China Guide

China Guide Dedicated Travel guide of the great & wonderful China

Canton tower 🗼Guangzhou, China 🇨🇳
13/07/2025

Canton tower 🗼
Guangzhou, China 🇨🇳

East China 🇨🇳
28/11/2020

East China 🇨🇳

হযরত সাদ বিন আবি ওয়াক্কাস (রা.) ছিলেন মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর অন্যতম প্রধান সাহাবী। ইসলাম ধর্ম গ্রহণকারীদের মধ্যে ...
16/11/2020

হযরত সাদ বিন আবি ওয়াক্কাস (রা.) ছিলেন মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর অন্যতম প্রধান সাহাবী। ইসলাম ধর্ম গ্রহণকারীদের মধ্যে ১৭তম ব্যক্তি; যিনি মৃত্যুর আগেই পেয়েছিলেন জান্নাতের সুসংবাদ!

চীনের দক্ষিণাঞ্চলীয় গুয়াংডং প্রদেশের রাজধানী গুয়াংজু। এই শহরের এক সবুজ প্রান্তরে শুয়ে আছেন সেই মহামানব। মহানবীর (স.) বিদায় হজে তিনি সঙ্গী ছিলেন। বদর যুদ্ধ, উহুদের যুদ্ধসহ ইসলামের অনেক বড় বড় যুদ্ধে নেতৃত্বভাগে ছিলেন হযরত সা’দ।

মহানবী (স.) তাঁকে চীনে নিযুক্ত করেছিলেন ইসলাম প্রচারের জন্যে। আর জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত হযরত সা’দ ছিলেন এই গুয়াংজু শহরে।

বরাবরের মতো এবারও আমার চীন সফরে শিডিউলে এটি রেখেছিলাম। আজ বৃষ্টিভেজা পরিবেশে জুমার নামাজ আদায় শেষে কবর জিয়ারত করার সৌভাগ্য ঘটেছে, আলহামদুলিল্লাহ।

এই সাহাবীর মাজার ঘিরে গড়ে তোলা মসজিদে প্রতি জুমায় কয়েক হাজার মুসল্লির সমাগম ঘটে। চীন সফররত বিশ্বের বহু মুসলিম দেশের নাগরিকেরা এই মসজিদে ছুটে আসেন। নামাজ আদায় তো আছে, সাহাবীর কবর জেয়ারতও মুখ্য উদ্দেশ্য অনেকের।

এই মাজারে না এলে আমার কাছে অপূর্ণই থেকে যায় চীন সফর। তাই বারবার ছুটে আসি। অন্যরকম এক ভালোলাগা কাজ করে এখানে এলে। প্রাণটা জুড়িয়ে যায়। একজন জান্নাতের অধিবাসীর সান্নিধ্যেই থাকছি বলে মনে হয়। তাঁর পাশে দাঁড়িয়ে দু’চোখ বুজলেই মনে হয় আমি পৃথিবীর সবচেয়ে ধন্য মানুষ।

চীনে হালাল খাবার খুঁজে পাওয়া মুশকিল। পেলেও খাবার মুখে যায় তো পেটে যায় না অবস্থা। কেএফসি, ম্যাকডোনাল্ডসের চিকেন দিয়ে আর ক...
25/12/2019

চীনে হালাল খাবার খুঁজে পাওয়া মুশকিল। পেলেও খাবার মুখে যায় তো পেটে যায় না অবস্থা। কেএফসি, ম্যাকডোনাল্ডসের চিকেন দিয়ে আর কতক্ষণ! সেই খাবারেও কিছুটা অস্বস্তি থাকে।

সেদিক থেকে চীনে ফলই অনেকটা উপকারী। আছে নানারকম জুসও। বিশেষ করে ৩০০ টাকা সমমূল্যের ম্যাংগো মিল্ক শেক অসাধারণ।

এই পথ ধরে যেতেই ফলের দোকানটি চোখে পড়ে। হরেক পদের ফলের পসরা সাজিয়ে রাখা হয় এমন অনেক দোকানে। একদম তরতাজা ফল। যেখান থেকে যতটি ইচ্ছে সিলেক্ট করে বক্সে নেবেন, দাম একই। একসঙ্গে পাল্লায় তুলে ক্যালকুলেটরে দামটা দেখিয়ে দেবে চাইনিজ মেয়েটি।

সবগুলো ফল মিলিয়ে অনেকবার পেটে হজম করেছি। কিন্তু সব ফলের নাম জানিই না। ছবি দেখে খেতে না পারলেও আপনি চাইলে ফলগুলোর নাম বলতে পারেন 🙂

ঘুরে এলাম পৃথিবীর এক সপ্তাশ্চর্য। দ্য গ্রেট ওয়াল অব চায়না বা চীনের মহাপ্রাচীর। সমগ্র পৃথিবীতে গ্রেট ওয়াল নামে পরিচিত। এট...
24/12/2019

ঘুরে এলাম পৃথিবীর এক সপ্তাশ্চর্য। দ্য গ্রেট ওয়াল অব চায়না বা চীনের মহাপ্রাচীর।

সমগ্র পৃথিবীতে গ্রেট ওয়াল নামে পরিচিত। এটিই মানুষের হাতে তৈরি সবচেয়ে বড় স্থাপত্য। উচ্চতায় প্রায় ৫ থেকে ৮ মিটার উঁচু এই প্রাচীরটি। আর লম্বায় প্রায় ৬৫৩২ কি.মি.! আক্রমণকারীদের দূরে রাখা এবং সামরিক অনুপ্রবেশ ঠেকানোই ছিল এ বিশাল প্রাচীর নির্মাণের উদ্দেশ্য। এই দেয়াল নির্মাণ করার প্রকল্পটি পৃথিবীর অন্যতম ব্যয়বহুল এক প্রকল্প হিসেবে ধরা হয়। পৃথিবীর সবচেয়ে বড় সামরিক অবকাঠামোও এটি।

এখন এটি পর্যটকদের কাছেও আকর্ষণীয়। গত ১১ জুন বেইজিং হয়ে ঘুরে এলাম চীনের মহাপ্রাচীর। রবিবার চীনে সাপ্তাহিক ছুটি হওয়ায় দিনটিকে বেছে নেওয়া।

বেইজিং থেকে বিভিন্ন কার বা বাস রয়েছে, যারা আপনাকে গ্রেট ওয়াল ঘুরিয়ে আনার সমস্ত আয়োজন করতে সক্ষম। বাসের ক্ষেত্রে খরচের আইডিয়া এ মুহূর্তে বলতে পারছি না। প্রাইভেট কারে গ্রেট ওয়াল পর্যন্ত যাওয়া-আসা, ক্যাবল কারসহ গ্রেট ওয়ালে প্রবেশ ফি মিলিয়ে কোথায় কত কি সে বিষয়ে প্রাথমিক ধারণা দিয়ে রাখছি।

চীনে ড্রাইভারেদের বিভিন্ন গ্রুপ রয়েছে। সেখানে যুক্ত হয়ে আপনি প্রয়োজন মতো গাড়ি বুকিং দিতে পারবেন। যদি বেইজিং থেকে গ্রেট ওয়ালের বাডালিং পয়েন্ট ঘুরে আসতে চান, দুজনের খরচ ১ হাজার ইয়েন বা বাংলাদেশি মুদ্রায় ১৬ হাজার টাকা প্রায়। ৮ ঘণ্টার জন্য প্রাইভেট কার ভাড়া ৬০০ ইয়েন, ক্যাবল কার এবং প্রবেশ ফি জনপ্রতি ২০০ ইয়েন।

ভূপৃষ্ঠ থেকে গ্রেট ওয়ালের সর্বোচ্চ চূড়া প্রায় ৮৮৮ মিটার। এর মধ্যে কিছু পথ ওঠা যায় ক্যাবল কারে। অবশ্য আপনি চাইলে পুরোটা পথ হেঁটেই উঠতে পারেন।

আমরা ক্যাবল কারেই উঠেছিলাম। বাকি পথ হেঁটে। সিঁড়িগুলো এমনভাবে নির্মিত, খুব একটা কঠিন মনে হয় না।

একদম চূড়ায় উঠে যাওয়ার পর আকাশ ভেঙে বৃষ্টি ঝরতে শুরু করে। শীতল হাওয়া এসে শরীর মন ছুঁয়ে দেয়। ঝিরিঝিরি বৃষ্টির সঙ্গে হাল্কা বাতাস। সবমিলিয়ে অন্যরকম পরিবেশ। এবারের চীন সফরে ভিন্নমাত্রা গ্রেট ওয়াল ঘুরে দেখা। বিস্ময়কর এক নির্মাণের স্বাক্ষী হয়ে এলাম।

China 🇨🇳
24/12/2019

China 🇨🇳

The Great Wall of China 🇨🇳
24/12/2019

The Great Wall of China 🇨🇳

Address

Dhaka

Telephone

+8801714052148

Website

Alerts

Be the first to know and let us send you an email when China Guide posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to China Guide:

Share