Visa Aim Tours & Travel

Visa Aim Tours & Travel Wonderful Open World

27/01/2025

ক্রোয়েশিয়া ভিসার আবেদন: VFS-এ ফাইল জমা দেওয়ার গাইডলাইন

যারা ক্রোয়েশিয়া যাওয়ার জন্য VFS-এ ফাইল জমা দিতে চান, তাদের জন্য বিস্তারিত নির্দেশনা এখানে তুলে ধরা হলো। সঠিক প্রক্রিয়া অনুসরণ করে সহজেই ভিসার জন্য আবেদন করতে পারবেন।

VFS লোকেশন (বাংলাদেশ)

ঢাকা বনানী (হোটেল শেরাটনের বিপরীত পাশে), রোড #১৭, যা কাকলী থেকে গুলশানের রাস্তায় অবস্থিত।

প্রয়োজনীয় ডকুমেন্টস

ফাইল জমা দেওয়ার সময় নিচের ডকুমেন্টগুলো সঙ্গে রাখতে হবে:

1. মূল পাসপোর্ট (১ কপি রঙিন ফটোকপি)।

2. ছবি: ২ কপি (৩৫×৪৫ মিমি)।

3. অ্যাপয়েন্টমেন্ট ডেট কপি।

4. এপ্লিকেশন ফরম কপি।

5. ওয়ার্ক পারমিট কপি।

6. কোম্পানির হাউজ (আকোমোডেশন) কপি।

7. গ্যারান্টি লেটার।

8. ইনস্যুরেন্স কপি।

9. টিকেট রিজার্ভেশন কপি।

10. টিটি (ভিসা ফি)।

11. পুলিশ ক্লিয়ারেন্সের লিগ্যালাইজড রঙিন ফটোকপি।

VFS ফি

VFS Global সার্ভিস ফি: ১১,৪৪০/- টাকা।

ইন্টারভিউ প্রক্রিয়া

ইন্টারভিউতে ভয়ের কোনো কারণ নেই।

আপনার জমা দেওয়া ডকুমেন্টস অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে।

কোনো প্রশ্নের উত্তর দেওয়ার প্রয়োজন হবে না।

ক্রোয়েশিয়া ভিসার আবেদন লিংক

VFS Global: Croatia Visa https://visa.vfsglobal.com/

উপসংহার

ক্রোয়েশিয়া ভিসার আবেদন প্রক্রিয়াটি সঠিকভাবে সম্পন্ন করতে হলে সব ডকুমেন্টস সঠিকভাবে প্রস্তুত রাখতে হবে। নির্দেশনা অনুযায়ী কাজ করলে সহজেই আপনার আবেদন জমা দিতে পারবেন।

আরও জানতে VFS Global-এর ওয়েবসাইট ভিজিট করুন বা VFS অফিসে সরাসরি যোগাযোগ করুন।

VFS Global

আমেরিকা যাওয়া সহজ: কিছু কার্যকর টেকনিকস্বপ্নের দেশ আমেরিকা যাওয়া এখন আর তেমন কঠিন নয়। সঠিক তথ্য, পরিকল্পনা ও কিছু বিশ...
25/01/2025

আমেরিকা যাওয়া সহজ: কিছু কার্যকর টেকনিক

স্বপ্নের দেশ আমেরিকা যাওয়া এখন আর তেমন কঠিন নয়। সঠিক তথ্য, পরিকল্পনা ও কিছু বিশেষ টেকনিক মেনে চললে সহজেই পেতে পারেন আমেরিকায় যাওয়ার সুযোগ।

১. সঠিক ভিসা নির্বাচন করুন

আমেরিকা যাওয়ার জন্য বিভিন্ন ধরনের ভিসা রয়েছে, যেমন:

F1 ভিসা: শিক্ষার্থীদের জন্য।

H1B ভিসা: কাজের জন্য।

B1/B2 ভিসা: ব্যবসা বা ভ্রমণের জন্য।
সঠিক ভিসা নির্বাচন করে আবেদন জমা দিন।

২. ভিসা আবেদন প্রক্রিয়া ভালোভাবে বুঝুন

ভিসা আবেদন করতে হলে DS-160 ফর্ম পূরণ করতে হবে। আবেদন ফি জমা দেওয়ার পর সাক্ষাৎকারের জন্য সময় নির্ধারণ করুন।

৩. স্পনসরশিপ বা স্কলারশিপ নিন

যদি কাজের জন্য যাচ্ছেন, তবে স্পনসরশিপ নিশ্চিত করুন। আর শিক্ষার জন্য যাচ্ছেন, তাহলে ভালো একটি বিশ্ববিদ্যালয়ের স্কলারশিপ পেতে চেষ্টা করুন।

৪. ইংরেজিতে দক্ষতা অর্জন করুন

TOEFL, IELTS, বা GRE-এর মতো পরীক্ষা পাস করলে শিক্ষার্থীদের জন্য সুযোগ আরও বাড়ে।

৫. বিশ্বাসযোগ্য কাগজপত্র প্রস্তুত রাখুন

পাসপোর্ট, ভিসা ফি রসিদ, ভিসা ফর্ম, ব্যাংক স্টেটমেন্ট এবং শিক্ষাগত বা চাকরির নথিপত্র গুছিয়ে নিন।

গুরুত্বপূর্ণ লিংকসমূহ

DS-160 ফর্ম পূরণের গাইড https://ceac.state.gov/genniv/

যুক্তরাষ্ট্র দূতাবাস, ঢাকা https://bd.usembassy.gov/

H1B ভিসার বিস্তারিত https://www.uscis.gov/

উপসংহার

পরিকল্পিত প্রক্রিয়ায় আবেদন করলে এবং সঠিক কৌশল অবলম্বন করলে আমেরিকা যাওয়া এখন আর কোনো কঠিন কাজ নয়। এখনই প্রস্তুতি শুরু করুন!

This site is managed by the Bureau of Consular Affairs, U.S. Department of State. External links to other Internet sites should not be construed as an endorsement of the views contained therein. Copyright Information   Disclaimers   Paperwork Reduction Act   FBI Privacy Act (229)

✅সব সময় ভিসার রেসিও ভালো চাইলে অবশ্যই ইউরোপের গরিব দেশ গুলোতে এপ্লাই করবেন তাহলে আপনার ভিসা পাওয়ার চান্স বেশি থাকবে✈️➡...
04/12/2024

✅সব সময় ভিসার রেসিও ভালো চাইলে অবশ্যই ইউরোপের গরিব দেশ গুলোতে এপ্লাই করবেন তাহলে আপনার ভিসা পাওয়ার চান্স বেশি থাকবে✈️

➡️➡️এপ্লাই করবেন সার্বিয়া, বুলগেরিয়া,ক্রোয়েশিয়া,মেসিডোনিয়া, আলবেনিয়া, কসোভো কিংবা বেলারুশ এই দেশগুলোতে আমাদের মত দেশের ভিসার রিসিও ভালো থাকে। ভিসা পাইয়া ঢুকেন খাওয়া কার, থাকা কার ,কী কাজ না দেখে শুধু ভিসার দিকে ফোকাস দেন। ভিসা পাবেন কি না সেই বিষয়ে মনযোগ দিবেন। ঢুকতে পারলে শত প্রতিকূলতার পরেও আপনি ভাগ্যবান,কারণ অনেকে ৩ বার ৪ বার রিজেক্ট খেয়েও ইউরোপ যেতে পারে না 🌏

📣কোন ভাবে যদি একবার পৌছে যান আর পিছনে ফিরে তাকাতে হবে না। আপনি আর বের হইতে চাইবেন না, আর আপনাকে কেউ বের করে দিতে পারবে না।
একবার ঢুকতে পারলে ২৯ টা দেশের যেখানে ইচ্ছে চলে যেতে পারবেন। এত করে বুঝাই তারপরও কেউ বুঝে না। 🇪🇺🇪🇺

✅✅আপনি বৈধ ভিসা নিয়ে ইউরোপে ঢুকবেন তাতেই আপনার এত কিছু চিন্তা করতে হয় আর যে মানুষটা লিবিয়া হয়ে আটলান্টিক মহাসাগর পার হয়ে ঢুকে সে কি কখনো খাওয়ার চিন্তা করে আসে থাকার চিন্তা করে আসে!

একটু ভাবলেই উত্তর পেয়ে যাবেন,মোটকথা ইউরোপ ইউরোপ ই🇪🇺✈️✈️

সবার জন্য শুভকামনা, নতুন নতুন তথ্য পেতে আমাদের সাথে থাকুন।

🇪🇺ইউরোপের জন্য যা কখনো করবেন 👉না🙏🙏১.এজেন্টের কথায় ১০০% বিশ্বাস করবেন না ২,  ভিসা না হওয়া অব্দি কর্ম/চাকরি ছেড়ে দিবেন না৩...
08/11/2024

🇪🇺ইউরোপের জন্য যা কখনো করবেন 👉না🙏🙏
১.এজেন্টের কথায় ১০০% বিশ্বাস করবেন না
২, ভিসা না হওয়া অব্দি কর্ম/চাকরি ছেড়ে দিবেন না
৩.এজেন্ট যদি বলে ৬ মাস ধরে নিবেন ১২ মাস
৪.কানাডা,অস্ট্রেলিয়া জন্য IELTS ছাড়া আবেদন করবেন না
৫. রিচ পেমেন্ট যাবেন না
৬.হাফ টাকা বাকি /হাফ টাকা ইউরোপ যাওয়ার পর
৭.এখন ১৫/২০ হাজার টাকা দিতে হবে বাকি টাকা ভিসার পর
৮.এয়ারপোর্টে কন্টাকে যাবেন না
৯.সাগর পথে যাবেন না
১০.বাংলাদেশ থেকে গেইম দিয়ে এশিয়ার কোন দেশে গিয়ে ইউরোপ গেইম দিবেন না
১১.ভিসা হাতে না পাওয়া পর্যন্ত এজেন্টকে ৫০/১ লাখ টাকার মধ্যে সীমাবদ্ধ রাখবেন
১০.যে দে-শ গুলোর ভিসা কঠিন সেই দেশে জন্য আবেদন করবেন না
১১.বেশি লোভ করবেন না

03/10/2024

🍁 আলহামদুলিল্লাহ শুধুমাত্র আমরাই দিচ্ছি মালয়েশিয়ায় ২ বছরের ভিসা এবং সাথে বিনা অগ্রিমে মালয়েশিয়া যাওয়ার সুবর্ণ সুযোগ।

🍁 প্রসেসিং সময় ৫০-৬০ দিন।
🍁 বেতন: ৫২,০০০ টাকা।
🍁 কাজের সময়: ৮ ঘন্টা।

🍁 কাজের ধরন:
১। কনস্ট্রাকশন
২। ফ্যাক্টরি ওয়ার্কার ও
৩। প্লান্টেশন (বাগানের কাজ)

🍁 প্রয়োজনীয় ডকুমেন্টস:
✓ মূল পাসপোর্ট
✓ পাসপোর্ট এর কালার কপি
✓ সিভি অথবা বায়োডাটা ইংরেজিতে
✓ 4 কপি পাসপোর্ট সাইজ এর ছবি (সাদা ব্যাকগ্রাউন্ড)

🍁 আমাদের সেবাগুলি অন্যদের থেকে আলাদা করে:
1. পূর্ণাঙ্গ সহায়তা ও পরামর্শ
2. প্রাথমিক মন্তব্য এবং পেপারওয়ার্ক প্রস্তুতি
3. দ্রুত প্রসেসিং

🍁 যেকোনো দেশের বিষয়ে যেকোনো তথ্য জানতে আজই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।
আমরা সর্বোত্তম সেবা ও সহযোগিতা সরবরাহ করে আপনার কাছে আসছি। আপনার স্বপ্নময় কাজের পরিবেশে অংশগ্রহণ করার জন্য আজই যোগাযোগ করুন!

বিদেশ গমনের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান।
ধন্যবাদ ❤

#কাজ #রাশিয়া #পারমিট

সার্বয়া🇷🇸 থেকে গেইম খেলা মানে, ক্রোয়েশিয়া🇭🇷 অথবা  রোমনিয়া🇷🇴 বা বুলগেরিয়া🇧🇬 সহ বলকান এরিয়ার যেকোনো দেশ: আলবেনিয়া, মেসিডোন...
02/10/2024

সার্বয়া🇷🇸 থেকে গেইম খেলা মানে, ক্রোয়েশিয়া🇭🇷 অথবা রোমনিয়া🇷🇴 বা বুলগেরিয়া🇧🇬 সহ বলকান এরিয়ার যেকোনো দেশ: আলবেনিয়া, মেসিডোনিয়া🇲🇰 কসোভো বসনিয়া🇧🇦 ইত্যাদি যেকোনো দেশের তুলনায় ভিন্ন কিছু❗

সাধারণত, এসব পূর্ব ইউরোপীয়🇪🇺 যেকোনো দেশ থেকেই, গেইম খেলাটা কে ট্যারা চোখে দেখা হয়!

কিন্তু সার্বিয়াতে🇷🇸 বিষয়টা শুধু ট্যারা চোখে নয়, যে লয়ার/ এম'প্লয়ী সা'প্লায়ার এর ওয়া'র্কার ভাগবে: তার সাধারণত ৪০০-৬০০ ইউরো জরিমানা আসে। কিন্তু পরিমাণে বাড়তে থাকলে, তার পাপের পাল্লা ভারি হতে থাকে; যেকোনো মুহুর্তে জে'ল হতে পারে তার। আর কোন কোম্পানি যদি কমপ্লেইন করে দেয় মিনিস্ট্রি তে, তাহলে ও বেচারার কেল্লাফতে আরও আগেই❗

তাই, খুব সহজেই এটা বলা যায় যে, আগামী ২ বছর এর মধ্যে সরাসরি বাংলাদেশ🇧🇩 থেকে কর্মীদের জন্য সার্বিয়া🇷🇸 বন্ধ হয়ে যাবে অথবা সীমিত হয়ে যাবে❗

👉 আর বাকি বলকানগুলো কি করবে ❓
🟥 সেদিকটাতেও অন্ধকার ধেয়ে আসতেসে❗
🔴 আশার আলো কমে যাচ্ছে❗

বাংগালী🇧🇩 ওয়ার্কারদের দুটো কমন সমস্যা:
1️⃣ নন স্কিল্ড এবং
2️⃣ গেইম ইস্যু

🟥👉 এগুলোর সমাধানের পথ বের না হলে:
বলকান ইউরোপ🇪🇺 এর রাস্তা বাংলাদেশের🇧🇩 জন্য বন্ধ হয়ে যাওয়া কেহ আটকে রাখতে পারবে না❗

ক্লাইন্টের চোখে এজেন্টের বাট*পারির নমুনা:- ১. ভিসা না হলে বাট*পার ২. ৬-৭ মাসের সময় নিয়ে ১০-১২ মাস সময় লাগলে বাট*পার ৩. প...
01/10/2024

ক্লাইন্টের চোখে এজেন্টের বাট*পারির নমুনা:-
১. ভিসা না হলে বাট*পার
২. ৬-৭ মাসের সময় নিয়ে ১০-১২ মাস সময় লাগলে বাট*পার
৩. পারমিট আসার পরে Bad Intention এর কারনে ভিসা রিজেক্ট হলে বাট*পার
৪. ব্যস্ততার কারনে কল/ মেসেজের রিপ্লাই না দিলে বাট*পার
৫. ৫০ ফাইল নিয়ে ৩৫ টা ভিসা হলে বাট*পার (যাদের হয়নি)
৬. বিদেশ যাওয়ার পরে কথা ও কাজের যদি একটু ১৯/২০ হইলে বাট*পার
৭. কিছু লোক আছে তাদের চোখে সব এজেন্সি বা এজেন্ট বাট*পার
৮. ভিসা রিজেক্ট হওয়ার পরে কিছু টাকা কেটে রাখলে বাট*পার

বি:দ্র:- এছাড়াও আরো অনেক নমুনা থাকতে পারে।।

আজকে সুবোতিকা থেকে ২৫ জন ধরা পড়েছে এশিয়ান। যারা অবৈধভাবে যাওয়ার চেষ্টা করেছে। এখন উচিৎ সবগুলোকে ধরে একসাথে দেশে পাঠিয়ে দেওয়া

তবে ক্লাইন্ট যখন অবৈধভাবে পাড়ি জমাতে চায় এবং এতে তার এজেন্ট এর কি রকম ক্ষতিগ্রস্ত হতে হয় এটা নিয়ে কেউ ভাবে না

আগামী কাল একটা লাইভ এর চেষ্টা করবো যদি পরিস্থিতি অনুকূলে থাকে

21/09/2024

আমেরিকায় বসবাসের সুযোগ নিয়ে কম বেশি অনেকেই স্বপ্ন দেখেন। কারণ, এটি একটি সমৃদ্ধশালী দেশ যেখানে জাতি ধর্ম নির্বিশেষে সকলের জন্য স্বাধীনতা, সমতা এবং স্থায়ীভাবে বসবাসের মাধ্যমে জীবনের মান উন্নত করার অফুরন্ত সুযোগ-সুবিধা আর সম্ভাবনা রয়েছে।

✅ ভিসা প্রকারভেদ:
আমেরিকায় বসবাসের জন্য বিভিন্ন ধরনের ভিসা রয়েছে, যেমন:

EB-1 ভিসা : বিদেশী/বাংলাদেশি নাগরিক যারা —

1) অসাধারণ ক্ষমতার অধিকারী (শিল্প-সংস্কৃতি, খেলাধুলা ইত্যাদি) ;
2) অধ্যাপক এবং গবেষক; বা
3) বহুজাতিক নির্বাহী বা ব্যবস্থাপক।

- EB3 ভিসা: কর্মসংস্থান ভিত্তিক স্থায়ী বসবাস।

- H-1B ভিসা: বিশেষজ্ঞ পেশাজীবীদের জন্য।

- F-1 ভিসা: শিক্ষার্থীদের জন্য।

- L-1 ভিসা: কোম্পানি ট্রান্সফার।

- EB-5 ভিসা: আমেরিকায় বিনিয়োগকারীদের জন্য।

✅ গ্রিন কার্ড:
গ্রিন কার্ড পাওয়ার মাধ্যমে আপনি আমেরিকায় স্থায়ীভাবে বসবাস এবং কাজ করার অনুমতি পান। গ্রিন কার্ডের জন্য সাধারণত স্পনসরশিপ বা দীর্ঘমেয়াদী বসবাসের প্রয়োজন হয়। পরিবারের সদস্য বা কর্মক্ষেত্রের মাধ্যমে গ্রিন কার্ড পাওয়া যায়।

✅ নাগরিকত্ব:
গ্রিন কার্ডধারীরা পাঁচ বছর আমেরিকায় বসবাস করার পর নাগরিকত্বের জন্য আবেদন করতে পারেন। নাগরিকত্ব পাওয়ার মাধ্যমে ভোটাধিকারসহ অন্যান্য নাগরিক সুবিধা ভোগ করতে পারেন।

✅ সুবিধা:
আমেরিকায় বসবাসের মাধ্যমে উন্নতমানের শিক্ষা, স্বাস্থ্যসেবা, এবং কর্মসংস্থানের সুযোগ পাওয়া যায়। এখানকার জীবনযাত্রার মান এবং নিরাপত্তা উচ্চ পর্যায়ের। তাছাড়া, আমেরিকায় বসবাসকারীরা বৈচিত্র্যময় সংস্কৃতি ও সমৃদ্ধ সামাজিক জীবনের অভিজ্ঞতা লাভ করতে পারেন।

✅ চ্যালেঞ্জ:
তবে আমেরিকায় বসবাসের ক্ষেত্রে কিছু চ্যালেঞ্জও রয়েছে। ভিসা প্রক্রিয়া জটিল হতে পারে এবং উচ্চ জীবনযাত্রার খরচের সাথে মানিয়ে নেওয়া কঠিন হতে পারে।

সঠিক প্রক্রিয়া অনুসরণ এবং প্রয়োজনীয় যোগ্যতা অর্জন করলে আমেরিকায় বসবাসের সুযোগ পাওয়া সম্ভব। এটি আপনার এবং আপনার পরিবারের জন্য একটি উন্নত ও সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ে তোলার দারুণ সুযোগ হতে পারে। ©️

যোদ্ধা ও স্যার এর ফাইজলামি৷৷৷৷৷৷৷৷৷।।।।।।।।।।।।।।।।।।।।।। টপিক ১: প্রবাসীদের এয়ারপোর্টে ‘স্যার’ বলে সম্বোধন করামতামত: ই...
18/09/2024

যোদ্ধা ও স্যার এর ফাইজলামি
৷৷৷৷৷৷৷৷৷।।।।।।।।।।।।।।।।।।।।।।
টপিক ১: প্রবাসীদের এয়ারপোর্টে ‘স্যার’ বলে সম্বোধন করা

মতামত: ইসমাইল হোসেন

এই সিদ্ধান্তটি কে নিয়েছে বা কেন নিয়েছে, তা আমার জানা নেই। তবে এর মূল প্রভাব বা তাৎপর্য কী হতে পারে, তা নিয়ে কিছু আলোচনা করা যায়। প্রবাসীদের 'স্যার' বলে সম্বোধন করা আসলে তাদের প্রতি কৃত্রিম সম্মান প্রদর্শন বা স্রেফ প্রশংসার ফাঁদ ছাড়া কিছু নয়। এর আসল দায়িত্ব হলো প্রবাসীদেরকে সম্মানের সাথে, সর্বোত্তম পরিষেবা প্রদান করা, সেটা স্যার বলা হোক বা না হোক।

কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করা যেমন উচিত নয়, তেমনি কারও প্রতি অতিরিক্ত তোসামদ করাও উচিত নয়। স্যার বললে বা ভাই বললে সেটা তখনই গ্রহণযোগ্য যখন আপনি একজন নাগরিক হিসেবে প্রকৃত সম্মান বোঝেন। একজন কর্মকর্তা হিসেবে আপনাদের প্রফেশনালিজম বজায় রাখাই আসল বিষয়।

আমি নিজেও প্রবাসী এবং সেলসে কাজ করি, যেখানে প্রতিদিন অসংখ্য মানুষকে ‘স্যার’ বলে সম্বোধন করতে হয়। কিন্তু বাস্তবতা হলো, সেই স্যার বলার পেছনে কোনও সত্যিকারের সম্মান থাকে না; বরং ব্যবসার উদ্দেশ্যেই এমনটা করা হয়। একইভাবে, প্রবাসীদের ‘স্যার’ বলাটা কোনো বাস্তব সম্মান নয়, বরং তাদের তুষ্টি করার একটা পদ্ধতি মাত্র।

টপিক ২: প্রবাসীদেরকে 'রেমিটেন্স যোদ্ধা' বলা

আসলে প্রবাসীরা চাকরি করতে যাচ্ছেন, যুদ্ধ করতে নয়। 'যোদ্ধা' শব্দটা দিয়ে তাদের কৃতিত্ব বা ত্যাগকে বাড়িয়ে দেখানো হচ্ছে, কিন্তু প্রকৃত সমস্যাগুলোর সমাধান এভাবে সম্ভব নয়। বরং, তাদের কাজের প্রকৃতি এবং সুযোগ-সুবিধা নিয়ে কাজ করা উচিত। মধ্যপ্রাচ্যে অন্যান্য দেশের শ্রমিকদের তুলনায় বাংলাদেশি শ্রমিকদের কাজের ধরন ও বেতনের মধ্যে যে বৈষম্য আছে, তা সরকারের কূটনৈতিক প্রচেষ্টার অভাবের ফল। কূটনৈতিক আলোচনা এবং শ্রমিকদের দক্ষতা বৃদ্ধি না হলে এই বৈষম্য দূর হবে না।

এছাড়াও, বিদেশে যাওয়ার প্রক্রিয়া এবং ব্যয় সংক্রান্ত বাধাগুলো দূর করতে হবে। সম্মানজনক বেতন এবং সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে। প্রবাসীদের পরিবার যাতে সহজে বিদেশে নিয়ে যাওয়া যায় এবং বছরে কিছু মাস তারা দেশে বা বিদেশে পরিবারসহ সময় কাটাতে পারেন, এমন সুযোগ সৃষ্টি করতে হবে। যেমন ভারতীয়রা মধ্যপ্রাচ্যে এই সুবিধা পাচ্ছে।

প্রস্তাবিত করণীয়:

১. দক্ষ শ্রমিক ছাড়া কাউকে বিদেশ পাঠানো বন্ধ করতে হবে। 2. দুই-তিন দিনের নফাইজিং প্রক্রিয়ার পরিবর্তে বাস্তবমুখী প্রশিক্ষণ এবং ভাষার ট্রেনিং বাধ্যতামূলক করতে হবে। 3. কূটনৈতিক আলোচনার মাধ্যমে বিদেশি বাজারে বাংলাদেশি শ্রমিকদের চাহিদা বাড়াতে হবে। 4. শুধু বিদেশি বিনিয়োগের প্রচার না করে, বিদেশের মাটিতে সরকারি ও বেসরকারি বিনিয়োগের প্রচেষ্টা করতে হবে।

এই ধরণের কার্যকরী পদক্ষেপের পরিবর্তে, শুধু প্রবাসীদের ‘স্যার’ বা ‘রেমিটেন্স যোদ্ধা’ বলে তাদের সম্মানিত করার নাটক করা হচ্ছে। বাস্তবিকভাবে তাদের জীবনযাত্রার মান উন্নত করার জন্য কোনও কার্যকর উদ্যোগ নেওয়া হচ্ছে না।

24/07/2024

👉🇪🇺 ইউরোপের সেনজেন দেশ
পোল্যান্ড/হাঙ্গেরি/লিথুয়ানিয়া এখনি কেন ট্রাই করা উচিত!
--------------------------------------------------------------------
আপনার স্বপ্ন যদি হয় ইউরোপ যাওয়ার এবং তা বৈধভাবেই তাহলে আপনার জন্য সুবর্ণ সুযোগ হতে পারে পোল্যান্ড/হাঙ্গেরি/লিথুয়ানিয়া ওয়ার্ক পারমিট ভিসা 🇮🇩❗🇭🇺❗✈
--------------------------------------------------------------------
আমরা নিয়ে এসেছি সাশ্রয়ী খরছে
🇮🇩পোল্যান্ড
🇭🇺হাঙ্গেরি
🇱🇹লিথুয়ানিয়া
চেক রিপাবলিক
এর ওয়ার্কপারমিট ভিসা। এবং আমরাই করে দিব মাত্র ৪-৬ মাসে ঝামেলা বিহীন আপনার ইউরোপ ভিসা।
--------------------------------------------------------------------
▶প্রয়োজনীয় ডকুমেন্টস যা যা লাগবে:
🔰পাসপোর্ট
🔰আইডি কার্ড ফটোকপি
🔰পুলিশ ক্লিয়ারেন্স
🔰পাসপোর্ট সাইজ ছবি
--------------------------------------------------------------------

01309958721 (WhatsApps)

⚠️ বিদেশ যেতে চাইলে এই ভুলগুলো করা যাবে না! ‘সবাই বিদেশ যাচ্ছে, আমিও যাবো’ –এই চিন্তা থেকে যারা বিদেশ যেতে চায়, তারা অনে...
16/07/2024

⚠️ বিদেশ যেতে চাইলে এই ভুলগুলো করা যাবে না!

‘সবাই বিদেশ যাচ্ছে, আমিও যাবো’ –এই চিন্তা থেকে যারা বিদেশ যেতে চায়, তারা অনেকগুলো ভুল করে। এই ভুলের কারণে তাদের বিদেশ যাওয়া বিলম্ব হয়। এমনকি ভুল সংশোধন করতে অনেকের লক্ষাধিক টাকাও ব্যয় করতে হয়!


🔴 ১. আপনি যেদিন থেকে সিদ্ধান্ত নিয়েছেন বিদেশ যাবেন, সেটা আগামী মাসে হোক বা ২ বছর পর হোক, আপনাকে অনেকগুলো ডকুমেন্টস রেডি করতে হবে। প্রথমত আপনার ভোটার আইডি কার্ড, আপনার মা-বাবার ভোটার আইডি কার্ড, আপনার জন্ম-নিবন্ধন, আপনার SSC-HSC সার্টিফিকেট, মার্কশিট সবগুলোতে কয়েকটা বিষয় একই আছে কিনা দেখতে হবে।

👉 আপনার নামের বানান (বাংলা-ইংরেজি) সবগুলোতে এক কিনা

👉 আপনার জন্ম-তারিখ এক কিনা

👉 আপনার মা-বাবার নামের বানান এক কিনা

সাধারণত প্রায় ৮০% মানুষেরই এসব ডকুমেন্টসে ভুল থাকে। বিদেশ না গেলেও এগুলো ঠিক করা লাগবে। বিদেশ যেতে চাইলে তো ঠিক না করে উপায় নেই।


🔴 ২. পাসপোর্ট রেডি করে ফেলতে হবে।

আমাদের অনেক শিক্ষার্থী IELTS –এ ভর্তি হবার পর পাসপোর্ট রেডি করে। এটা স্ট্রাটেজিক্যাল ভুল। আপনি IELTS –এ ভর্তিই হয়েছেনই বিদেশ যাবার জন্য। IELTS দিতে চাইলেও পাসপোর্ট থাকাই লাগবে। তাহলে আপনি কেনো IELTS –এর প্রস্তুতি নেবার সময় পাসপোর্ট বানাবেন?

ঐ সময় বেশিরভাগের মনোযোগ বিঘ্ন ঘটে। পাসপোর্ট বানানোর সময় দৌড়াদৌড়ি করতে হয়। ভুল হলে দুশ্চিন্তা করতে হয়। এর ফলে IELTS প্রস্তুতি কয়েকদিন ঠিকমতো হয় না।

ভালো রেজাল্ট করতে গেলে নির্বিঘ্নে পড়ালেখা জরুরি। এজন্য IELTS –এ ভর্তি হবার আগেই পাসপোর্ট বানানো থেকে শুরু করে ডকুমেন্টস সংশোধনের জন্য যা যা প্রয়োজন, সব তৈরি করে নিন।


🔴 ৩. আপনার সংগৃহীত SSC-HSC সার্টিফিকেট, মার্কশিট এবং অনার্স সম্পন্ন করলে সেটার মার্কশিট শিক্ষা এবং পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ভ্যারিফাই করে নিন।

অনেকেই এটা জানেন না। যখন এটা দরকার হয়, তখন দৌড়াদৌড়ি করেন। কেউ কেউ তো আবার এসব কাজের জন্যও দালাল খুঁজেন। এটা একটা বদ-অভ্যাস। কারণ, এখন অনলাইনে খুব সহজে এগুলো শেখা যায়। প্রক্রিয়া অনুসরণ করে নিজে নিজেই প্রায় ৯৫% ভুল সংশোধন করা যায়।


🔴 ৪. আপনি নিজের পাসপোর্ট আবেদন করা নিজেই শিখুন।

শিখতে লাগবে সর্বোচ্চ ১০ মিনিট, পাসপোর্ট আবেদন করতে লাগবে আরো ১০ মিনিট।

এটা শুধুমাত্র পাসপোর্ট আবেদনের টাকা বাঁচানোর জন্যই করবেন না। বরং এটা একটা স্কিল। বিদেশে গেলে এরকম অনেক কাজ অনলাইনে আপনাকেই করতে হবে, তখন ‘দালাল’ পাবেন না!

আপনি যদি একবার এরকম কাজ করেন, সেটা পাসপোর্টের আবেদন হতে পারে, ভুল সংশোধনের কাজ হতে পারে, আপনার মধ্যে তখন আত্মবিশ্বাস তৈরি হবে।

আমাদের বেশিরভাগ শিক্ষার্থীর মধ্যে আত্মবিশ্বাস নেই। তারা অনার্সে পড়ে, অনার্স-মাস্টার্স পাশ করেও নিজের পাসপোর্ট নিজে আবেদন না করে দোকানে গিয়ে করায়। সেই আবেদন তারা করে, যাদের যোগ্যতা তারচেয়েও কম!

সফল হবার অন্যতম শর্ত হলো আত্মবিশ্বাস। এই আত্মবিশ্বাস একবার যদি আপনার মধ্যে তৈরি হয়, আপনাকে কেউ আটকাতে পারবে না।

পৃথিবীর অনেক যোগ্য মানুষও সফল হতে পারে না আত্মবিহস্বাসের অভাবে, অন্যদিকে অনেক কম যোগ্যতাসম্পন্ন মানুষও সফল হয় শুধুমাত্র আত্মবিশ্বাসের কারণে।


🔴 ৫. আপনি পড়ালেখা ছাড়া কোনোদিন আর কোনো কাজ করেননি। রাঁধতে পারেন না, বাইক চালাতে পারেন না, প্রাইভেট কার চালাতে পারেন না; এমনকি সাইকেল চালাতেও পারেন না।

তাহলে বিদেশ গিয়ে সার্ভাইভ করা আপনার জন্য অনেক কঠিন হবে। এজন্য দেশে থাকতেই আপনি অন্তত চলনসই রান্না এবং প্রাইভেট কার বা অন্তত সাইকেল চালানো শিখে ফেলুন।

দেশে অনেক কাজ ম্যানুয়ালি হয়। কিন্তু, বিদেশে গেলে বেশিরভাগ কাজ কম্পিউটারে করতে হবে। কম্পিউটারের বেসিক ফাংশন শিখে নিন।

আমাদের দেশে যেরকম রাস্তার পাশেই কম্পিউটারের দোকানে গেলে সব আবেদন করে দেয়, বিদেশে এই সুযোগ যেমন কম, তেমনি ডলার-পাউন্ড ব্যয় করেই এগুলো করতে হবে।

অথচ নিজে সপ্তাহখানেক বা মাসখানেক সময় দিয়ে এগুলো শিখতে পারলে তখন কারো মুখাপেক্ষী হওয়া লাগবে না।


✅ এই লেখাটি অনেকের কাজে আসবে। আপনি share করলেই আপনার কাছের মানুষজনও উপকৃত হবে।

Ismail qw / poland

Address

House-03, Road-28, Sector/7, Uttara
Dhaka

Opening Hours

Monday 10:00 - 16:00
Tuesday 10:00 - 16:00
Wednesday 10:00 - 16:00
Thursday 10:00 - 16:00
Friday 10:00 - 16:00
Saturday 10:00 - 16:00

Telephone

+8801309958721

Website

Alerts

Be the first to know and let us send you an email when Visa Aim Tours & Travel posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Visa Aim Tours & Travel:

Share

Category