19/05/2026
গতবছর পাহাড়তলী লোকোমোটিভ কারখানায় সিডিউল করার পরও দূর্বল থাকা ২৯৩৮ লোকোমোটিভ কে কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানায় জিওএইচ মেরামত করে বের করা হয়েছে!🇧🇩❤️...ছবি-- B.D.R.S ফাইল এবং ওয়ারিশ হোসাইন রিওন
জিওএইচ হলো রেলওয়ের সবচেয়ে বড় মেরামত, "জেনারেল ওভার হোলিং" কে সংক্ষিপ্তে জেনারেল ওভার হোলিং বলা হয়ে থাকে।লোকোমোটিভ এর ২০ বছর পেরিয়ে গেলে, যেটাকে অর্থনৈতিক আয়ুস্কাল বলা হয়ে থাকে, এরপরে বয়স বাড়ানোর জন্য এই মেরামত করা হয়ে থাকে, তবে ২৯৩৮ এর বয়স ২০ বছর পার না হলেও রেলের রক্ষণা বেক্ষণে অবহেলা ও দূর্ঘটনার কারনে এই বড় মেরামত তাঁকে করা হচ্ছে। এই মেরামতে লোকোমোটিভের সব পার্টস খুলে নতুন পার্টসের দরকার হলে নতুন পার্টস লাগিয়ে " জিরো আওয়ার " এ নিয়ে আসা হয় একটি লোকোমোটিভ কে। যার কারনে জিওএইচ করার পর লোকোমোটিভ প্রায় নতুন অবস্থায় যেমন পারফর্ম ছিল সেই রকম পারফর্ম ফিরে আসে এবং ৬ বছর ধরে নতুনের মতো পারফর্ম অটুট থাকে। তবে ইদানিং লোকবল সংকট, আসল পার্টসের অভাবে থার্ডপার্টি পার্টস ব্যবহারের কারনে জিওএইচ করা লোকোমোটিভ ও ধুঁকে ধুঁকে চলছে!
উদাহরন : ২৯১৮,২৬০১,২৬০২,.......
দেখা যাক ২৯৩৮ এর পারফর্ম কেমন হয় !