12/04/2026
ইদানীং
এই স্মৃতিটা বারবার ফিরে আসছে
শুধু মনে হয় আমি
মদিনায় দাঁড়িয়ে আছি
মাঝে মাঝে ছোট ছোট জিনিসগুলোও মনে পড়ে
মসজিদে নববীর লবিতে বসে থাকা
ভিড়ের মধ্যে লিফটগুলোর জন্য অপেক্ষা
নববীর বারান্দার ছাতা গুলোর চারপাশে হাঁটা
সবুজ গম্বুজ
রওজামুবারক এর প্রথম দেখার আনন্দ
রিয়াজুল জান্নাত নামাজ আদায় করার সুযোগ
বিশেষ কিছু না
কিন্তু এখন…
আমার ভিতর কেমন খালি খালি বোধ হয়
সৃতি গুলো মাঝে মাঝে হঠাৎ করেই চলে আসে
আর আমার বুকটা ভার হয়ে যায়
আর এখন আমি শুধু এখানে বসে আছি
ভাবছি…
আবার কবে ফিরে যাব।
কার কার এমন হয় ফিরে এসে?