20/09/2026
অফার! অফার! অফার! ৫০০ টাকা অফার !!!✨✨✨
সবাইকে ১০০% নিশ্চিত হয়ে ইভেন্টে Going দিতে অনুরোধ করছি। ইভেন্টের সমস্ত আপডেট পেতে Interested দিয়ে রাখলেই যথেষ্ট।
ইভেন্ট লিঙ্ক :https://www.facebook.com/share/18Ed9PjFvg/
ট্যুর সময় কাল:- ৩ রাত ২ দিন।
২-৩ অক্টোবর, ১ তারিখ যাত্রা শুরু, ২-৩ তারিখ সকল স্পট দেখে ,৩ তারিখ রাতে বাসে উঠবো ৪ তারিখ ভোর এর দিকে ঢাকায় থাকবো ইনশাআল্লাহ ।
আমাদের গ্রুপের সকল ইভেন্ট আপডেট পেতে জয়েন করুন নিচের লিংকে।
গ্রুপ লিঙ্ক: Divine Travellers Group DT
পেইজ লিংক: Creatememories.Divintravelers
বাংলাদেশে অফিসিয়াল সবচেয়ে উঁচু পাহাড় হচ্ছে কেওকারাডং, সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৯৮৬ মিটার উচ্চতায় অবস্থিত যদিও আনফিশিয়ালভাবে এইটা বাংলাদেশের ৫ম সর্বোচ্চ চূড়া। এই পাহাড়টি বান্দরবান জেলার রুমা সদর উপজেলায় অবস্থিত। এই পাহাড় থেকে বাংলাদেশের সব উঁচু পাহাড়ের চূড়াগুলো প্রায় স্পষ্ট দেখা যায়! পাহাড় ভ্রমণের জন্য সবচেয়ে উপযোগী সময় শীতকাল হলেও পাহাড়ে সবুজের সমারোহ ও বর্ষার কালো মেঘের খেলা দেখতে হলে এখনি যাওয়ার উত্তম সময়! ডিভাইন ট্রাভেলার্স এর তাই এইবারের আয়োজন কেওকারাডং রাত্রি যাপন ও আনলিমিটেড আড্ডা! চলুন তাহলে আমাদের সাথে ঘুরে আসা যাক বান্দারবানের সবচেয়ে আকর্ষণীয় দুটি স্থান! সাথে আরও ছোট সারপ্রাইস তো থাকছেই!
সম্ভাব্য দর্শনীয় স্থানসমূহঃ
১। রুমা বাজার
২। বগালেক
৩।বগালেক ভিউ পয়েন্ট
৪। মুনলাই পাড়া
৫। দার্জিলিং পাড়া
৬। কেওক্রাডং
৭। লাদাখ পাহাড়
৮।পাসিং পাড়া
৯। সুংসাং পাড়া
১০। পাসিং পাড়া।
১১।ড্রাগন ভিউ পয়েন্ট
১২। সার্প্রাইজ একটা ঝর্না
>>> ট্যুর সাইজ ১২/২৪ জন।
✔✔✔ ইভেন্ট ফি:
পূর্ব ফি - ৭৫০০/- প্রতি জন।
অফার - ৬৯৯৯ /- প্রতি জন মাত্র
বুকিং মানি ৪০০০টাকা।(বাকি টাকা বাসে উটার পরেই পরিশোধ করতে হবে।)
বুকিং পলিসি :-
বিকাশ মাধ্যমে আপনি আপনার আসনটি কনফার্ম করতে পারেন।
বিকাশ নাম্বার :-
বিকাশ (Personal): 01931204164 (হাবিব)
এই নাম্বারে ৪০৬০ টাকা পাঠিয়ে আপনার আসনটি কনফার্ম করতে হবে।
ব্যাংকের মাধ্যমেও আপনার আসনটি কনফার্ম করতে পারেন :-
ব্যাংক অ্যাকাউন্ট:
A/C No: 0210178413811
Name: MD. HABIBUR RAHMAN
Bank: IFIC Bank (Dhaka Stock Exchange Branch)
আপনি চাইলে আমাদের অফিসে এসেও আপনার আসনটি কনফার্ম করতে পারেন :-
অফিস ঠিকানা: ১০৭, মানিকনগর মেইনরোড, ঢাকা।
** আসন সংখ্যা সীমিত তাই আসন পূর্ণ হয়ে গেলে ইভেন্ট ক্লোজ করে দেওয়া হবে।
বিস্তারিত ট্যুর প্ল্যানঃ
>০০ দিন:-
ফকিরাপুল বাস স্ট্যান্ড থেকে নন এসি বাসে করে বান্দরবানের উদ্দেশ্যে যাত্রা শুরু।
> ১ম দিন:-
সকাল বেলা বান্দরবানে পৌঁছে রেস্টুরেন্ট এ ফ্রেশ হয়ে সকালের নাস্তা সেরে নিব। তারপর চাঁদের গাড়ি করে রুমার উদ্দেশ্যে যাত্রা শুরু করব। আশা করি সকাল সাড়ে দশ থেকে এগারোটার মধ্যে রুমা বাজারে পৌছাব। সেখান থেকে আমাদের গাইড কে নিয়ে বিজিবি চেকপোস্টে নিজেদের নামের তালিকা করেই রওনা দিব বগালেকের উদ্দেশ্যে। বগালেকে পৌছে লেকের পানিতে গোসল করবো। দার্জিলিং পাড়ায় দুপুরে লাঞ্চ করে আশপাশে ঘুরাঘুরি করে কেওক্রাডং রাত্রীযাপন।
> ২য় দিন:-
সকালে কেওকারাডং থেকে এক এক করে মুংলাই পাড়া,ড্রাগন ভিউ পয়েন্ট, সুংসাং পাড়া, পাসিং পাড়া এবং একটা ঝর্ণা দেখবো। পাসিং পাড়ায় আমরা আমাদের দুপুরে লান্স করে নিবো। সব গুলো স্থান শেষ করে বিকেলে বগালেকের উদ্দেশ্যে রওনা হবো।এবং বগালেকে রাত্রি যাপন করবো।
৩য় দিন:-
আনুষ্ঠানিক সকাল ৬ টার মধ্যে ঢাকায় পৌঁছে যাব ইনশা আল্লাহ।
** যা যা থাকছে এর মধ্যেঃ
- ঢাকা বান্দারবার-ঢাকা নন এসি বাস টিকেট
- ২ দিনের জন্য রিজার্ভ চাদের গাড়ি।
- ৬ বেলা মূল খাবার।
- ১ রাত শেয়ারিং এ কটেজে থাকা।
-সকল প্রকার এন্ট্রি ফি
- লোকাল গাইড
** যা থাকছেনাঃ
- কোন ব্যক্তিগত খরচ
- কোন ঔষধ
- ঢাকা থেকে বান্দরবান এবং বান্দরবান থেকে ঢাকা যাওয়ার পথে কোনো খাবার**
** যা সাথে নেওয়া উচিতঃ
- শুকনা খাবার (বাদাম, কিসমিস, খেজুর, বিস্কিট, পানির বোতল)
- ভ্রমণের সময় যত কম জিনিস নেয়া যায়, যত কম কাপড় নেয়া যায় ততই আরামদায়ক হয় ভ্রমণ
- মশা থেকে বাঁচার জন্য অডোমস
- গামছা নিবেন যেন রোদে মাথায় ঢেকে হাঁটা যায়
- সানগ্লাস, হ্যাট, সান ক্রিম (যদি অতিরিক্ত ত্বক সচেতন হন)
- ব্রাশ
- প্রয়োজনীয় ঔষধ
- টর্চ লাইট (বাধ্যতামূলক)
- ক্যমেরা এবং এর এক্সট্রা ব্যাটারি
- চার্জের জন্য পাওয়ার ব্যাংক (কোন প্রকার বিদ্যুৎ সংযোগ থাকবে না)
>>> কনফার্ম করার আগে যে ব্যাপার গুলো অবশ্যই বিবেচনা করতে হবেঃ
১/ ডিভাইন ট্রাভেলার্স হলো ভ্রমণ পিপাসু ও দায়িত্বশীল ভ্রমণকারিদের জন্য।মোটামুটি ট্রেকিং সক্ষম হতে হবে।
২/প্রতিটি জায়গার সৌন্দর্য রক্ষা করা দায়িত্বশীল ভ্রমণের প্রধান উদ্দেশ্য।
৩/ভ্রমণকালীন সময় আমরা সবাই একে অপরকে সর্বাত্মক সহায়তা করব।
৪/স্থানীয়দের সাথে কোন রকম বিরূপ আচরণ করা যাবে না।
৫/ কোনভাবেই কোন প্রকার মাদক সেবন বা সাথে বহন করবেন না। ডিভাইন ট্রাভেলার্স মাদক মুক্ত ভ্রমণকে উদ্বুদ্ধ করে। আমাদের সাথে আপনার মূল্যবোধ না মিললে আমাদের সাথে ভ্রমণ না করার অনুরোধ করা হল।
৬/ এখানে কোন প্রকার অশ্লীল আচরনের/কাজের কোন রকম সুযোগ নেই। তাই এমন আচরণ থেকে বিরত থাকার অনুরোধ করা হল। না হলে ডিভাইন ট্রাভেলার্স কতৃপক্ষ কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হবে।
৭/ যেহেতু গ্রুপ ট্যুর তাই সবার সাথে মিলেমিশে চলার মানসিকতা থাকতে কবে।
৮/ ভ্রমণকালীন যে কোন সমস্যা নিজেরা আলোচনা করে সমাধান করে নেব।
ট্যুর সংক্রান্ত যে কোনো প্রয়োজনে যোগাযোগ করুনঃ
হাবিব:- 01931204164
সালমান:- 01924-866879