Global Freight Links BD

Global Freight Links BD Logistics service

18/05/2025

Our company's lawyer, Advocate Habibur Rahman, is delivering a motivational speech today at our office

15/04/2025

পহেলা বৈশাখ উপলক্ষে Ocean Network Express Bangladesh-এ বিশেষ অনুষ্ঠানে।

পহেলা বৈশাখ উপলক্ষে Ocean Network Express  Bangladesh-এ বিশেষ অনুষ্ঠানে।
15/04/2025

পহেলা বৈশাখ উপলক্ষে Ocean Network Express Bangladesh-এ বিশেষ অনুষ্ঠানে।

Had the pleasure of attending the grand celebration of *ONE New Services 2025* (23-02-2025) , hosted by *Ocean Network E...
26/02/2025

Had the pleasure of attending the grand celebration of *ONE New Services 2025* (23-02-2025) , hosted by *Ocean Network Express (Bangladesh) Ltd.* A heartfelt thanks to Mr.Mahabubor Rahman Mohim for the kind invitation and to Mr. Fayyaz Khundker and the entire ONE team for an outstanding event.

It was a wonderful evening connecting with industry person , reminiscing with old friends, and witnessing the unveiling of yet another milestone in the shipping and logistics sector. Wishing *ONE* continued success in delivering excellence in global trade!

চবক এর বিজ্ঞপ্তি (১১.০৪.২০২২) - LCL পণ্য আমদানির ক্ষেত্রে স্ট্যান্ডার্ড প্যালেটাইজড/প্যাকিং এবং শিপিং মার্ক সংযুক্ত করা ...
17/04/2022

চবক এর বিজ্ঞপ্তি (১১.০৪.২০২২) - LCL পণ্য আমদানির ক্ষেত্রে স্ট্যান্ডার্ড প্যালেটাইজড/প্যাকিং এবং শিপিং মার্ক সংযুক্ত করা প্রসঙ্গে

08/04/2022

Bill of Entry তে

# No,
C No,
A No,
R No,
X No কীভাবে পড়ে? কখন পড়ে?

আলোচনাঃ
# No and C No পড়াঃ
আমদানিকারক কর্তৃক তার আমদানিকৃত পণ্য চালান খালাসের জন্য আমদানিকারক কর্তৃক দলিল সি এন্ড এফ এজেন্টকে দেওয়া হয়। এজেন্ট পণ্য খালাসের লক্ষ্যে তার ইউজার আই,ডি দিয়ে প্রথমে ASYCUDA World প্রবেশ করে আমদানি দলিলাদির তথ্য ASYCUDA World Software System ইনপুট দিয়ে থাকেন। ইনপুট দেওয়ার পর Save করলেই বিল অব এন্ট্রিতে # No পড়ে যায়। এই হ্যাশ নম্বরে থাকাকালীন সময়ে এজেন্ট তার প্রদত্ত তথ্য ভুল করলে যতখুশি এডিট করতে পারবেন, এডজাস্ট করতে পারবেন , অতপর ফাইনালী যদি দেখেন তার প্রদত্ত তথ্য যথাযথ আছে তখন Save করা এই তথ্য Submit করলেই বিল অব এন্ট্রিতে C NO পড়ে যায়। এই C No পড়ে যাওয়ার পরে তিনি তার আর কোন তথ্য এডিট করতে পারবেন না।

C No পড়ার সাথে এই পণ্য চালান কোন সেকশন, সাবটিম, সেই সেকশনের একজন সহকারী রাজস্ব কর্মকর্তা ও রাজস্ব কর্মকর্তার নাম ঐ বিল অব এন্ট্রিতে স্বয়ংক্রিয়ভাবে সিস্টেমে পড়ে যায়।তারপর এজেন্ট দলিলাদিসহ এই বিল অব এন্ট্রি সংশ্লিষ্ট সেকশনে সংশ্লিষ্ট সহকারী রাজস্ব কর্মকর্তার কাছে উপস্থাপন করেন । সহকারী রাজস্ব কর্মকর্তা তার প্রদত্ত তথ্য যদি যথাযথ থাকে তাহলে তিনি সিস্টেমে রাজস্ব কর্মকর্তার নিকট ফরোয়ার্ড করবেন। যদি যথাযথ না থাকে তাহলে তিনি যেখানে যা এডিট/এডজাস্ট করা প্রয়োজন তা করে রাজস্ব কর্মকর্তার নিকট ফরোয়ার্ড করবেন।

A No and R No পড়াঃ
সহকারী রাজস্ব কর্মকর্তা কর্তৃক প্রেরিত বিল অব এন্ট্রি এবার রাজস্ব কর্মকর্তা কর্তৃক যথাযথ আছে বলে প্রতীয়মান হলে তিনি System এ বিল অব এন্ট্রি নং Reroute করবেন। এই Reroute করার সাথে সাথে বিল অব এন্ট্রিতে A No পড়ে যাবে, মানে এসেসমেন্ট সমাপ্ত হয়েছে । এবার সিস্টেম থেকে Assessment notice পাওয়া যাবে। এবার এজেন্ট Assessment notice এ উল্লেখিত পরিমাণ সরকারি রাজস্ব সরকারি কোষাগারে জমা দিলে বিল অব এন্ট্রিতে R No পড়বে মানে এবার সিস্টেম থেকে Release Order পাওয়া যাবে। এখানে একটি বিষয় উল্লেখ্য যে যদি আমদানিকারকের পণ্য খালাসে প্রযোজ্য শুল্ককর কেটে নেওয়ার জন্য কাস্টমস হাউসের সাথে আইনের ধারা ৩৪ অনুযায়ী চলতি হিসেব (Current Account) থেকে থাকে সেক্ষেত্রে রাজস্ব কর্মকর্তা Reroute করার সাথে সাথে বিল অব এন্ট্রিতে একই সাথে A No & R No পড়ে যাবে। সেক্ষেত্রে আর রিলিজ অর্ডারের প্রয়োজন নেই, কারণ এক্ষেত্রে Reroute করার সাথে সাথে তার চলতি হিসেব থেকে স্বয়ংক্রিয়ভাবে সিস্টেম প্রযোজ্য শুল্ককর কেটে নেয়।

অতপর এজেন্ট বিল অব এন্ট্রি, এসেসমেন্ট নোটিশ, প্রযোজ্য ক্ষেত্রে রিলিজ অর্ডার নিয়ে তার চালানের বিপরীতে শিপিং এজেন্টের পাওনা পরিশোধ করে DO (Delivery Order) নিয়ে বন্দরে যাবেন। বন্দরে উক্ত দলিল পত্র দেখিয়ে/দাখিল করে, বন্দরের মাশুল পরিশোধ করবেন।

X No পড়াঃ
বন্দরের একজন অফিসার তার প্রাপ্য মাশুল আদায় সাপেক্ষে ASYCUDA world System এ প্রবেশ করে শুল্ককর পরিশোধ বিষয় নিশ্চিত হয়ে পণ্য খালাসের জন্য Exit Note এ Submit করার সাথে সাথে বিল অব এন্ট্রিতে X No (কোন গেট দিয়ে পন্য বাহির হবে তাও পড়বে) পড়ে যাবে, এবার এজেন্ট পণ্য খালাস নিয়ে যাবেন । পণ্য খালাস নিয়ে চলে যাওয়ার সময় সংশ্লিষ্ট Port Gate এ দায়িত্বশীল কাস্টমস কর্মকর্তা উক্ত চালানের শুল্ককর পরিশোধ করা ও সর্বশেষ X No পড়েছে কিনা সেটা নিশ্চিত হয়ে পণ্য বন্দরের বাহিরে নেওয়ার সুযোগ দেবেন।

Review:
Here it can be seen that in the Bill of Entry that , C No, A No, A No, R No, X No falls in the agent's actions, reads , C No, A No, R No as a result of customs activities and X No falls in port activities. This is how the numbers mentioned in the ASYCUDA World System are read.

08/04/2022

★FOB=Free on Board (রপ্তানীকারক দেশে পন্য জাহাজে উঠানোর আগ মূহুর্ত পর্যন্ত ভ্যালু)

★C&F=Cost & Freight( পন্যের উৎপাদন খরচ + বাহন ভাড়া)



★CFR= Cost and Freight (পন্যের উৎপাদন ব্যয় + জাহাজ ভাড়া)

★CIF=Cost Insurance Freight (পন্য উৎপাদন ব্যয়+ইন্সুইরেন্স + জাহাজ ভাড়া)

★L/C=Letter of Credit (ঋণপত্র, ব্যাংকে পন্য আমদানি /রপ্তানির জন্য বৈদেশিক ব্যাংকে অর্থ পাওয়ার বা প্রেরনের নিশ্চয়তা পত্র)

★LCA=Letter of Credit Authorization(ঋণপত্র খোলার ফর্ম)

★B/L=Bill of Lading( পন্য জাহাজীকরনের চালান, পন্যের লোডিং পয়েন্ট থেকে শিপিং এজেন্ট এটা ইস্যু করেন )

★AWB=Air Way bills (পন্য বিমানীকরনের চালান, পন্য যে দেশ থেকে বিমানে উঠানো হয় সেখানের ঐ বিমান সংস্থা বা তারপক্ষে এজেন্ট ইস্যু করেন )

★P.I=Proforma Invoice (রপ্তানিকারক কর্তৃক পন্য বিক্রির মুল্য নির্দেশক প্রথমে ইস্যুকৃত চালান)

★PSI=Pre Shipment Inspection (পন্য জাহাজীকরন সংস্থা)

★CRF=Clean Reports of Finding(PSI সংস্থা কর্তৃক পন্যের গুনগত মান, মুল্য, HS CODE, বাণিজ্যিক বর্ণনা সম্বলিত সনদ)

★NNRF=Non Negotiable Reports of Finding(CRF complaint না করলে এ সনদ জারী করা হয়)

★CPC=Customs Procedure Code( পন্যের ডিউটি লাইন নির্দেশক কোড।

★LCL(containers)=Least Cargo Load (কয়েকজন আমদানীকারকের একি কন্টেইনারে পন্য লোড করে আমদানি )

★FCL(containers)=Full Cargo Load(একজন আমদানীকারকের পন্য এক কন্টেইনারে লোড করে আমদানি )

★SOC=Shippers Owners Containers( পন্য সমেত কন্টেইনারের মালিক আমদানিককারক, এক্ষেত্রে পন্য এসেসমেন্ট সময় কন্টেইনারের শুল্ককর আদায় করে পন্য সমেত কন্টেইনার খালাস দিতে হয়)

★SRO=Statutory Regularity Orders (প্রজ্ঞাপন)

★ITC= Import Trade Control

★SAFTA= South Asian Free Trade Agreement

★H.S.CODE=Hermonaized Commudity description and coding system(আন্তর্জাতিক ভাবে সকল পন্য সনাক্তের কোডিং ব্যবস্থা)

28/07/2019
FAPAA 46th ECM & AGM
28/07/2019

FAPAA 46th ECM & AGM

Address

House # 46 Road # 08 Block # D Niketan
Dhaka
1212

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00

Telephone

48810823

Alerts

Be the first to know and let us send you an email when Global Freight Links BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Global Freight Links BD:

Share