Seba Hajj Kafela Tours & Travels

Seba Hajj Kafela Tours & Travels Seba Hajj Kafela Tours & Travels এর মাধ্যমে সহজ ও সাশ্রয়ী মূল্যে হজ্জ পরবর্তী উমরাহ সম্পন্ন করুন

04/05/2026
29/04/2026

হজ্জ শুধু একটি সফর নয়;
একটি লৌলিক ইবাদত।

সেবা হজ্জ কাফেলা ট্যুরস এন্ড ট্রাভেলস

এক কথায় হজ: ৫ টি স্থানে ৫ দিনে ৯ টি কাজ সম্পন্ন করা💠 ৫ টি স্থানে ৫ দিনে ৯ টি কাজ সম্পন্ন করাকে হজ বলে।  🔷 ৫ টি স্থান হলো...
23/04/2026

এক কথায় হজ:
৫ টি স্থানে ৫ দিনে ৯ টি কাজ সম্পন্ন করা

💠 ৫ টি স্থানে ৫ দিনে ৯ টি কাজ সম্পন্ন করাকে হজ বলে।

🔷 ৫ টি স্থান হলো : ১. বায়তুল্লাহ, ২. মিনা, ৩. আরাফাহ, ৪. মুযদালিফা, ৫. জামারাহ

♦️ ৫ দিন হলো : ৮ জিলহজ থেকে ১২ জিলহজ ।

🌟 ৯ টি কাজের তিনটি হলো ফরজ । আর ৬ টি হলো ওয়াজিব ।

🌙 ফরজ তিনটি হলো :
১.ইহরাম বাধা
২.আরাফার ময়দানে অবস্থান করা,
৩.তাওয়াফে জিয়ারাহ করা ।

🌙 ওয়াজিব ছয়টি হলো : ১.মুযদালিফায় অবস্থান করা
২.জামারায় পাথর মারা
৩.মাথা মুন্ডানো
৪.কুরবানী করা
৫.সাঈ করা
৬.বিদায়ী তাওয়াফ করা ।

🌐 হজের মানচিত্র — এক নজরে সম্পূর্ণ গাইড

পবিত্র হজের সফরে বিভিন্ন স্থানগুলোর মধ্যে দূরত্ব ও ক্রম জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ । এই মানচিত্রে মসজিদুল হারাম থেকে মিনা, আরাফাত, মুযদালিফা এবং জামারাত পর্যন্ত পথ সহজভাবে ফুটিয়ে তোলা হয়েছে ।

সঠিক তথ্যের মাধ্যমে আপনি আপনার হজকে আরও সহজ ও শান্তিপূর্ণ করতে পারেন।

আল্লাহ তাআলা আপনার এই বরকতময় সফরকে সহজ করুন এবং আপনাকে হজে মাবরুর দান করুন।

হজ্জ পরবর্তী ওমরাহ সফরে আপনাদেরকে স্বাগতম।
22/04/2026

হজ্জ পরবর্তী ওমরাহ সফরে আপনাদেরকে স্বাগতম।

https://www.facebook.com/share/p/1BRodQnZbo/
21/04/2026

https://www.facebook.com/share/p/1BRodQnZbo/

২০২৬ সালের হজ্বে কুরবানি নিয়ে নতুন আইনি জটিলতার সমাধান দিলেন আল্লামা মুফতি তাকী উসমানী দা.বা.

চলতি বছর সৌদি সরকার হজে নতুন নিয়ম করেছেন কোনো ব্যক্তি বা গ্রুপের কুরবানি করার অনুমতি নেই। সকল হাজির কুরবানি হবে সৌদি সরকারের অধীনে। হাজিগণ সময়ের আগেই কুরবানির পশুর বাজারমূল্য পরিশোধ করবেন।

এখন এখানে যে মাসয়ালা আসে ইমাম আবু হানিফা রহ.-এর অভিমত অনুযায়ী- হজের সময় হাজিদের তিনটি কাজে ধারাবাহিকতা রক্ষা করা ওয়াজিব— ১. পাথর নিক্ষেপ, ২. কুরবানি, ৩. মাথা মুণ্ডন। অর্থাৎ মাথা মুণ্ডনের আগেই কুরবানি করা ওয়াজিব এবং এর বিপরীত করলে ধারাবাহিকতা লঙ্গনের দায়ে ‘দম’ ওয়াজিব হবে।

আগে তো হাজিদের জন্য বিষয়টা সহজ ছিল। নিজেদের কুরবানির আয়োজন তারা নিজেরাই করতেন অথবা করতেন নিজের নিয়োজিত কোনো ব্যক্তির মাধ্যমে। কুরবানি সম্পন্ন হয়ে গেলে হাজিদের অবগত করা হতো। মাথা মুণ্ডন করতেন।

কিন্তু এখন এই নতুন নিয়মের কারণে ধারাবাহিকতা রক্ষা করা হাজিদের অসম্ভব। কেননা, তাদের মনে একটা সন্দেহ থেকেই যাবে কুরবানি কি মাথা মুণ্ডনের আগে হলো নাকি পরে?! অধিকন্তু রাষ্ট্রের জন্যও তো এটা সম্ভব নয় যে, তারা এই লাখ লাখ হাজির কুরবানি একই সময়ে কার্যকর করবেন এবং হাজিদের জানাবেন। যাতে করে তারা মাথা মুণ্ডনের কাজ সারতে পারেন!

এই প্রেক্ষাপট সামনে রেখে পাকিস্তানের প্রখ্যাত আলেম মুফতি তাকী উসমানী কিছুদিন আগে একটি ফতোয়া প্রকাশ করেছেন। ফতোয়ায় তিনি বলেছেন—অতি প্রয়োজন এবং অক্ষমতার দরুণ সাহেবাইন (ইমাম আবু ইউসুফ ও মুহাম্মদ রহ.) ও আয়িম্মায়ে সালাসা (ইমাম শাফেয়ি, আহমদ ও মালেক রহ.) এর মাজহাবের ওপর আমল করা জায়েজ।

মুফতি তাকী উসমানী ও পাকিস্তানের বরেণ্য আলেমগণের স্বাক্ষরকৃত ফতোয়ার মূলকপিতে তিনি লিখিত ফতোয়ায় উল্লেখ করেন-

প্রেক্ষাপট যদি সেটাই হয়, যা জিজ্ঞাসাপত্রে আলোচিত হয়েছে হাজিগণ তাহলে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করবেন। উদাহরণত, সৌদি সরকারের পক্ষ থেকে যদি জবাইয়ের কাজ সম্পন্ন করার জন্য কোনো সময়কে নির্ধারণ করা হয়, তাহলে তামাত্তু এবং কেরান হজের হাজিগণ সে সময়ের আগে মাথা মুণ্ডন করবেন না। বরং অপেক্ষা করবেন। আত্মস্থিরতার জন্য নির্ধারিত সে সময়ের পর আরও কিছুটা সময় অপেক্ষা করবেন। অতঃপর ধারণা প্রবল হলে মাথা মুণ্ডন করবেন।

কিন্তু এটা যদি সম্ভব না হয় এবং শেষ চেষ্টা করেও যদি কুরবানি ও মাথা মুণ্ডনের মধ্যে ধারাবাহিকতা রক্ষা করা অসম্ভব হয়, তাহলে এই অক্ষমতা ও বাধ্যবাধকতার কারণে, আমলের ক্ষয়-ক্ষতি থেকে বাঁচতে হাজিগণ সাহেবাইনের অভিমতের ওপর আমল করতে পারেন। এ অবশ্য আয়েম্মায়ে সালাসারও অভিমত। মারফু সূত্রের হাদিস দ্বারা প্রমাণিত এবং সুসম্মত। এ-মাজহাবের সুবিধা হলো কুরবানি আর মাথা মুণ্ডনের ধারাবহিকতা ক্ষুণ্ন হলেও ‘দম’ ওয়াজিব হয় না। (মাখুজুহুত তাবভিব—৩০/১৫৬৪, ফাতহুল মুলহিমে—০৩/৩৪১)

ইমাম শাফেয়ি, সাহেবাইন, জমহুর সালফে-সালেহিন, উলামায়ে কেরাম ও হাদিস বিশারদগণের অভিমত অনুযায়ী উপরক্ত বিষয়াবলিতে ধারাবাহিকতা রক্ষা করা ওয়াজিব নয় এবং এতে দমও ওয়াজিব হবে না। তাদের দলিল হাদিসে বর্ণিত অংশ— لاَ حَرَجَ অর্থাৎ এগুলোর মধ্যে ধারাবাহিকতা না-রাখলেও আপনার আমলে কোনো ক্ষতি হবে না। জরিমানা (দম) ও গোনাহ না-হওয়াটাও স্পষ্ট হয় হাদিসের এ অংশ থেকে। আল্লাহ তায়ালা সব বিষয়ে সম্যক অবগত।

অনুবাদ : যাকারিয়া মাহমুদ

21/04/2026

সকল হজযাত্রীদের জন্য শুভকামনা।

Seba Hajj Kafela Tours & Travels এর মাধ্যমে সহজ ও সাশ্রয়ী মূল্যে হজ্জ পরবর্তী উমরাহ সম্পন্ন করুন। বিশ্বস্ত ও নির্ভরযোগ্য...
21/04/2026

Seba Hajj Kafela Tours & Travels এর মাধ্যমে সহজ ও সাশ্রয়ী মূল্যে হজ্জ পরবর্তী উমরাহ সম্পন্ন করুন। বিশ্বস্ত ও নির্ভরযোগ্য সেবার মাধ্যমে ২০ জুন ২০২৬ সম্ভাব্য তারিখে ট্রানজিট ও ডাইরেক্ট ফ্লাইট সুবিধাসহ উমরাহ প্যাকেজ প্রদান করা হচ্ছে।

আমাদের প্যাকেজে থাকছে ভিসা, এয়ার টিকিট, হোটেল ট্রান্সপোর্ট, জিয়ারত এবং প্রতিদিন ৩ বেলা খাবারের সুব্যবস্থা। অভিজ্ঞ গাইডের তত্ত্বাবধানে মক্কা ও মদিনার গুরুত্বপূর্ণ স্থানসমূহ জিয়ারত করার সুযোগ রয়েছে।

✔ ট্রানজিট ফ্লাইট: ১,৪০,০০০ টাকা
✔ ডাইরেক্ট ফ্লাইট: ১,৬০,০০০ টাকা

ডা. মুফতি মোহাম্মদ উল্লাহ আনসারীর তত্ত্বাবধানে সম্পূর্ণ ধর্মীয় নির্দেশনা সহ নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় সফর নিশ্চিত করা হয়।

📍 অফিস: কুঞ্জক্ষেত, কাফরুল, ঢাকা
📞 যোগাযোগ: 01333-757410 , 01712666938

👉 এখনই বুকিং করুন এবং পবিত্র উমরাহ সফরের অংশ হয়ে যান।

Address

234/2, Kachukhet, Kafrul
Dhaka
1206

Website

Alerts

Be the first to know and let us send you an email when Seba Hajj Kafela Tours & Travels posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category