31/07/2026
🕋 যে খেদমত হজ্বের সফরকে স্বস্তিদায়ক ও নির্ভার করে -
প্রতিটি হাজীর প্রয়োজন, স্বাচ্ছন্দ্য আর নিরাপত্তাকে সামনে রেখে আমরা সেবা সাজাই, আর তারই ফলে সেবাপ্রাপ্ত হাজী সাহেবদের কাছ থেকে যে অফুরন্ত দোয়া আমরা পেয়ে থাকি, সেটিই আমাদের পথচলার সবচেয়ে বড় সম্বল। আগামী ২০২৭ সালের হজ্বকে ঘিরে সেই খেদমতকে আরও পরিণত ও যত্নশীল করে তুলতে আমরা নতুন পরিকল্পনা গ্রহণ করছি, ইনশাআল্লাহ।
২০২৭ সালে আমরা হাজীদের খেমতেরর জন্য আরও উন্নত পরিকল্পনা গ্রহণ করছি ইনশাআল্লাহ।
স্বাস্থ্য ও বয়স্ক হাজীদের যত্ন
১। ৫ থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত হেলথ কাভারেজ, হঠাৎ অসুস্থতা যেন আর্থিক দুশ্চিন্তার কারণ না হয়
২। ডায়াবেটিক ও কোলেস্টেরল রোগীদের জন্য উপযোগী বিশেষায়িত খাবার
৩। নিয়মিত ডায়াবেটিক ও বিপি মনিটরিং, ওষুধ সেবনের খোঁজখবর, প্রয়োজনে দ্রুত ডাক্তারের সেবা
নিরাপত্তা ও প্রযুক্তি
৪। লাখো মানুষের ভিড়েও প্রতিটি হাজীর অবস্থান আমাদের নজরে, দলছুট হলে দ্রুত খুঁজে পাওয়ার প্রযুক্তি
৫। পূর্বপরিকল্পিত টাইমলাইনে প্রতিটি কার্যক্রম, পরিবারকেও নিয়মিত আপডেট
যাতায়াত ও দৈনন্দিন সুবিধা
৬। হজ্বের ৫ দিনের জন্য রিজার্ভ ট্রান্সপোর্ট, মিনা-আরাফা-মুজদালিফার ভিড়ের বিড়ম্বনা ছাড়াই
৭। মক্কা ও মদিনায় অবস্থানকালে ফ্রি লন্ড্রি সার্ভিস
গাইড, প্রশিক্ষণ ও জিয়ারাহ
৮। হসপিটালিটি, ফার্স্ট এইড ও হজ্ব ম্যানেজমেন্টে প্রশিক্ষণপ্রাপ্ত তরুণ গাইড ও মোয়াল্লেম
৯। সফরের আগে ও চলাকালীন শরিয়াহ ও ব্যবস্থাপনার ট্রেইনিং (অফলাইন ও অনলাইন)
১০। তায়েফ, জিদ্দা ও বদর সহ অতিরিক্ত জিয়ারাহ, আমাদের খরচে
১১। জাবালে নূর ও জাবালে সওর ট্র্যাকিং এবং মক্কা ও মদিনা মিউজিয়াম ভিজিট
স্বচ্ছতা ও নমনীয়তা
১২। প্রতিটি সেবা ও শর্ত লিখিত বা ডিজিটাল চুক্তিনামায় স্পষ্ট করে নিশ্চিত
১৩। কমিটেড সার্ভিস নিশ্চিত করতে না পারলে সেবার মান অনুযায়ী আর্থিক ক্ষতিপূরণ
১৪। প্রয়োজনে ২০ বা ২৫ দিনের শর্ট ডিউরেশন প্যাকেজ এবং ফ্যামিলির জন্য প্রাইভেট রুম
আর হজ সম্পন্ন হওয়ার পর সুস্থ ও প্রশান্ত হৃদয়ে আমরা যাই মদিনায়, মসজিদে নববীতে সালাম ও জিয়ারাহ সেরে মানসিক প্রশান্তি নিয়ে দেশে ফিরি।
আপনি বা বাবা-মা কিংবা পরিবারের প্রিয় মানুষটির হজের পরিকল্পনা করছেন? স্বস্তিদায়ক হজ্ব পালনের সেরা প্যাকেজ গুলো জানতে এখনই যোগাযোগ করুন।