04/05/2026
পাহাড়ে মাটির রান্নায় এক অদ্ভুত পদ্ধতি! না দেখলে বিশ্বাস করবেন না।
বান্দরবানের গহীন পাহাড়ে মিনিয়াং পাড়াতে ট্রেকিং শেষে যখন পৌঁছালাম, তখন আমাদের জন্য অপেক্ষা করছিল এক অন্যরকম অভিজ্ঞতা। আধুনিক যুগের কোনো সরঞ্জাম ছাড়াই কীভাবে পাহাড়িরা বংশপরম্পরায় রান্না করে আসছে, তা দেখে আমি সত্যিই অবাক!
লোহার তিনটি দন্ডের ওপর বসানো হাড়ি আর নিচে কাঠের আগুনের সেই ধোঁয়া—সব মিলিয়ে এক আদিম পরিবেশ। সবচেয়ে বেশি অবাক হয়েছি তাদের পানি রাখার পাত্র দেখে। যেটিকে তারা বলে 'তালাহ'। আস্ত লাউ শুকিয়ে ভেতরের অংশ পরিষ্কার করে তৈরি এই প্রাকৃতিক বোতলগুলো দেখতে যেমন সুন্দর, তেমনি কাজের।
পাহাড়ি জীবনের এই সরলতা আর মেধা দেখে আমি মুগ্ধ। এই ভিডিওতে দেখুন মিনিয়াং পাড়ার সেই সুন্দর মূহুর্তগুলো।