই মায়ার বন্ধন আরেকটু গাঢ় করতে এবার ভাবলাম, এক রাত পাহাড়কে আরো কাছ থেকে দেখি, ক্যাম্পিং করে আসি।
তাই ঠিক করা হলো ডিসেম্বরের ৪ তারিখ, ক্যাম্পিং হবে মারায়ংতং পাহাড়ে। ‘মারায়ংতং’, ‘মারাইংতং’, ‘মেরাইথং’ বিভিন্ন নামেই ডাকা হয় এই পাহাড়টিকে। বান্দরবানের আলিকদম এই পাহাড়ের ঠিকানা। ১,৬৪০ ফুট উঁচু এই পাহাড়ে রাত কাটাবো ভাবতেই মন খুশিতে ভরে উঠলো। বান্দরবানকে অনেক আগেই মন দিয়েছি, মারায়ংতং এ যাবার আগ্রহ তাই কয়েকগুণ বেশি বেড়ে গেল।
"মারায়ন তং জাদি" বান্দরবানের আলিকদম উপজেলায় অবস্থিত মিরিঞ্জা রেঞ্জের একটি পাহাড়। এর উচ্চতা প্রায় ১,৬৪০ ফুট। এই পাহাড়ে রয়েছে বিভিন্ন আদিবাসীর বসবাস। এদের মধ্যে ত্রিপুরা, মারমা ও মুরং অন্যতম। এই পাহাড়ের উপরের দিকটা সমতল এবং ক্যাম্পিংয়ের জন্যে পারফেক্ট একটা জায়গা। এই পাহাড়ের চুড়ায় বৌদ্ধের দুইটা মুর্তি আছে। পাহাড়ের উপর থেকে সকাল বেলা মেঘের খুব সুন্দর ভিউ পাওয়া যায়।
আমাদের গ্রুপের সকল ইভেন্ট আপডেট পেতে জয়েন করুন নিচের লিংকে,
Swaggian সোয়াগীয়ান এর সাথে ই থাকুন-
https://www.facebook.com/groups/680600906002147/?ref=share
Swaggian সোয়াগীয়ান এর পেইজ লিঙ্কঃ
https://www.facebook.com/SwaggianFernweh/
♦♦ ভ্রমণের স্থান সমুহঃ
*************************
- মারায়ন তং পাহাড়ের চূড়ায় ক্যাম্পিং
- আলির গুহা
আরো বিস্তারিত জানতে এবং ভ্রমণ খরচ জানতে ইনবক্সে নক করতে পারেন অথবা নিন্মে দেওয়া মোবাইল নম্বরে যোগাযোগ করতে পারেন-
০১৮৮৮৮১৮৬৭৭-রিয়াদ
০১৫৫১৭২৭২৭২-জিমি
#সকল ছবিঃ নাদিম ভাই❤️❤️