19/05/2026
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবহন সংক্রান্ত সকল সমস্যা চিহ্নিতকরণ এবং সমাধানকল্পে প্রস্তাবনা উপস্থাপনের জন্য প্রশাসন কর্তৃক গঠিত "ট্রান্সপোর্ট ম্যানেজমেন্ট কমিটি" তে শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে চারটি রুট থেকে ২ জন করে মোট ৮ জনকে নির্বাচিত করা হবে। কমিটিতে সদস্য হিসেবে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে ইচ্ছুক শিক্ষার্থীদেরকে যেকোন বিভাগের বর্তমান ৫ম/৬ষ্ঠ সেমিস্টারের হতে হবে এবং নিয়মিত বাসে যাতায়াতকারী হতে হবে। আগ্রহী শিক্ষার্থীদেরকে আগামীকাল সকাল ১০.৩০ টায় এ্যাকাডেমিক বিল্ডিংয়ের ৩য় তলায় মিটিং রুমে উপস্থিত থাকার জন্য আহবান জানানো হলো।
ধন্যবাদ।