Mama & Vagne Vlog

Mama & Vagne Vlog I can change the world with my smile�

17/11/2023

কাঁঠাল বাগান এলাকার খান হাসান আর্দশ সরকারি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র শান্ত । ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়েছে। ফ্যামিলির আর্থিক অবস্থা ভালো না। তাঁর পরিবার সাহায্যের আবেদন জানিয়েছেন। এখন আমাদের যার যতটুকু সম্ভব পাশে দাড়ায়।
বিকাশ/নগদ : 01997802018

29/08/2023

মানুষ বহু রকমের বহু প্রজাতির হয়।৭০০ কোটি মানুষ ৭০০ কোটি ধরণ।জীবনে চলার পথে হাজার হাজার মানুষের সাথে মিশতে হয়।

একেকজন একেকরকম একেকজনের চাহিদাও একেকরকম।

কেও কেও ভালোমানুষের মুখোশ ধরে রাখে। কেও কেও আপনাকে নানা প্রত্যাশা দেবে কিন্তু পূরণ করবে না! কেও কেও শুধু নিজেকে নিয়ে ব্যাস্ত,কেও কেও অপরের জন্য সব দিয়ে দিচ্ছে! কেও কেও অপরের জন্য নিজের কিছুই রাখেনা আর!

কেও কেও আগলে ধরে বাঁচে, কেও কেও তাড়িয়ে দিয়ে বাঁচে কেও আগলে ধরে রাখতে জানে,কেও কেও তাড়িয়ে দিতে জানে! ধরে রাখার মতো উপকরণ সবার ভেতর থাকেনা! আবার কেও কেও তাড়িয়ে দেবার মতো কারণ খুজে পায়না!

সকলেই কেমন যেনো বিশৃঙ্খল, কোন লক্ষ্য নেই উদ্দেশ্য নেই শুধুই ছুটছে।গোল গোল করে ঘুরছে সার্কেলের ভেতর আটকে যাচ্ছে! মানবজীবনে টাকা খুব সংকীর্ণ জিনিস, ইলন মাস্কের মরণ তার সামনে চলে আসলে তার সমগ্র সম্পদের বিনিময়ে যদি তাকে আরও ১ টা দিন বাচতে হয় তাহলে হয়তো সে একদিনের জন্য সব সম্পদ বিলিয়ে দিয়েও বাঁচবে!

ছাড় দেয়া ছেড়ে দেয়া কেড়ে নেয়া কুড়িয়ে নেয়া অদ্ভুতভাবে খুব

কাছাকাছি শব্দ, যারা শব্দের গভীরতা বোঝেনা, যারা ধ্বনির উচ্চারণের মর্মার্থ

বোঝেনা,যারা সবখানে সাবলীল, নিরেট এবং জীবনবিমুখী।

লালন বলেছিলো

জানোনা মন খালে বিলে

থাকেনা মীন জল শুকাইলে কি হবে আর বাধাল দিলে

শুকনা মোহনায় ??

পরিপূর্ণ জীবনের উপলব্ধি ভর করেছিলো পাগলটার কথায়। লালন পাগল ছিলো কিন্তু জীবনমূখী ছিলো!পাগল ছাড়া দুনিয়াটা এভারেজ লাগতো কিন্তু পাগলামি এখানে ভেরিয়েশন নিয়ে আসছিলো।এই পাগলেরাই জীবন চেনে,সুস্থ মাথায় স্বাভাবিক জিনিস ঢোকেনা কখনও!

#সংগৃহীত

06/08/2023

_অতিরিক্ত চিন্তা বাদ দাও,যা তকদীরে আছে হবে, মুচকি হেঁসে বলে দাও!🌸

_আলহামদুলিল্লাহ!🌸🌸

13/06/2023

ছেলে শোধ করতে চায় বাবা'র ঋণ!
ছেলেরা বাবা হয়, বাবা কখনো ছেলে হতে পারে না।

ইতালী প্রবাসী ছেলে তার জীবনের প্রথম মাসের বেতন পেয়ে তার বাবাকে ফোন করলো -
হ্যালো আব্বু?
- হ্যা,
বাবু কেমন আছিস?
বাবা আমি ভাল আছি। তুমি ভাল আছো তো?
- শরীর ভাল, তবে তোকে খুব মনে পড়ে।
বাদ দে তোর কি খবর বল?

আমিও ভাল আছি। একটা নাম্বার দিচ্ছি লেখ। (মানিগ্রাম)
- কিসের নাম্বার খোকা?
আমি সেলারী পেয়েছি বাবা। পুরা এক লাখ
- আলহামদুলিল্লাহ্‌।
বাবা একটা কথা বলি? ( কিছুটা দুষ্টামির ছলে )
- এতদিন পর ফোন করেছিস মাত্র একটা কথাই বলবি?

বাবা তুমি তো বলেছিলে পিতৃ ঋণ কোন দিন শোধ হয় না। তুমি ছাব্বিশ বছরে আমার পেছনে যত টাকা খরচ করেছ তুমি কি জানো আমি আগামী পাঁচ বছরে সে টাকা তোমায় ফিরিয়ে দিতে পারবো।

আমার এখানে এক টাকা তোমার ওখানে একশ টাকা বাবা'।

★বাবা : ( কিছুটা মুচকি হেসে) বাবা একটা গল্প শুনবি?

ছেলেটা কিছুটা অপ্রস্তুত হয়ে গেল। নিচু স্বরে বললো-
বলো বাবা শুনবো......
- বাবা : তোর বয়স যখন চার আমার বেতন তখন তিন হাজার টাকা। ১,২০০ টাকা ঘর ভাড়া দিয়ে ১,৮০০ টাকায় চলে সংসার। আমি আমার সাধ্যের মধ্যে সব সময় চেষ্টা করেছি তোর 'মা কে 'সুখী করতে। তোকে যেই বার স্কুলে ভর্তি করলাম সেবার ই প্রথম আমরা আমাদের ম্যারিজডে টা পালন করিনি। সে বছর তোর মাকে কিছুই দিতে পারিনি আমি।

তুই যখন কলেজে উঠলি আমাদের অবস্থা তখন মোটা মুটি ভাল। কিন্তু খুব কষ্ট হয়ে গেছিল যখন আমার ট্রান্সফার নারায়ণগঞ্জ হয়। রোজ রোজ উত্তরা থেকে নারায়ণগঞ্জ বাসে করে, পায়ে হেটে, ঘামে ভিজে খুব দুর্বিষহ লাগছিল। একদিন শোরুম থেকে একটা বাইক দেখে আসলাম। সে রাতে আমি স্বপ্নেও দেখেছিলাম আমি বাইকে চড়ে অফিস যাচ্ছি। কিন্তু পরের দিন তুই বায়না ধরলি উত্তরা থেকে বনানী ভার্সিটি করতে তোর কষ্ট হয়। তোর কষ্টে আমার কষ্ট হয় বাবা। আমি তোকে বাইক টা কিনে দিয়েছিলাম।
আমার এক টাকা তোর ওখানে এখন এক পয়সা! কিন্তু মনে করে দেখ এই এক টাকা দিয়ে তুই বন্ধুদের নিয়ে পার্টি করেছিস। ব্রান্ড নিউ মোবাইলে হেড ফোন কানে লাগিয়ে সারা রাত গান শুনেছিস। পিকনিক করেছিস, ট্যুর করেছিস, কন্সার্ট দেখেছিস। তোর প্রতিটা দিন ছিল স্বপ্নের মতন।
আর তোর একশ টাকা নিয়ে আমি এখন হার্টের বাইপাস করাই ডায়াবেটিক মাপাই । জানিস বাবা আমার মাছ খাওয়া নিষেধ, মাংস খাওয়া নিষেধ, কি করে এত টাকা খরচ করি বল! তোর টাকা নিয়ে তাই আমি কল্পনার হাট বসাই। সে হাটে আমি বাইক চালিয়ে সারা শহর ঘুরে বেড়াই। বন্ধুদের নিয়ে সিনেমা দেখতে যাই। তোর মায়ের হাত ধরে চাঁদনী পসরে সেন্ট মার্টিনের বালুচরে হেঁটে বেড়াই।

- ছেলে : বাবা চুপ করো প্লীজ! আমি তোমার কাছে চলে আসব। টাকা না তোমার ভালবাসা তোমায় ফিরিয়ে দিব।
- বাবা : হাহাহা বোঁকা ছেলে! বাবাদের ভালবাসা কখনো ফিরিয়ে দেয়া যায় না।

ছোট্ট শিশুর মল মুত্রও মোছা যায় আর বুড়োদের ঘরেও ঢোকা যায় না।
তোকে একটা প্রশ্ন করি বাবা। ধর তুই আমি আর তোর খোকা তিন জন এক নৌকায় বসে আছি। হঠাৎ নৌকা টা ডুবতে শুরু করলো ..... যে কোন একজনকে বাঁচাতে পারবি তুই। কাকে বাঁচাবি বল?
ছেলেটা হাজার চেষ্টা করেও এক চুল ঠোঁট নড়াতে পারছেনা!

- বাবা : উত্তর দিতে হবে না। ছেলেরা বাবা হয়, বাবা কখনো ছেলে হতে পারে না। পৃথিবীতে সব চেয়ে ভারী জিনিস কি জানিস?
পিতার কাঁধে পুত্রের লাশ!
আমি শুধু জায়নামাজে বসে একটা জিনিস চাই। আমার কবরের ঘরটায় যেন আমি আমার ছেলের কাঁধে চড়ে যাই। তাহলেই তুই একটা ঋণ শোধ করতে পারবি, তোকে কোলে নেয়ার ঋণ।

-সংগৃহীত
Ziaul Hoque Polash

20/05/2023

First Vlog Coming Soon💥💥💥

Everyone Like My page💥💥

M S J Sabit

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Mama & Vagne Vlog posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mama & Vagne Vlog:

Share