Adventure Freaks BD - AFB - এডভেঞ্চার ফ্রিক্স বিডি

  • Home
  • Adventure Freaks BD - AFB - এডভেঞ্চার ফ্রিক্স বিডি

Adventure Freaks BD - AFB - এডভেঞ্চার ফ্রিক্স বিডি "Adventure Freaks BD (এডভেঞ্চার ফ্রিক্স বিডি)" AFB

আসসালামু আলাইকুম......

“Adventure Freaks BD (এডভেঞ্চার ফ্রিক্স বিডি)” গ্রুপের অফিসিয়াল পেইজে আপনাকে স্বাগতম.........

অনেকের কাছেই ঘুরে বেড়ানো মানে মহামূল্যবান সময় এবং অর্থ দুটোরই অযথা অপচয়। এটা কিন্তু ঠিক নয়। ভ্রমণ কেবলমাত্র আমাদের একঘেয়েমি, ক্লান্তি, অবসাদ কিংবা ডিপ্রেশনই দূর করে না, মনে নিয়ে আসে প্রশান্তি, গড়ে তোলে আত্মবিশ্বাস, সৃষ্টি করে নতুন সামাজিক বন্ধন। ভ্রমণে প্রতিনিয়ত যে সব অভিজ্ঞতা অর

্জন হয় তা অমূল্য। সর্বোপরি ভ্রমণ আমাদের নিজেকে সত্যিকার ভাবেই চিনতে অপরিসীম ভূমিকা পালন করে।পাহাড় কিংবা জঙ্গলে ভ্রমণ আমাদেরকে আত্মবিশ্বাসী এবং সাহসী করে তোলে, কষ্ট করে অর্জন করতে শেখাবে। আর সাগর কিংবা রাতের আকাশ আপনার মনকে বিশাল করবে।

ভ্রমণের মাধ্যমে আমরা যারা নিজেকে সতেজ এবং প্রানবন্ত রাখতে চাই, সেই সব চির তরুণ মানুষদের সঙ্গী করে ঘুরে বেড়ানোর জন্যই আমাদের এই গ্রুপ। এই গ্রুপের মাধ্যমে আমরা দেশে-বিদেশের জানা অজানা সুন্দর সুন্দর জায়গা গুলো আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করবো। এর মাধ্যমে সকল ভ্রমনকারীরা ভ্রমণ সংক্রান্ত প্রয়োজনীয় নানান তথ্য পেয়ে উপকৃত হবেন। এছাড়াও প্রয়োজনীয় সকল মান বজায় রেখে তুলনামূলক কম বাজেটের টুর আয়োজন করাই হবে আমাদের গ্রুপের অন্যতম প্রধান লক্ষ্য। এই গ্রুপ থেকে আমরা মূলত ননকমার্শিয়াল এবং পূর্ণ শেয়ার বেসিস ট্যুর আয়োজন করবো, তবে এর পাশাপাশি মাঝেমধ্যে কিছু স্বল্প বাজেটের কমার্শিয়াল ট্যুরের আয়োজনও করা হবে ইনশাআল্লাহ্‌। যেন স্বল্প খরচেই সবাই আমাদের সাথে ঘুরে বেড়াতে পারে।

মনে রাখবেন আমরা (এডমিন এবং মডারেটর) যতটা সম্ভব স্বচ্ছতার সাথে কাজ করার চেষ্টা করি তারপরও আমারা মানুষ আমাদেরও ভুল হতে পারে তাই আপনাদের সক্রিয় সহোযোগিতা একান্ত কামনা করছি, যেনো আপনাদের এই গ্রুপ/পেইজ সুষ্ঠু ও সুন্দর ভাবে পরিচালনা করতে পারি। এছাড়া ভ্রমণ সম্পর্কিত বিভিন্ন তথ্য পেতে এবং আমাদের গ্রুপ/পেইজকে আরো সমৃদ্ধ করতে আপনি নিজে আমাদের সাথে থাকার পাশাপাশি আপনার পরিচিত সকল বন্ধু বান্ধবকে এই গ্রুপে জয়েন করার আমন্ত্রণ জানাবেন এবং একই সাথে আমাদের পেইজকেও ফলো করবেন, যেন আমরা সকলে মিলে স্বল্প খরচে দেশ বিদেশে ঘুরে বেড়াতে পারি। আপনাদের সকলের প্রতি এই অনুরোধই রইল।

আমাদের পেইজ লিংকঃ
https://www.facebook.com/adventurefreaksbd

আমাদের গ্রুপ লিংকঃ
https://www.facebook.com/groups/391213668575224/

নেশা হোক ভ্রমণের......
হ্যাপী ট্রাভেলিং.........

03/09/2025
কৃসতং অভিযান ❤️❤️❤️২য় বার।
30/10/2023

কৃসতং অভিযান ❤️❤️❤️২য় বার।

চরকুকরিমুকরি ক্যাম্পিং এর কিছু মুহূর্ত।
26/02/2023

চরকুকরিমুকরি ক্যাম্পিং এর কিছু মুহূর্ত।

Address


1229

Telephone

+8801987000343

Website

Alerts

Be the first to know and let us send you an email when Adventure Freaks BD - AFB - এডভেঞ্চার ফ্রিক্স বিডি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Adventure Freaks BD - AFB - এডভেঞ্চার ফ্রিক্স বিডি:

  • Want your business to be the top-listed Transport Service?

Share