17/07/2026
আমি দিনে ১৮ ঘণ্টা কাজ করে দেখেছি, আবার দিনে ১২ ঘণ্টা ঘুমিয়েও দেখেছি। পরীক্ষায় ফেল করেছি, আবার ক্লাসে প্রথমও হয়েছি। উন্মাদনা ভরা প্রেম দেখেছি, শিকড়ের টান অনুভব করেছি; তিক্ত বিচ্ছেদও নীরবে বয়ে বেড়িয়েছি।
আমি খালি পকেটে পুরো শহর হেঁটেছি, আবার সেই শহরেই হাজার টাকার নোট খরচও করেছি। আমি বেকার জীবনও দেখেছি, আবার চাকরিজীবনের ব্যস্ততাও অনুভব করেছি। বুঝেছি—শুধু চাকরি বা বেকারত্ব, সাফল্য বা ব্যর্থতা—কোনোটাই জীবনের শেষ পরিচয় নয়।
সবকিছুর বিনিময়ে আমি নিজেকেই খুঁজেছি। কিন্তু যতবারই খুঁজতে গেছি, ততবারই মনে হয়েছে—কোথাও যেন আমার সম্পূর্ণ অস্তিত্ব নেই। আমি এখনো পথে পথে হেঁটে বেড়াই, প্রতিদিন নতুন ভোরের অপেক্ষায়।
তবে আজও জানি না—আমি ঠিক কিসের সন্ধানে চলেছি...! 🖤
অনুপম ভাবনা -৬