A to Z Travels and Transport Service

A to Z Travels and Transport Service Travels and Transport agency

25/04/2021

"সরকারের হাতে পায়ে ধরে কওমী মাদরাসা খোলানো লাগবে" এই কথা মানতে হলে আগে আরেকটা কথা মেনে নিতে হবে। তা হচ্ছে "কওমি মাদরাসা সরকারের সাথে সংঘাতে জড়িয়েছে। এ কারণেই মাদরাসা বন্ধ করে দিয়েছে সরকার"

অথচ সরকার বা প্রশাসনের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোথাও এ কথা বলা হয়নি যে আন্দোলনের কারণে মাদরাসা বন্ধ করা হয়েছে। বরং বন্ধের কারণ হিসেবে প্রজ্ঞাপনে স্পষ্ট বলা হয়েছে করোনা'র কথা।

হ্যা, বাস্তবতার প্রেক্ষিতে আমরা এটা ধারণা করছি। সরকার আন্দোলনের কারণেই মাদরাসা বন্ধ করেছে। কিন্তু সাথে সাথে আমরা এ ধারণাও তো করছি যে সরকার এ বন্ধের ঘোষণা দিয়েছে নির্বিঘ্নে গ্রেফতার চালানোর জন্য।

আপনি শুধু মুখ ফুটে প্রথম ধারণাটা বলছেন। দ্বিতীয়টা কেন বলছেন না?

"হেফাজত সরকারের সাথে সংঘাতে গিয়েছে" আর এই ডাহা মিথ্যা কথাটা সরকার শুধুমাত্র হেফাজতের উপর নির্যাতনকে জায়েজ করার জন্য ব্যবহার করছে। অনেক আগে থেকেই হেফাজতকে দমনের একটা সুযোগ খোজা হচ্ছিল। এবার ইস্যু তৈরী হওয়ার পর সরকার এই মিথ্যাটাকে রাজনৈতিক স্বার্থ আদায়ের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে।

(এ কথাটা নাহবেমীরের একটা ছাত্রও বুঝে। তাই আপনি যখন শায়খুল হাদিস হয়ে অবুঝের মত ইসলামবিরোধী শক্তির পক্ষে বক্তব্য দেন, তখন প্রশ্ন তোলার প্রয়োজনবোধ করে। নাহবেমীর পড়ুয়া একটা ছাত্র এইটুকু মূলনীতি শিখেছে যে "অবুঝ উস্তাদের আদবের চেয়ে দ্বীন রক্ষার ফরজের গুরুত্ব বেশি"।)

খেয়াল করে দেখুন, সরকার নিজেও যে মিথ্যাকে কওমী মাদরাসা বন্ধের অজুহাত হিসেবে দেখায়নি, সেখানে কিছু মানুষ যদি কওমী মাদরাসার প্রতি দরদ দেখাতে গিয়ে নিজেদের বক্তব্যে সে মিথ্যাকেই প্রতিষ্ঠিত করে যাচ্ছে। তারা আসলে কি কওমী মাদরাসা খুলতে চায় নাকি সরকারের পক্ষ থেকে দেওয়া হোমওয়ার্ক হিসেবে কওমী মাদরাসার ঘাড়ে দোষ চাপাতে চায়?

যদি আন্দোলনের দোষে কওমী মাদরাসা বন্ধ করে থাকে তাহলে সরকারকে বলুন, এ দোষকে কারণ হিসেবে দেখিয়ে মাদরাসা বন্ধের ঘোষণা দিতে। অতি উৎসাহী হয়ে কওমী মাদরাসার উপর দোষ চাপিয়ে কোন ঐতিহ্যটা রক্ষা হবে?

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when A to Z Travels and Transport Service posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share