17/06/2026
আমি ব্রাজিলের পাগলা ফ্যান, সাথে লিওনেল মেসির ও পাগলা ফ্যান। বর্তমান ব্রাজিল টিমের সাথে বর্তমান আর্জেন্টিনা টিমের কোন তুলনাই হয় না। আজকে মেসির পারফরমেন্স এবং আর্জেন্টিনার জয়ে আমি অত্যন্ত খুশি। আফসোস এমন একটা মেসি যদি আমাদের ব্রাজিল টিমে থাকতো, এজন্য আর্জেন্টিনার সমর্থকদের প্রতি আমার কিছুটা হিংসেও হয়। ব্রাজিল টিমের সাপোর্ট করি বলে আর্জেন্টিনাকে ট্রল করতে হবে বা মেসিকে ট্রোল করতে হবে এমন কোন কথা নেই। মেসি সত্যিই একজন চ্যাম্পিয়ন প্লেয়ার এবং আর্জেন্টিনা এবারের বিশ্বকাপ জয়ের অন্যতম দাবিদার। কিন্তু আফসোস নিজের দল ব্রাজিলকে নিয়ে এমন স্বপ্ন দেখতে পারিনা। আজকের আর্জেন্টিনার ম্যাচটি যারা দেখেছেন তারা নির্দ্বিধায় স্বীকার করবেন মেসি তার যাদুতে সবাইকে মুগ্ধ করেছেন। এই বিশ্বকাপটা মেসির জন্য স্মরণীয় হয়ে থাকুক। লাভ ইউ মেসি, অনেক অনেক শুভকামনা রইল।