STBD - Scooter Travellers Bangladesh

STBD - Scooter Travellers Bangladesh Only Regular Scooter Traveller Group of Bangladesh.

আজকের আড্ডায়।পরবর্তী আড্ডা আর ট্রাভেল এ যুক্ত হওয়ার জন্য জয়েন করুন✅ ফেইসবুক গ্রুপ ⬇️https://www.facebook.com/groups/scoo...
17/10/2025

আজকের আড্ডায়।
পরবর্তী আড্ডা আর ট্রাভেল এ যুক্ত হওয়ার জন্য জয়েন করুন

✅ ফেইসবুক গ্রুপ ⬇️

https://www.facebook.com/groups/scooter.travellers.bd/

✅ হোয়াটসঅ্যাপ গ্রুপ ⬇️
https://chat.whatsapp.com/CRG5a8hcCJWDYvlVr0TBDW

✅ হোয়াটসঅ্যাপ চ্যানেল ⬇️

https://whatsapp.com/channel/0029VaR3meZ6xCSNPMY5SB1G

আমরা STBD - Scooter Travellers Bangladesh 🛵🇧🇩 এর ৬ ভাই ব্রাদার্স রিসেন্টলি কেওক্রাডং থেকে ফেরার পর ইনবক্সে অনেক ভাই নক ক...
16/10/2025

আমরা STBD - Scooter Travellers Bangladesh 🛵🇧🇩 এর ৬ ভাই ব্রাদার্স রিসেন্টলি কেওক্রাডং থেকে ফেরার পর ইনবক্সে অনেক ভাই নক করেছেন এক্সপিরিয়েন্স ও উপদেশ এর জন্য। আমি আমার পারসোনাল অপিনিয়ন শেয়ার করছি।

আগে দুইটা আমল শিখাই।

💠 যানবাহনের দু'আটা মুখস্ত করে ফেলেন। দৈনন্দিন জীবনে কত কিছু থেকে যে হেফাযতে থাকবেন নিজেই বুঝবেন।

'সুবহানাল্লাজি সাখখারা লানা হা-জা ওয়ামা কুন্না_লাহু_মুকরিনিন ওয়া ইন্না_ইলা_রাব্বিনা_লা_মুনকালিবুন'

💠 ঘন ঘন সূরা কুরাইশ এর আমল করুন যাত্রাপথে। ইনশাআল্লাহ্ যাত্রা সহজ এবং রাস্তা ছোট হয়ে যাবে। আমল করেই দেখুন।

এবার মূল প্রসঙ্গে আসি ⬇️

✅ প্রথমত স্কুটার হওয়ার কারণে আপনি পাহাড়ে ওঠার সময় এডভান্টেজ পাবেন। তাই ইনশাআল্লাহ্ টেনশন এর কিছু নাই যদি স্কীল থাকে।

✅ স্কুটার হওয়ার কারণে পাহাড় থেকে নামার সময় ইঞ্জিন ব্রেক জনিত ডিসএডভান্টেজ পাবেন। তাই ব্রেক পর্যাপ্ত পরিমানে ঠান্ডা করে ব্রেইন ও মনের একাগ্রতার সাথে নামুন। টেইক ইওর টাইম।

✅ উঠা ও নামার সময় পর্যাপ্ত ব্রেক নিন। আপনি একটানে উঠতে/নামতে পারেন বলেই যে আমাকেও এক টানে উঠতে নামতে পারতে হবে এমন কোন কথা নাই। সেইফটি ফার্স্ট।

✅ সিসি যতটা না ম্যাটার করে তার চেয়েও অনেক অনেক বেশি ম্যাটার করে আপনার সাহস ও মনোবল। সাহস রাখুন। অথবা রিস্ক নিয়ে যাইয়েন না। চান্দের গাড়িতে যান।

✅ বগালেক এর আগে একটা মারাত্মক ঢাল আছে। ওইটা পার করতে পারলে ইনশাআল্লাহ্ কেওক্রাডং কোন ব্যাপারই না। সবাই কেওক্রাডং কে যেভাবে গ্লোরিফাই করতেছে, আমার মতে বগালেক এর আগের খাড়া ঢালটাকে আরও অনেক বেশি মেনশন করা উচিৎ।

✅ পাহাড়ে চালানোর অভিজ্ঞতা না থাকলে আপনার শুরুতেই কেওক্রাডং এ যাওয়া একদম অনুচিত হবে। সাজেক সবচেয়ে সহজ, তারপর আস্তে আস্তে বান্দরবান থেকে ডিমপাহাড় হয়ে আলীকদম অথবা আলীকদম থেকে ডিমপাহাড় হয়ে থানচি এই র‍্যুটগুলায় আগে প্র‍্যাকটিস রান দেন। দেখবেন কেওক্রাডং ইনশাআল্লাহ্ দুধভাত হয়ে যাবে।

⛔ মেনশন করতে ভুলে গেছিলাম, ছাপড়ি থেকে দূরে থাকুন, বেচে থাকুন।

আপনার জন্য শুভকামনা।
সবার আগে সেইফটি এনশিওর করুন। তারপরেই পাহাড় জয়ে যাইয়েন।

ফীআমানিল্লাহ্

বিনীত
Shuhad Muntasir

আলহামদুলিল্লাহ। রবের নিকট অনেক শুকরিয়া যে আমাদের একত্রিত করেছেন এই ইফতার ২০২৫ STBD - Scooter Travellers Bangladesh 🛵🇧🇩 এ...
21/03/2025

আলহামদুলিল্লাহ। রবের নিকট অনেক শুকরিয়া যে আমাদের একত্রিত করেছেন এই ইফতার ২০২৫ STBD - Scooter Travellers Bangladesh 🛵🇧🇩 এর আয়োজনে। ইনশাআল্লাহ্ আগামী রমজানে আমরা দ্বিগুন হব

Posted by Mostafa Naser bhai on STBD - Scooter Travellers Bangladesh 🛵🇧🇩 Post link added on the comment box.🛵 A Day-Long...
19/01/2025

Posted by Mostafa Naser bhai on STBD - Scooter Travellers Bangladesh 🛵🇧🇩

Post link added on the comment box.

🛵 A Day-Long Motorbike Adventure with STBD : Dhaka to Shat Gombuz Mosque and Beyond !

✅ It all started with a fantastic plan from STBD (Scooter Travellers Bangladesh). The Saturday meetup on 11th January '25 near Birulia Foodcourt was where everything fell into place. I was warmly welcomed by a few great souls and immediately invited to join this amazing adventure. I couldn’t contain my excitement and had a ton of questions about the trip. However, the group made it clear that safety was a priority, and I was kindly reminded that I could only join if I had proper safety gear. So, without hesitation, I rushed out and bought my Moto-Wolf safety guard just two days before the tour – I was ready to go! This careful planning and emphasis on safety showed the group's commitment to a smooth and enjoyable journey for all.

✅ On a calm Friday morning, 17th January '25, 14 of us gathered at Dhaka's iconic Shaheed Minar, eager for the adventure ahead. With 13 bikes roaring to life just after the Fajr prayer, we set off for our destination: the historic Shat Gombuz Mosque. The excitement was palpable as the fresh morning air made our ride even more invigorating.
Our first stop came early in the journey, before reaching the Padma Bridge near the toll plaza. The weather was perfect for a tea break, and we took this opportunity to enjoy the cool breeze while chatting. It was a perfect moment to introduce ourselves to each other, especially for those who had joined the tour a bit later or were running behind. Sharing a cup of tea, we connected with one another, ensuring that everyone felt welcomed and ready for the adventure ahead.
Our next stop was Gopalganj’s Shampan Restaurant, where we enjoyed a hearty breakfast to fuel us for the rest of the journey. Afterward, we took a brief rest under the shade of a century-old mango tree, appreciating the beauty of nature before continuing our ride.

✅ Before noon, we arrived at the magnificent Shat Gombuz Mosque, just in time for Jumma prayers. It was a special moment to offer prayers in such a historic site, surrounded by friends. Afterward, we relaxed, chatting with our tour mates and exploring the peaceful Ghora Dighi. Ghora Dighi is a historic gem, once the only source of fresh drinking water (mitha pani) for the entire Bagerhat area. Before 1990, the water from this large reservoir was distributed through pipelines, serving the whole town. Knowing this added even deeper appreciation for the site’s historical significance.
Unfortunately, due to time constraints, we had to miss visiting Khan Jahan Ali's Mazar and the famous pond nearby. The pond is known for having been home to two legendary crocodiles, Kala Pahar and Dhola Pahar, who lived there for many years. Though they are no longer alive, one of their skins is preserved in the museum near the Shat Gombuz Mosque, shaped into a dummy for visitors to see. Their descendants now rule the pond, continuing the legacy of these iconic creatures.

✅ The true highlight of the journey, however, was the camaraderie among the group. Every time we approached a new turn, someone would stop and ensure that everyone was heading in the right direction. This constant lookout made sure no one was left behind, creating a strong bond of trust and support among us.

✅ While riding along the Khulna-Chuknagar road, I had an unfortunate fall. I spotted sand on the road and instinctively braked, causing my bike to skid and me to fall. But in that moment, I realized how fortunate I was to be with this group. Everyone stopped immediately, rushed to my aid, and offered words of encouragement. Their support lifted my spirits, and I knew I was in the right company—riding with people who cared not only about the adventure but also about each other’s well-being. It’s a rare feeling to be part of such a group, and I felt truly grateful.

✅ After recovering, we continued our journey toward Chuknagar in Khulna district, Dumuria Thana, for lunch at the renowned Abbas Hotel. Their famous Cuijhall mutton curry, served with plain rice, was exceptional—truly a culinary experience worth remembering.

✅ As the day progressed, we rode toward Kalna Bridge via Jessore and Narail. Before reaching Kalna, one of our tour mate’s cousins met us and treated us to some of the best milk tea we’ve ever had. The tea was so good that one of our younger riders couldn’t resist having two cups!

✅ Our last stop before heading back was Before the Padma Bridge Tool Plaza, where we took a break, enjoyed some tea, and had a heartfelt chit-chat. This was the moment we discussed our exit plan for the day. From there, we said our goodbyes and parted ways, with everyone heading in their own directions. However, the last group ride continued until we reached Babu Bazar Bridge, completing the final stretch of the journey. By the time we reached home around 12:45 AM, we were tired but immensely satisfied. The ride wasn’t just about the destinations; it was about the journey and the incredible group of people I had the privilege to share it with.

✅ I want to extend my heartfelt thanks once again to STBD for organizing such a wonderful tour. The Saturday, 11th January '25 meetup near Birulia Foodcourt was where it all began.

✅ To anyone considering joining the next tour – I encourage you to jump in! It’s not just about the bikes and roads; it’s about the people you meet and the bonds you form along the way. Trust me, if the young star Kochi and his team are there on the tour, you’ll not only enjoy the ride but also the incredible sense of camaraderie that comes with it. Friendship grows where mutual respect and love stay – that’s the essence of these people and what makes STBD such a special community.

✅ Looking forward to the next adventure with STBD!

১৭ জানুয়ারি ২০২৫, STBD - Scooter Travellers Bangladesh 🛵🇧🇩 ডে ট্রিপ এর এর কিছু ছবি। বিস্তারিত আসছে সামনে।র‍্যুট :ঢাকা ➡️...
18/01/2025

১৭ জানুয়ারি ২০২৫, STBD - Scooter Travellers Bangladesh 🛵🇧🇩 ডে ট্রিপ এর এর কিছু ছবি। বিস্তারিত আসছে সামনে।

র‍্যুট :

ঢাকা ➡️ পদ্মা ➡️ সাম্পান ➡️ শতবর্ষী আম গাছ ➡️ ৬০ গম্বুজ মসজিদ ➡️ চুকনগর আব্বাস হোটেল ➡️ কালনা সেতু ➡️ ভাঙ্গা ➡️ ঢাকা

17/11/2024
চিন্তা করেন, আপনি ভুল করে এই জায়গায় চলে গেছেন! আপনার র‍্যুট প্ল্যানে এইটা ছিল না.... সুবহানআল্লাহ্!!! এমন আরও অনেক অনেক ...
11/11/2024

চিন্তা করেন, আপনি ভুল করে এই জায়গায় চলে গেছেন! আপনার র‍্যুট প্ল্যানে এইটা ছিল না....

সুবহানআল্লাহ্!!!
এমন আরও অনেক অনেক ভুল করা বাকি। 😊

Photo credit : Shuhad Muntasir

অনেকেই আমাদের ট্রাভেল ভিডিও, ছবি, পোস্টে জানান যে আপনারা আমাদের সাথে STBD - Scooter Travellers Bangladesh 🛵🇧🇩 এর সাথে ট্...
09/10/2024

অনেকেই আমাদের ট্রাভেল ভিডিও, ছবি, পোস্টে জানান যে আপনারা আমাদের সাথে STBD - Scooter Travellers Bangladesh 🛵🇧🇩 এর সাথে ট্রাভেল করতে চান। কিভাবে ট্রাভেল করতে পারেন?

💠 আমরা একটা সময় পর্যন্ত ওপেন টু এভরিওয়ান ছিলাম। যেই ভাইই আমাদের সাথে ট্রাভেল করতে চাইতেন নিয়ে যেতাম। কিন্তু আমরা লক্ষ্য করেছি, সবার রাইডিং স্কীল যেমন সমান না তেমনি রাইডিং এক্সপিরিয়েন্স ও একই না। তাই প্রায়ই নানা অসামঞ্জস্যতা হত ট্রাভেলগুলা প্রোপারলি এবং স্মুথলি মেইনটেইন করতে। ২ ঘন্টার রাইড ৪ ঘন্টা লেগে যেত। তাই আমরা আমাদের ট্রাভেলগুলাতে কোয়ালিটি মেইনটেইন করার জন্য এই সীদ্ধান্তে উপনীত হই যে, আমরা ভালোমত চিনে বুঝে তারপরই আমাদের ট্রাভেলগুলায় নিয়ে যাব ভাই ব্রাদার্সকে।

কিভাবে ট্রাভেল করতে পারেন আমাদের সাথে?

✅ আমাদের উইকলি আড্ডায় জয়েন করেন। আপডেট পাবেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল এ ➡️ https://whatsapp.com/channel/0029VaR3meZ6xCSNPMY5SB1G

✅ আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে রেগুলার হন ➡️ https://chat.whatsapp.com/CRG5a8hcCJWDYvlVr0TBDW

✅ আমাদের সাথে ঢাকার আশেপাশে ছোট ছোট রাইডগুলা দেন। আপনিও আমাদের চিনেন আমরাও আপনাকে চিনি।

💠 আমরা যারা বর্তমানে একসাথে ট্রাভেল করি, আমরা সবাই কাছাকাছি মেন্টালিটির ভাই ব্রাদার্স। আমরা যে শুধু একসাথে ট্রাভেল করি তাইই না, আমরা একটা ফ্যামিলি। আপনাকে আমাদের পরিবারে স্বাগতম।

অতিবৃষ্টি, পাহাড় ধ্বস ও ট্যূরমেটের ব্যক্তিগত সমস্যার কারনে ট্যূর প্লান পরিবর্তন করতে হয়েছে...........মেরিন ড্রাইভ বা পাহ...
16/09/2024

অতিবৃষ্টি, পাহাড় ধ্বস ও ট্যূরমেটের ব্যক্তিগত সমস্যার কারনে ট্যূর প্লান পরিবর্তন করতে হয়েছে...........
মেরিন ড্রাইভ বা পাহাড়ে অনেক বারই গিয়েছি। কিন্তু বৃষ্টিতে এবারই প্রথম। আবার স্কুটার নিয়েও এবারই প্রথমঃ
পলাশবাড়ী (গাইবান্ধা) থেকে ৩জনে (২টা বাইক, আমার স্কুটার) চট্টগ্রামে এসে পৌছাই সন্ধ্যা একটু আগে। তারপর চা খেয়ে রওনা দেই কক্সবাজারের দিকে। চট্টগ্রাম ছাড়ার কিছুক্ষন পরেই শুরু হয় বৃষ্টি। একটানা রাইড করতে থাকি। কক্সবাজারে গিয়ে পৌছাই রাত ১১ টার একটু আগে। গোসল শেষ করে খাইতে বের হই। তখন কিছু সময়ের জন্য বৃষ্টি বন্ধ ছিলো। বিচে গেলাম। সমুদ্রের গর্জন শুরু হয়েছিলো তারও আগে থেকেই। রাত প্রায় ১টা পর্যন্ত বিচে থাকি। উপভোগ করি নিম্নচাপ শুরুর আগের ঢেউ ও গর্জন। রুমে ফেরার পরেই শুরু হয় বৃষ্টি। পরের দিন সকাল ঘুম থেকে উঠতে একটু দেরিই হয় যায়। স্কুটার বের করে দেখি বৃষ্টিতে রাইডের কারনে সামনের ব্রেক প্যাড প্রায় শেষে (যদিও পলাশবাড়ী থেকে বের হবার আগে থেকেই প্যাড অর্ধেক ছিলো)। নতুন ব্রেকপ্যাড সাথেই ছিলো। মেকানিককে দিয়ে নতুনটা লাগিয়ে নিলাম। রেইনকোট পরিধান করে বের হলাম শাহ পরীর দ্বীপের উদ্দেশ্যে। বামে পাহাড়, ডানে গর্জন করছে সমুদ্র, উপর থেকে ঝড়ছে বৃষ্টি। স্কুটার চালাতে চালাতে তো উপভোগ করছিই। মাঝেমাঝে স্কুটার থামিয়ে উপভোগ করছিলাম সমুদ্রের উত্তাল ঢেউ। ইনানী বিচ ক্রস করার পর শুরু হয় প্রচন্ড বাতাস ও বৃষ্টি। গাড়ি ঠেলে বাম দিকে নিয়ে যাচ্ছিলো। গাড়ির গতি ৩০-৩৫। এভাবেই গেলাম সাবরাং বেড়িবাঁধ পর্যন্ত। তারপর শাহপরীর দ্বীপে যাবার রাস্তা মাঝে ভেঙ্গে গেছে। পাড় হয়ে চলে যাই দ্বীপে। ফেরার পথে বৃষ্টি কমলেও বাতাস ছিলো। এভাবে ইনানী পর্যন্ত আসার পর শুরু হয় প্রচন্ড বৃষ্টি। রাস্তাও দেখা যাচ্ছিলো না। কক্সবাজারে একটু আগে রাস্তাতে প্রায় হাঁটু পানি। তবে মাথায় রেখেছিলাম যেন এয়ার ফিল্টারে পানি না ঢোকে। অবশেষে রাত ৯টার পরে হোটেলে পৌছাই। রাতে আর বিচে যাওয়া হয়নি। রাতে ঘুম দিয়ে সকাল সকাল বৃষ্টি মাথায় নিয়েই বের হই বান্দরবানের উদ্দেশ্যে। পাহাড় ধ্বস ও বৃষ্টিকে সঙ্গী করে বান্দরবন-রাঙামাটি (কাপ্তাই)-মহালছড়ি-সিন্দুকছড়ি দিয়ে বারৈয়ারহাট হয়ে ফেনী। বান্দরবনে ঢোকার আগে Serajul Islam স্যার ও RM Rabby ভাইয়ের সাথে দেখা করি। তাদের সাথে থানচি, সিলেট ও ময়মনসিংহের ওদিকে যাবার কথা ছিলো। কিন্তু......সরি আপনাদের কাছে। পুরো রাস্তায় বৃষ্টি হলো সাথী। বারৈয়ারহাট ক্রস করার পর শুরু হয় প্রচন্ড বৃষ্টি। এভাবেই রাত ১২টায় ফেনীতে পৌছাই। এবার বুঝতে পারি সামনের ব্রেকে শব্দ হচ্ছে। চেক করে দেখি সামনের ব্রেক প্যাড শেষ। কক্সবাজারে নতুন প্যাড লাগাইছিলাম। ৫৫০ কিমিতে শেষ। নতুন প্যাডও সাথে নেই। Motomotion এর সার্ভিস সেন্টারে ফোন দিলাম৷ বিকল্প বুদ্ধি দিলেন তারা। সকালে ৯টায় মেকানিকের কাছে গেলাম। কিন্তু সমস্যা দেখা দিলো ব্রেকপ্যাডের নাট বোল্ড খোলার ইন্সট্রুমেন্ট (ফুল বা স্টার এলকি) কারো কাছেই নাই। বারবার সার্ভিস সেন্টার থেকে ফোন দিয়ে খোঁজ নেয়ার জন্য MotoMotion কে অনেক অনেক ধন্যবাদ। সার্ভিস সেন্টার থেকে নাট খোলার বিকল্প পথ বলে দিলো। সেটাও মেকানিকের কাছে নাই। বাধ্য হয়ে হার্ডওয়্যারের দোকানের গেলাম এই Wrench বা স্টার এলকির সেট কেনার জন্য। ফেনীর নামকরা দোকান দরদী হার্ডওয়্যার গিয়ে পেলাম স্টার এলকি। পুরো সেট কিনে এনে মেকানিককে দিয়ে প্যাড চেঞ্জ করিয়ে নাস্তা করে ১২.১০ মিনিটে রওনা দিলাম। বিকেল ৩.০৫ মিনিটে বনশ্রীতে MotoMotion Service Cafe তে পৌছিলাম। স্কুটারের প্রথম ফ্রি সার্ভিস। ভাইকে বললাম সার্ভিস শেষ করে আজই গাইবান্ধায় চলে যাবো আমরা। তারা দ্রুত সার্ভিসের ব্যবস্থা করলেন। পাশে বসে সব দেখিয়ে দিলেন (কিছু ভিডিও করে নিলাম) যাতে ঢাকায় না গিয়ে ব্যাসিক কাজটুকু এলাকাতেই করাতে পারি। একজোড়া ব্রেক প্যাড ও একটা স্পার্ক প্লাগ ফ্রিতেই দিলেন। ৫.৩০টায় বের হয়ে ঢাকা পাড় হয়ে সাভারের আগে গার্মেন্টসের কোন সমস্যার কারনে প্রচন্ড জ্যাম। রাত ৯টায় একটু আগে চন্দ্রা পৌছাই। নাস্তা করে ৯.০৫ মিনিটে রওনা দিয়ে রাত ৯.৫৭ মিনিটে যমুনা সেতু। একটু বেশিই টানাটানি করেছি এই রাস্তাটুকু। ১০.৫৫ তে ফুডভিলেজে পৌছে অকটেন ভরি। তারপর রাত ১১.৫৫ মিনিটে মোকামতলা। ১২.১০ মিনিটে সোনাতলা বাসায় পৌছাই।

⛔নিম্নচাপের সময় সাগর কতটা ভয়ানক হয় সেটা কিছুটা দেখলাম।
⛔বৃষ্টিতে মেরিন ড্রাইভ এমনই মনোমুগ্ধকর লেগেছে যে আগের কয়েকবারের দেখা মেরিন ড্রাইভ আর বৃষ্টিতে ভেজা মেরিন ড্রাইভ একেবারেই ভিন্ন সৌন্দর্যের।
⛔বৃষ্টিতে পাহাড় এক অপরূপ সাজে থেকে তার সৌন্দর্য ছড়ায়।
⛔গ্রুপ রাইডিং-এ কমিউনিকেটর একটি অতিগুরুত্বপূর্ণ সেফটি গিয়ার।

❤️❤️Honda Vario 160.......পাওয়ার, কন্ট্রোলিং......অসাধারন।

STBD - Scooter Travellers Bangladesh 🛵🇧🇩 গ্রুপে পোস্ট করেছেন Mahmudul ভাই

৩১' অগাস্ট, ২০২৪টিম STBD - Scooter Travellers Bangladesh 🛵🇧🇩 যখন চায়না বাধঁ, সিরাজগঞ্জ এ।
01/09/2024

৩১' অগাস্ট, ২০২৪
টিম STBD - Scooter Travellers Bangladesh 🛵🇧🇩 যখন চায়না বাধঁ, সিরাজগঞ্জ এ।

❤️ ভাই ব্রাদার্স ফ্রম আদার মাদার্স ❤️🤜🏻🤛🏻🚨 🚨 নেক্সট আয়োজনের জন্য রেডি হয়ে যান। ✅ ✅ পোস্ট কামিং সুন। 👁️👁️ চোখ রাখুন আমাদে...
06/08/2024

❤️ ভাই ব্রাদার্স ফ্রম আদার মাদার্স ❤️
🤜🏻🤛🏻

🚨 🚨 নেক্সট আয়োজনের জন্য রেডি হয়ে যান।

✅ ✅ পোস্ট কামিং সুন।

👁️👁️ চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যাট গ্রুপ ➡️ https://chat.whatsapp.com/CRG5a8hcCJWDYvlVr0TBDW

আর হোয়াটসঅ্যাপ চ্যানেল এ ➡️ https://whatsapp.com/channel/0029VaR3meZ6xCSNPMY5SB1G

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when STBD - Scooter Travellers Bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category