Bangladeshi Ibn Battuta- বাংলাদেশী ইবনে বতুতা

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • Bangladeshi Ibn Battuta- বাংলাদেশী ইবনে বতুতা

Bangladeshi Ibn Battuta- বাংলাদেশী ইবনে বতুতা Happiness is planning a trip to somewhere new. Travel is my therapy.

হঠাৎ একদিন আবিষ্কার করলাম লজেন্স খেতে আর ভালো লাগে না,খেয়াল করলাম আম্মু-আব্বুকে ছেড়ে অন্য রুমে ঘুমাচ্ছি, তারপর বাংলা ১ম ...
25/12/2024

হঠাৎ একদিন আবিষ্কার করলাম লজেন্স খেতে আর ভালো লাগে না,
খেয়াল করলাম আম্মু-আব্বুকে ছেড়ে অন্য রুমে ঘুমাচ্ছি, তারপর বাংলা ১ম পত্রে আর কোনোদিন ১০০ তে ১০০ তোলা গেলো না,
কলম দিয়ে লিখা ভুল উত্তরটা রাবারে মোছা গেলো না, আম্মুর চুড়ি দিয়ে ড্রয়িং পরীক্ষায় ফুটবল আঁকার সুযোগ শেষ, দিস্তা কাগজে খাতা বানাতে ভুলে গেলাম।
চকলেট দৌড় থেকে নিয়ে আসা হলো মোড়গ লড়াইয়ের দলে। লড়াই চলতে থাকলো। কার্টুন নেটওয়ার্ক হয়ে গেলো সিএন, আলিফ লাইলাও বোরিং লাগতে শুরু করলো, চোর-পুলিশ খেলার গ্রুপ হারিয়ে গেল,
সবচেয়ে প্রিয় বিজ্ঞান বইটা ভাগ হয়ে গেল পদার্থ, রসায়ন আর জীববিজ্ঞানে। শীতকালে ডিসেম্বর থেকে সরে যেতে লাগলো, আমাদের আগেই জুনিয়ররা ব্যাডমিন্টন মাঠ বানিয়ে ফেললো।
ঝরে আম পড়া কমে গেল নাকি কুড়ানোর ইচ্ছা হারিয়ে গেল, সেটা বোঝার সময় হলো না। সবাই মিলে টাকা দিয়ে চিপ্স কিনে খাওয়া বন্ধুরা লুকিয়ে সিগারেট খেতে শুরু করলো, প্রেমে পড়তে ইচ্ছে হলো, রোদের মধ্যে ফুটবল খেলতে গিয়ে হাপিয়ে উঠলাম, দোকানে গিয়ে মোস্তফা খেলার বদলে গেম জোনে গিয়ে সিএস খেলা শিখতে লাগলাম।
গিটার শিখতে ইচ্ছা হলো, বড় হতে ইচ্ছা হলো, ক্লাস পালাতে ইচ্ছে হলো, রাত জাগতে ইচ্ছে হলো.. যেভাবে বড়রা রাত জাগে।

সেই যে শুরু হলো আর থামা গেল না। আজকাল ঘুমাতে ইচ্ছা করে। রাতের বেলা কার্টুন নেটওয়ার্কে সোয়াট ক্যাটস দেখে যেভাবে ঘুমিয়ে পড়তাম।
📷 পথের পাঁচালী

Boyz 🤤
08/11/2024

Boyz 🤤

বান্দরবান ক‍্যাম্পগুলোতে আইডি কার্ডের ফটোকপি দিতে দিতে যারা বিরক্ত তারা এই সিস্টেমটি ট্রাই করতে পারেন 😂
23/10/2024

বান্দরবান ক‍্যাম্পগুলোতে আইডি কার্ডের ফটোকপি দিতে দিতে যারা বিরক্ত তারা এই সিস্টেমটি ট্রাই করতে পারেন 😂

কারো সাহায্য ছাড়াই নিজে কিভাবে পাসপোর্ট করবেন..বাংলাদেশে পাসপোর্ট করার জন্য আপনাকে নিজেই আবেদন করতে পারেন। ই-পাসপোর্ট (...
22/10/2024

কারো সাহায্য ছাড়াই নিজে কিভাবে পাসপোর্ট করবেন..

বাংলাদেশে পাসপোর্ট করার জন্য আপনাকে নিজেই আবেদন করতে পারেন। ই-পাসপোর্ট (ইলেকট্রনিক পাসপোর্ট) করতে হলে কয়েকটি ধাপ অনুসরণ করতে হবে, যা সহজভাবে সম্পন্ন করা যায়। নিচে ধাপগুলো দেওয়া হলো:

ধাপ ১: আবেদন ফর্ম পূরণ
১.১. ই-পাসপোর্ট ওয়েবসাইটে প্রবেশ
প্রথমেই আপনাকে বাংলাদেশ ই-পাসপোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।

১.২. রেজিস্ট্রেশন
যদি আপনি নতুন ব্যবহারকারী হন, তাহলে "Create Account" বা "নতুন একাউন্ট তৈরি করুন" অপশনে ক্লিক করে রেজিস্ট্রেশন করবেন। রেজিস্ট্রেশনের সময় আপনাকে নিচের তথ্য দিতে হবে:
- নাম
- ইমেইল আইডি
- মোবাইল নম্বর
- পাসওয়ার্ড তৈরি করতে হবে

এরপর আপনার মোবাইল নম্বরে একটি ওটিপি (ওয়ান টাইম পাসওয়ার্ড) যাবে, যা দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন হবে।

১.৩. ফর্ম পূরণ
লগইন করার পর আপনাকে আবেদন ফর্ম পূরণ করতে হবে। এই ফর্মে নিচের তথ্যগুলো চাওয়া হয়:
- ব্যক্তিগত তথ্য (নাম, জন্ম তারিখ, ঠিকানা)
- জাতীয় পরিচয়পত্রের নম্বর (NID)
- পেশাগত তথ্য (যদি প্রযোজ্য হয়)
- পাসপোর্টের ধরন নির্বাচন (৫ বছর বা ১০ বছরের মেয়াদ)

১.৪. ফর্ম সাবমিশন ও প্রিন্ট
আপনি যখন অনলাইনে ফর্ম পূরণ করবেন, তখন আপনাকে তা যাচাই করতে হবে। যাচাই করার পর ফর্মটি সাবমিট করে তার প্রিন্ট কপি সংরক্ষণ করুন। এটি পরবর্তীতে প্রয়োজন হবে।

ধাপ ২: পাসপোর্ট ফি জমা করা
২.১. ফি নির্ধারণ
আপনার ই-পাসপোর্টের জন্য ফি নির্ধারিত থাকে। এর উপর নির্ভর করে আপনার জমা দিতে হবে:
- ৫ বছরের মেয়াদ (৩২ পৃষ্ঠা): সাধারণ ৩,৪৫০ টাকা (দ্রুত ফি ৬,৯০০ টাকা)
- ১০ বছরের মেয়াদ (৩২ পৃষ্ঠা): সাধারণ ৫,৭৫০ টাকা (দ্রুত ফি ৯,২০০ টাকা)

২.২. ফি জমা দেওয়ার পদ্ধতি
আপনি নিচের যেকোনো মাধ্যম দিয়ে পাসপোর্ট ফি জমা দিতে পারবেন:
- ব্যাংক ডিপোজিট: নির্দিষ্ট ব্যাংকে গিয়ে সরাসরি জমা দিতে পারেন।
- অনলাইন পেমেন্ট: ব্যাংক ট্রান্সফার, মোবাইল ব্যাংকিং (যেমন বিকাশ, নগদ), অথবা ডেবিট/ক্রেডিট কার্ডের মাধ্যমে অনলাইন পেমেন্ট করতে পারেন।

ধাপ ৩: বায়োমেট্রিক তথ্য প্রদান
৩.১. নির্ধারিত কেন্দ্রে উপস্থিতি
আপনার ফর্ম এবং ফি জমা দেওয়ার পর আপনাকে একটি তারিখ দেওয়া হবে। সেই তারিখে নির্দিষ্ট পাসপোর্ট অফিস বা ই-পাসপোর্ট সেন্টারে উপস্থিত হতে হবে।

৩.২. প্রয়োজনীয় কাগজপত্র
বায়োমেট্রিক তথ্যের দিন আপনার সাথে নিচের কাগজপত্রগুলো নিয়ে যাবেন:
- প্রিন্ট করা আবেদন ফর্ম
-জাতীয় পরিচয়পত্র (NID) বা জন্ম সনদ
- আগের পাসপোর্ট (যদি থাকে)
- পাসপোর্ট ফি জমার রশিদ

৩.৩. বায়োমেট্রিক প্রক্রিয়া
সেন্টারে গিয়ে আপনাকে নিচের কাজগুলো করতে হবে:
- আপনার ফিঙ্গারপ্রিন্ট (আঙুলের ছাপ)
- আপনার ছবি তোলা হবে
- স্বাক্ষর প্রদান

ধাপ ৪: পাসপোর্ট সংগ্রহ
৪.১. পাসপোর্ট প্রস্তুতির সময়
বায়োমেট্রিক তথ্য জমা দেওয়ার পর পাসপোর্ট প্রস্তুতির জন্য কিছু সময় নেয়। সাধারণত ১৫ থেকে ৩০ কর্মদিবস সময় লাগতে পারে, যদি দ্রুত সেবা না নেন।

৪.২. এসএমএস নোটিফিকেশন
পাসপোর্ট প্রস্তুত হলে আপনাকে মোবাইলে এসএমএসের মাধ্যমে জানানো হবে। এছাড়াও ই-পাসপোর্ট ওয়েবসাইটে লগইন করেও আপনার পাসপোর্টের অবস্থা দেখতে পারবেন।

৪.৩. পাসপোর্ট সংগ্রহ
এসএমএস পাওয়ার পর নির্দিষ্ট কেন্দ্রে গিয়ে আপনার জাতীয় পরিচয়পত্র এবং প্রাপ্তি স্লিপ দেখিয়ে পাসপোর্ট সংগ্রহ করতে পারবেন।
পাসপোর্ট প্রক্রিয়ার কিছু গুরুত্বপূর্ণ টিপস:
- সব সময় ফর্ম পূরণ করার সময় সঠিক তথ্য প্রদান করবেন।
- ফি জমা দেওয়ার পর রশিদটি সাবধানে রাখুন।
- ছবি তোলার দিন পরিষ্কার পোশাক পরিধান করবেন এবং মুখ পরিষ্কার রাখতে হবে (ধূসর ব্যাকগ্রাউন্ডে ছবি তোলা হয়)।

আপনি পুরো প্রক্রিয়াটি নিজে সম্পন্ন করতে পারেন, কোনো মধ্যস্থতাকারীর প্রয়োজন নেই।

11/10/2024

ঢাকার তাতীবাজারে দূর্গা পূজায় পেট্টোল বোমায় হামলাম এক্সক্লুসিভ ভিডিও।

নিন্দা জানাই এরকম হীন কর্মকাণ্ডের।

ট্রেকিং, এডভেঞ্চার এক্টিভিটিতে বাংলাদেশের নতুন প্রজন্মের দারুন আগ্রহ দেখা যায়। কিন্তু আউটডোরস গিয়ার্স নিয়ে তাদের আগ্রহ ব...
18/09/2024

ট্রেকিং, এডভেঞ্চার এক্টিভিটিতে বাংলাদেশের নতুন প্রজন্মের দারুন আগ্রহ দেখা যায়। কিন্তু আউটডোরস গিয়ার্স নিয়ে তাদের আগ্রহ বা জানাশুনা খুব একটা নেই বললেই চলে। বান্দরবানে ট্রেক করতে গেলে ব্যাপারটা লক্ষ করা যায়। অনেকেই স্কুল ব্যাকপ্যাক টাইপ বা লেপটপের ব্যাগ নিয়ে চলে যায় ট্রেক করতে! কেউবা দাম দিয়ে ব্যাকপ্যাক কিনেছে কিন্তু আমের বস্তার মতো কোমরের নিচে ঝুলছে! আবার কেউ কেউ ভাল ফিচারের ব্যাকপ্যাক উইজ করেও ঠিকমতো প্যাকিং করতে পারছেন না।

অবশ্য তাদের দোষ দিয়ে লাভ নেই, ট্রাভেল প্লেস গুলো নিয়ে যত ছবি, লেখালেখি, হাইপ ক্রিয়েট হয় তার ১% লেখালেখি বা নির্দেশনা ট্রাভেল গিয়ার্স নিয়ে হয় না! এটা আমাদের ই ব্যার্থতা বলবো। যারা খুব সচেতন তারা হয়তো গুগল ইউটিউব ঘাটিয়ে তথ্যগুলো জেনে নেয়।

ট্রেক করার জন্য আপনাকে নুন্যতম যে দুইটা জিনিস ঠিকঠাক রাখতেই হবে তা হলো রুকসাক ( হাইকিং ব্যাকপ্যাক) এবং ট্রেকিং সু বা সেন্ডেল। কেননা লম্বা পথে হাটা সহজ করতে একজোড়া ভাল জুতা আপনাকে অনেক সাহায্য করবে। এবং আপনি কাধে করে যেই ব্যাকপ্যাকটা সারাদিন বহন করবেন সেটা আরামদায়ক হলে স্ট্রেস অনেক কমে যাবে। তাই যারা চিন্তা করছেন ট্রেক করবেন, বা সামনে আরো আরো ট্রেকে যাবেন তাদের এই দুইটা গিয়ার্সে সাধ্যমতো ইনভেস্ট করা উচিত।

নিচের ছবিতে ভাল একটা রুকশাকে কিভাবে আপনি প্যাকিং করবেন তার কিছু তথ্য চিত্র দেওয়া হলো।
©️

04/08/2024

এই জনসমুদ্র তো থামার নয়! কেন্দ্রীয় শহীদ মিনার, ঢাকা বিশ্ববিদ্যালয়

04/08/2024

রাজধানীর সাইন্সল্যাব থেকে লাখো ছাত্র-জনতার মিছিল শহীদ মিনার অভিমুখে রওয়ানা দিয়েছে।

গেইট টা একটু খুলেন না আঙ্কেল, প্লিজ! 💔- কুমিল্লা- ৩৪ জুলাই, ২০২৪
04/08/2024

গেইট টা একটু খুলেন না আঙ্কেল, প্লিজ! 💔
- কুমিল্লা
- ৩৪ জুলাই, ২০২৪

যারা দেশের জন্য নিজের রক্ত দিয়ে ইতিহাস লিখে গেছেন আমরা তাদের কখনোই ভুলবো না। ❣️
04/08/2024

যারা দেশের জন্য নিজের রক্ত দিয়ে ইতিহাস লিখে গেছেন আমরা তাদের কখনোই ভুলবো না। ❣️

03/08/2024

রাতের শাহবাগ

Address

Basabo
Dhaka
1214

Alerts

Be the first to know and let us send you an email when Bangladeshi Ibn Battuta- বাংলাদেশী ইবনে বতুতা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Bangladeshi Ibn Battuta- বাংলাদেশী ইবনে বতুতা:

Share