01/07/2026
আসসালামু আলাইকুম।
বাংলাদেশে প্রতিদিন হাজার হাজার ভাড়ার গাড়ি, মাইক্রোবাস, পিকআপ, কাভার্ড ভ্যান ও ট্রাক এক জেলা থেকে অন্য জেলায় যায়। কিন্তু কাজ শেষ করে তাদের অনেককেই খালি ফিরে আসতে হয়।
অন্যদিকে, ঠিক সেই সময়ে অনেক মানুষ একই রুটে যেতে চান, কিন্তু তারা জানেন না যে একটি গাড়ি ইতোমধ্যেই তাদের গন্তব্যের দিকে খালি ফিরছে।
এই সমস্যার সমাধান করতেই আমাদের নতুন উদ্যোগ—
ফেরা
ফেরার পথ, সবার লাভ।
আমাদের লক্ষ্য:
✅ যাত্রীদের কম খরচে আন্তঃজেলা ভ্রমণের সুযোগ করে দেওয়া।
✅ ড্রাইভার ও গাড়ির মালিকদের খালি ফেরার পরিবর্তে বাড়তি আয়ের সুযোগ তৈরি করা।
✅ ট্রাক, পিকআপ ও কাভার্ড ভ্যানের খালি ফেরার পথে পণ্য পরিবহনের ব্যবস্থা করা।
এটি এখন পরীক্ষামূলক (Pilot) পর্যায়ে রয়েছে।
আপনি যদি—
🚗 গাড়ির মালিক বা ড্রাইভার হন,
👨👩👧👦 নিয়মিত আন্তঃজেলা ভ্রমণ করেন,
📦 অথবা পণ্য পরিবহন করেন,
তাহলে আমাদের সঙ্গে যুক্ত থাকুন।
আপনার মতামত, পরামর্শ ও সহযোগিতাই ফেরা-কে আরও কার্যকর করে তুলবে।
ধন্যবাদ। ❤️
#ফেরা #ফেরার_পথ_সবার_লাভ