VISAzone

VISAzone VISAzone– An international platform. We guide students to top European universities and connect skilled workers with trusted European companies.

Book a slot to process your visa.
📍JA-80/C, 2nd Floor,
Abdul Mannal Road, Gulshan badda link road, Gulshan 1

🇪🇺 ইউরোপে স্কলারশিপ নিয়ে উচ্চশিক্ষার সুবর্ণ সুযোগ: March 2026 আপডেট!মার্চ মাসে আবেদনের সুযোগ আছে এমন কিছু টপ-রেটেড স্কলা...
06/04/2026

🇪🇺 ইউরোপে স্কলারশিপ নিয়ে উচ্চশিক্ষার সুবর্ণ সুযোগ: March 2026 আপডেট!

মার্চ মাসে আবেদনের সুযোগ আছে এমন কিছু টপ-রেটেড স্কলারশিপের তালিকা নিচে দেওয়া হলো। দেরি না করে আজই প্রস্তুতি শুরু করুন!

১. 🇮🇪 আয়ারল্যান্ড গভর্মেন্ট স্কলারশিপ (GOI-IES)

আয়ারল্যান্ড সরকার আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য এই মর্যাদাপূর্ণ স্কলারশিপটি দিয়ে থাকে। এটি মাস্টার্স এবং পিএইচডি পর্যায়ের শিক্ষার্থীদের জন্য।
* সুযোগ-সুবিধা: ১০,০০০ ইউরো স্টাইপেন্ড এবং সম্পূর্ণ টিউশন ফি মকুব।
* আবেদনের শেষ সময়: ৩১ মার্চ, ২০২৬।
* যোগ্যতা: ইউরোপীয় ইউনিয়নের বাইরের দেশের নাগরিক হতে হবে।

২. 🇪🇦 স্পেন গভর্মেন্ট স্কলারশিপ (Becas MEC)

স্পেনের শিক্ষা মন্ত্রণালয় থেকে স্নাতক, স্নাতকোত্তর এবং বৃত্তিমূলক শিক্ষার জন্য এই স্কলারশিপ দেওয়া হয়। যারা বর্তমানে স্পেনে আছেন বা আসার পরিকল্পনা করছেন, তাদের জন্য এটি দারুণ সুযোগ।
* সুযোগ-সুবিধা: টিউশন ফি, থাকার খরচ এবং বিশেষ ভাতা।
* আবেদনের সময়সীমা: সাধারণত মার্চ থেকে মে মাসের মধ্যে আবেদন পোর্টাল খোলা থাকে।

৩. 🇩🇪 জার্মানি DAAD (EPOS) স্কলারশিপ

জার্মানির বেশ কিছু স্পেশালাইজড কোর্সে (যেমন: International Media Studies) আবেদনের সুযোগ এখনো আছে।
* সুযোগ-সুবিধা: মাসিক স্টাইপেন্ড (৯৩৪-১২০০ ইউরো), বিমান ভাড়া এবং স্বাস্থ্য বীমা।
* ডেডলাইন: কোর্সের ধরন ভেদে ১৫ মার্চ থেকে ৩১ মে, ২০২৬ পর্যন্ত।

৪. 🇪🇺 ইরাসমাস মুন্ডাস (Erasmus Mundus)

যদিও অধিকাংশ প্রোগ্রামের মূল ডেডলাইন ফেব্রুয়ারি মাসে শেষ হয়েছে, তবে কিছু নির্দিষ্ট প্রোগ্রাম (Self-funded বা ক্যাটাগরি-বি) এবং কিছু ইউনিভার্সিটির ক্ষেত্রে মে মাস পর্যন্ত আবেদনের সুযোগ থাকে।
* পরামর্শ: ইরাসমাস ক্যাটালগ চেক করে আপনার বিষয়ের ডেডলাইনটি পুনরায় দেখে নিন।

সব বিষয়ের জন্য স্কলারশিপের সুযোগ থাকে না এজন্য আপনার সাবজেক্ট রিলেটেড স্কলারশিপ আছে কিনা যাচাই-বাছাই করে এপ্লিকেশন এর প্রস্তুতি গ্রহণ করুন।

আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস:

* আপডেটেড সিভি (Europass Format)।
* একাডেমিক সার্টিফিকেট ও ট্রান্সক্রিপ্ট (নোটারি করা)।
* আইইএলটিএস (IELTS) স্কোর (ন্যূনতম ৬.০ - ৬.৫)।
* স্টেটমেন্ট অফ পারপাস (SOP) এবং রিকমেন্ডেশন লেটার।

টিপস: ইউরোপে আবেদনের জন্য আপনার একাডেমিক প্রোফাইল এবং গবেষণার আগ্রহের সাথে সামঞ্জস্যপূর্ণ বিশ্ববিদ্যালয় আগে থেকেই শর্টলিস্ট করে রাখুন।

ফুল ফান্ডেড স্কলারশিপ এ যারা আবেদন করছেন রোমানিয়াতে তাদের জন্য শুভকামনা, কিন্তু এই স্কলারশিপের কিছু রিয়ালিটি বলি আপনাদ...
06/04/2026

ফুল ফান্ডেড স্কলারশিপ এ যারা আবেদন করছেন রোমানিয়াতে তাদের জন্য শুভকামনা, কিন্তু এই স্কলারশিপের কিছু রিয়ালিটি বলি আপনাদের-

প্রতি বছর হাজার হাজার আবেদন হয় পুরো বিশ্বের বিভিন্ন দেশ থেকে, শুধুমাত্র বাংলাদেশ থেকে ৩০-৪০ হাজার আবেদন হয়, কিন্তু এই স্কলারশিপ পায় মাত্র ২-৩ জন।
বিভিন্ন এজেন্সি গুলো যে হারে মার্কেটিং করে এই স্কলারশিপ নিয়ে এবং এপ্লিকেশন করে দেওয়ার নামে টাকা পয়সা নেয় তারা কখনো আপনাকে বলবে না যে মাত্র ২-৩ জন পায় এই স্কলারশিপ।

প্রতি আবেদন এর জন্য অনেক এজেন্সি ৫ হাজার থেকে ১৫-২০ হাজার টাকা পর্যন্ত চার্জ নেয়, কিন্তু আপনি নিজে যদি এই আবেদন করেন তাহলে খুব বেশি হলে ৩০ মিনিট সময় লাগবে, ইউটিউবে অনেক টিউটোরিয়াল ভিডিও আছে যেটা দেখে আপনি খুব সহজেই আবেদন করতে পারবেন।

আমাকে এই পর্যন্ত হাজারের বেশি মানুষ মেসেজ দিয়েছেন, জাতে আমি আপনাদের এপ্লিকেশন করে দেই, কিন্তু আমি মনে করি এই সামান্য আবেদন যদি কেও করতে না পারে তাহলে তার স্কলারশিপ পাওয়ার ও যোগ্যতা নেই।
আমরা শুধুমাত্র সেল্ফ ফান্ডেড স্টুডেন্ট দের প্রসেস করি, এবং স্কলারশিপ এর জন্য চেষ্টা করি। পাওয়া না পাওয়া রিজিক এর ব্যপার।

৬-৮ লক্ষ টাকায় ইউরোপের সেনজেন ভুক্ত দেশ স্লোভেনিয়া তে যেতে পারবেন- স্লোভেনিয়া বাংলাদেশী স্টুডেন্ট দের জন্য সেরা একটি ...
06/04/2026

৬-৮ লক্ষ টাকায় ইউরোপের সেনজেন ভুক্ত দেশ স্লোভেনিয়া তে যেতে পারবেন-

স্লোভেনিয়া বাংলাদেশী স্টুডেন্ট দের জন্য সেরা একটি গন্তব্য
এবং অল্প বাজেটে এই দেশে যাওয়া যায়।
ব্যাচেলরে প্রথম রাউন্ড এর এপ্লিকেশন শেষ গতকাল অমরা ৬ জন স্টুডেন্ট এর আবেদন করেছি এই দেশে।
মাস্টার্স এর আবেদন শুরু হবে খুব শিঘ্রই এবং আমরা আরও কিছু স্টুডেন্ট স্লট ওপেন করব এই দেশের জন্য।
IELTS ছাড়াও আবেদন এর সুযুগ থাকছে।
এই দেশের প্রসেস একটু লেন্থি, ইন্ডিয়া ২ বার যাওয়া লাগতে পারে। এই রিস্ক যারা নিতে পারবেন তারা ওয়েলকাম।
২৫ মার্চ থেকে আমাদের অফিস যথারীতি খোলা থাকবে-

কম্পিউটার-ভিত্তিক IELTS-এ ভালো করার সেরা ১১টি ডিজিটাল প্ল্যাটফর্ম❗কম্পিউটার-ডেলিভারড আইইএলটিএস (CD-IELTS) এর প্রস্তুতি স...
06/04/2026

কম্পিউটার-ভিত্তিক IELTS-এ ভালো করার সেরা ১১টি ডিজিটাল প্ল্যাটফর্ম❗

কম্পিউটার-ডেলিভারড আইইএলটিএস (CD-IELTS) এর প্রস্তুতি সাধারণ কাগজের পরীক্ষার চেয়ে কিছুটা ভিন্ন। স্ক্রিনে পড়া এবং টাইপিংয়ের দক্ষতার ওপর অনেক কিছু নির্ভর করে। আপনার প্রস্তুতিকে সহজ করতে সেরা সাইটগুলো নিচে দেওয়া হলো:

প্র্যাকটিস ও অটোমেটেড ফিডব্যাকের জন্য

• Jumpinto. com: যারা কেমব্রিজের ১ থেকে ২০ নম্বর বইগুলো অনলাইনে সলভ করতে চান, তাদের জন্য এটি সেরা। পরীক্ষা শেষ করার সাথে সাথেই রেজাল্ট পাওয়া যায়, যা সময় বাঁচায়।

• Miniielts. com: এখানে মূল বইয়ের বাইরেও প্রচুর রিডিং প্যাসেজ এবং লিসেনিং টেস্ট আছে। বিশেষ করে সাম্প্রতিক সময়ে পরীক্ষায় আসা প্রশ্নগুলো এখানে বেশি পাওয়া যায়।

• Ieltsmate. net: রিয়েল এক্সাম এনভায়রনমেন্টে মক টেস্ট দেওয়ার জন্য এটি দারুণ। আপনি চাইলে পুরো পরীক্ষা না দিয়ে শুধু একটি নির্দিষ্ট সেকশনেও প্র্যাকটিস করতে পারেন।

অফিসিয়াল গাইডলাইন ও মক টেস্ট

• British Council (Take IELTS): বিসি-র অফিসিয়াল রিসোর্সগুলো সবসময়ই নির্ভরযোগ্য। তাদের ফুল-লেংথ মক টেস্টগুলো দিলে পরীক্ষার দিন ঘাবড়ে যাওয়ার ভয় থাকে না।

• Ieltsidp. org: আইডিপি-র এই পোর্টালে কম্পিউটার-বেসড পরীক্ষার ডেমো ভিডিও এবং গাইড পাওয়া যায়, যা নতুনদের জন্য খুবই সহায়ক।

রাইটিং ও স্পিকিং টিপসের মাস্টারক্লাস

• Ieltsliz. com: লিজের ব্যাখ্যাগুলো খুবই সহজবোধ্য। বিশেষ করে রাইটিং টাস্ক-১ ও ২ এর স্ট্রাকচার বোঝার জন্য এর বিকল্প নেই।

• Ielts-simon. com: সাবেক এক্সামিনার সাইমনের ওয়েবসাইটটি তাদের জন্য যারা খুব কম কথায় কিন্তু মানসম্মত উত্তর লিখতে চান। তার 'ডেইলি লেসন' গুলো নিয়মিত ফলো করা উচিত।

• Ielts-blog. com: এখানে অন্য শিক্ষার্থীদের খাতা রিভিউর স্যাম্পল পাওয়া যায়। অন্যের ভুল থেকে শেখার জন্য এটি একটি অসাধারণ জায়গা।

দক্ষতা বৃদ্ধির বাড়তি টুলস

• Ieltsonlinetests. com: বিশাল এক প্রশ্ন ব্যাংক। এখানে আপনি হাজার হাজার ফ্রি টেস্ট পাবেন এবং অন্যান্য পরীক্ষার্থীদের সাথে নিজের স্কোরের তুলনা করতে পারবেন।

• Ieltspracticeonline. com: শুধু কেমব্রিজ নয়, এখানে ব্যারনস বা কলিন্সের মতো নামী প্রকাশনীর বইগুলোও প্র্যাকটিস করার সুবিধা আছে।

• 10fingers. com: এটি কোনো আইইএলটিএস সাইট নয়, তবে সিডি-আইইএলটিএস পরীক্ষার্থীদের জন্য আশীর্বাদ। টাইপিং স্পিড না বাড়ালে রাইটিং সেকশনে পিছিয়ে পড়ার ঝুঁকি থাকে।

কিছু প্রো-টিপস:

• শুরুটা হোক অফিসিয়াল দিয়ে: প্রথমে IDP বা British Council-এর ডেমো দেখে ইন্টারফেসটা বুঝে নিন।

• রুটিন মাফিক প্র্যাকটিস: প্রতিদিন অন্তত ১৫ মিনিট 10fingers-এ টাইপিং প্র্যাকটিস করুন।

• পার্থক্য বুঝুন: রিডিং ও লিসেনিংয়ের জন্য Jumpinto বা Miniielts ব্যবহার করুন, কারণ এগুলোর ইন্টারফেস পরীক্ষার হলের সাথে বেশ মিলসম্পন্ন।

• ভুল সংশোধন: শুধু টেস্ট দিলেই হবে না, IELTS Liz বা Simon-এর সাইট থেকে ভুলের কারণগুলো বিশ্লেষণ করুন।

বিঃদ্রঃ পোস্টটি হারিয়ে ফেলতে না চাইলে শেয়ার করে রেখে দিন।

06/04/2026

রোমানিয়ান গভর্নমেন্ট স্কলারশিপে আবেদনের আর মাত্র একদিন বাকি সাথে আরও ২ টি স্কলারশিপের আবেদন চলমান 🇷🇴🇪🇺

রোমানিয়া তে এখনো আবেদন করা যাচ্ছে, এই মাসের ভেতরে আবেদন করতে পারলেও আপনি সেইফ থাকবেন। তবে আমি বলব এই বছর কম রেজাল্ট এবং...
06/04/2026

রোমানিয়া তে এখনো আবেদন করা যাচ্ছে, এই মাসের ভেতরে আবেদন করতে পারলেও আপনি সেইফ থাকবেন।
তবে আমি বলব এই বছর কম রেজাল্ট এবং IELTS ছাড়া আবেদন করা উচিত হবে না। রেজাল্ট ভালো থাকলে IELTS ছারা চেষ্টা করতে পারেন, রোমানিয়া আসার ইংলিশে চেঞ্জ হওয়ার বেপারে আমি হেল্প করব।
যাদের রেজাল্ট কম তারা বুলগেরিয়া আবেদন করেন, মাস্টার্সে স্লোভেনিয়া তে আবেদন করেন।
গণহারে রোমানিয়া তে আবেদন কইরেন না, রিজেক্ট খেয়ে পরে চোখে মুখে অন্ধকার দেখবেন।
তবে রেজাল্ট যদি ভালো থাকে তাহলে আবেদন করতে পারেন।
আমার মাধ্যমে আবেদন করতে চাইলে কমেন্টে ডিটেলস দেওয়া থাকবে-

রোমানিয়ার ইউনিভার্সিটি গুলো থেকে অফার লেটার আশা শুরু হয়েছে আলহামদুলিল্লাহ। এই বছর আশা করা যাচ্ছে ভিসা রেশিও ভালো থাকবে...
06/04/2026

রোমানিয়ার ইউনিভার্সিটি গুলো থেকে অফার লেটার আশা শুরু হয়েছে আলহামদুলিল্লাহ।
এই বছর আশা করা যাচ্ছে ভিসা রেশিও ভালো থাকবে। বাকিটা আল্লাহর উপর।

যারা আমার মাধ্যমে রোমানিয়াতে আবেদন করতে চাচ্ছেন, সরাসরি আমার গুলশান অফিসে চলে আসবেন এবং যারা ঢাকার বাইরে থাকেন আমাদের অনলাইন ব্যাচের জয়েন হতে পারবেন এবং এ টু জেড প্রসেস অনলাইন এই করতে পারবেন।
আপনার রেজাল্ট অবশ্যই HSC GPA 4.00 +
মাস্টার্স এর জন্য ৬০%+ রেজাল্ট থাকতে হবে আমার মাধ্যমে আবেদন করতে চাইলে।

অফিস এড্রেস এবং কন্টাক ডিটেইলস কমেন্টে দেওয়া থাকবে-

আলহামদুলিল্লাহ আরও দুটো অফার লেটার ফ্রম রোমানিয়ান ইডুকেশন মিনিস্ট্রি! এই বছর সব কিছু দ্রুত হচ্ছে, আলহামদুলিল্লাহ। যারা ...
06/04/2026

আলহামদুলিল্লাহ আরও দুটো অফার লেটার ফ্রম রোমানিয়ান ইডুকেশন মিনিস্ট্রি!
এই বছর সব কিছু দ্রুত হচ্ছে, আলহামদুলিল্লাহ।

যারা রোমানিয়াতে আবেদন করতে চাচ্ছেন এই মাসে মধ্যেই করে ফেলেন, পরের মাস থেকে আবেদন করে রিস্ক হয়ে যাবে।
পরের মাস থেকে আমি রোমানিয়ার আর কোন ফাইল নিবো না।
যারা আমার মাধ্যমে আবেদন করতে চাচ্ছেন কমেন্টে ডিটেইলস দেওয়া থাকবে।

12/03/2026

Situation rn

২০২৬ এ রোমানিয়া হতে পারে আপনাদের স্বপ্ন পূরণের দেশ এবং মাত্র ৬/৮ লক্ষ টাকায় এই দেশে যাওয়া যায়। আপনার রেজাল্ট যদি মোট...
12/03/2026

২০২৬ এ রোমানিয়া হতে পারে আপনাদের স্বপ্ন পূরণের দেশ এবং মাত্র ৬/৮ লক্ষ টাকায় এই দেশে যাওয়া যায়।

আপনার রেজাল্ট যদি মোটামোটি ভালো থাকে এবং IELTS এ মিনিমাম ৫ থাকে তাহলে আপনিও আবেদন করতে পারবেন রোমানিয়াতে।
IELTS ছাড়াও আবেদন করতে পারবেন লাঙ্গুয়েজ প্রোগ্রাম এ, একবছর রোমানিয়া এসে লাঙ্গুয়েজ শিখবেন তারপর রোমানিয়ান ভাষায় ব্যাচেলর অথবা মাস্টার্স করবেন। তবে রেজাল্ট ভালো হতে হবে।

আর মাত্র অল্প কিছু স্লট বাকি আছে আমাদের, এরপর রোমানিয়ার জন্য আমাদের ফাইল নেয়া বন্ধ হয়ে যাবে।

বিস্তারিত জানতে সরাসরি আমাদের গুলশান ব্রাঞ্চ এ চলে আসতে পারেন যারা ঢাকায় আছেন, ঢাকার বাইরে থেকে আমাদের অনলাইন ব্যাচ এ জয়েন হতে পারবেন-

Address

JA-80/C, 2nd Floor, Abdul Mannaf Road ( Known As Matir Goli ), Gulshan Badda Link Road, Gulshan 1
Dhaka
1212

Alerts

Be the first to know and let us send you an email when VISAzone posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share