Sales & Distribution -Stadium,BPDB, Naval Ave, Ctg.

Sales & Distribution -Stadium,BPDB, Naval Ave, Ctg. Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Sales & Distribution -Stadium,BPDB, Naval Ave, Ctg., Sales & Distribution/Stadium, BPDB, Naval Avenue, Ctg, Chittagong.

06/06/2025
জিইসি মোড়.
06/05/2024

জিইসি মোড়.

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ডিপ্লোমা প্রকৌশলী সমিতি কেন্দ্রীয় নির্বাহী পরিষদের প্রচার সম্পাদক Abu Mosha স্যার ও নির্...
01/04/2024

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ডিপ্লোমা প্রকৌশলী সমিতি কেন্দ্রীয় নির্বাহী পরিষদের প্রচার সম্পাদক Abu Mosha স্যার ও নির্বাহী সদস্য Engr Kayes Bin Ali স্যার মহোদয় নির্বাচিত হওয়ায় বিক্রয় ও বিতরণ বিভাগ স্টেডিয়াম এর পক্ষ থেকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন🇧🇩

14/01/2024

তৃতীয় মেয়াদে বিদ্যুৎ বিভাগের দায়িত্ব প্রাপ্তিতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী জনাব নসরুল হামিদ এমপি-কে বিবিবি স্টেডিয়াম বিউবো চট্টগ্রাম বিদ্যুৎ অফিস এর পক্ষ থেকে বিদ্যুৎ প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন।

05/01/2024

প্রিপেইড মিটার রিচার্জ সংক্রান্ত বার্তাঃ

এতদ্বারা সংশ্লিষ্ট সকলের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে, বিউবো'র প্রিপেইড মিটারিং সিস্টেমের নিরাপত্তা নিশ্চিতকল্পে নির্দিষ্ট মেয়াদান্তে সিস্টেম কর্তৃক সিকিউরিটি-কী আপডেট হয়। প্রিপেইড সিস্টেমে বিদ্যমান সিকিউরিটি-কী গত ০১-০১-২০২৪ তারিখে আপডেট হয়। উক্ত তারিখের পর শুধুমাত্র ১ম রিচার্জের ক্ষেত্রে গ্রাহক ট্যারিফ শ্রেণী অনুযায়ী ১১০ বা ততোধিক ডিজিটের টোকেন পাবেন। উল্লেখ্য যে, এক্ষেত্রে ট্যারিফ পরিবর্তনের কোন সংশ্লিষ্টতা নেই।

উপর্যুক্ত বিষয়টি অবহিতকরণ ও গ্রাহককে টোকেন ইনপুটের ক্ষেত্রে সকল ধরণের সহযোগিতা করার জন্য অনুরোধ করা হল।
01765-959076

নির্বাহী প্রকৌশলী বিক্রয় ও বিতরণ বিভাগ - স্টেডিয়াম মহোদয়ের সার্বিক তত্তাবধানে একটি সুন্দর অনারম্ভর পরিবেশের মাধ্যমে বিদা...
12/02/2023

নির্বাহী প্রকৌশলী বিক্রয় ও বিতরণ বিভাগ - স্টেডিয়াম মহোদয়ের সার্বিক তত্তাবধানে একটি সুন্দর অনারম্ভর পরিবেশের মাধ্যমে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিক্রয় ও বিতরণ বিভাগ - স্টেডিয়াম বিভাগের সদ্য বিদায়ী কর্মকতা / কর্মচারীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে মাননীয় প্রধান প্রকৌশলী চট্টগ্রাম ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী এবং বিভিন্ন দপ্তরের নির্বাহী প্রকৌশলী মহোদয়গন সহ উপ - বিভাগীয় প্রকৌশলী, সহকারী প্রকৌশলী, উপ-সহকারী প্রকৌশলী ও অত্র দপ্তরের কর্মচারী সবাই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

17/01/2023

⚡⚡⚡জরুরি⚡⚡⚡

বিদ্যুৎ-এর দাম বৃদ্ধি পাওয়ার কারণে প্রি-পেইড মিটার গ্রাহকদের টাকা রিচার্জের পর বাড়তি লাইন আসবে যা ২০২০ সালেও এসেছিলো।

কিভাবে রিচার্জ করবেন বাড়তি লাইনগুলো?

১।
প্রতি ২০ টি নম্বর একটি লাইন হিসেবে বিবেচিত হয়।
যেমনঃ
০০০০-০০০০-০০০০-০০০০-০০০০-১ম লাইন
০০০০-০০০০-০০০০-০০০০-০০০০- ২য় লাইন
এইভাবে প্রতিটি লাইন মিটারে ইনপুট দিবেন।

২।
আবাসিক গ্রহাকগণ টোকেন পাবেন
-1 to 11 অথবা -1 to 9 মধ্যে।
বানিজ্যিক গ্রাহকগণ পবেন
-1 to 5 অথবা 0-5 এর মধ্যে

৩।
প্রতিটি লাইন সিকুয়েন্স নামে পরিচিত

৪।
প্রতি লাইন মানে সম্পুর্ণ ২০ টি নম্বর মিটারে তোলে ইয়েস বাটন চাপ দিবেন।
যেমন- ০০০০-০০০০-০০০০-০০০০-০০০০
মিটারে উঠানোর পর মিটারের ইয়েস বাটন( কিছু মিটারের ক্ষেত্রে লাল আবার কিছু মিটারের ক্ষেত্রে সবুজ বাটন) চাপ দিবেন।

৫। এইভাবে প্রতিটি লাইন দিয়ে সম্পুর্ণ টোকেন
মিটারে ইনপুট দিতে হবে।

টোকেনের সিকুয়েন্স নিয়ে যাদের সমস্যাঃ

টোটাল ১১টা লাইন হলে-
আপনি যদি প্রথম লাইনকে -১ ধরেন তাহলে সিকুয়েন্স দাড়ায়- -১,০,১,২,৩,৪,৫,৬,৭,৮,৯ এইভাবে সিকুয়েন্স দেখায় -১~৯।
ধন্যবাদ

টোটাল ৭ টি লাইন হল-
আপনি যদি প্রথম লাইনকে -১ ধরেন তাহলে সিকুয়েন্স দাড়ায়- -১,০,১,২,৩,৪,৫ এইভাবে সিকুয়েন্স দেখায় -১~৫।

১৫ আগষ্ট জাতীয় শোক দিবসস্বাধীনতার মহান স্হাপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান ও উনার পরিবারের সকল শহীদের প্রতি বি...
15/08/2022

১৫ আগষ্ট জাতীয় শোক দিবস
স্বাধীনতার মহান স্হাপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান ও উনার পরিবারের সকল শহীদের প্রতি বিনম্ম্র শ্রদ্বানঙলি।
"তুমি জম্মেছিলে বলে জম্মেছে এই দেশ,,♥
মজিব তোমার আরেক নাম স্বাধীন বাংলাদেশ..

মহান আল্লাহ সবাইকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন আমিন..

08/07/2022

আর্ন্তজাতিক বাজারে জ্বালানী তৈলের মুল্য বৃদ্ধি পাওয়ায় এবং গ্যাসের স্বল্পতার কারনে দেশে চাহিদার তুলনা বিদ্যুৎ উৎপাদন কম হওয়ায়. সারাদেশে লোডশেডিং হচ্ছে। আমরা একটু সচেতন এবং আন্তরিক হলেই লোডশেডিং নামক যন্তনা হতে অনেকটা পরিত্রান পেতে পারি। বর্তমানে বাংলাদেশে বিদ্যুৎ এর চাহিদা প্রায় ১৪,০০০ মেঃওঃ বিপরীতে উৎপাদন প্রায় ১২,৩০০ মেঃওঃ অর্থাৎ ঘাটতি প্রায় ১৭০০ মেঃওঃ( বিদ্যুৎ বিভাগের ওয়েব সাইড হইতে সংগ্রহৃত)। বাংলাদেশে বর্তমান গ্রাহক সংখ্যা প্রায় ৪ কোটি ২৯ লক্ষ । আমরা প্রত্যেক সন্মানিত গ্রাহক যদি মাত্র ২০ ওয়াটের ১টি করে বাতি বন্ধ রাখি তাহলে বিদ্যুৎ সাশ্রয় হবে প্রায় ৮৫৮ মেঃওঃ । যদি ২০ ওয়াট এর ২ টি বাতি বন্ধ রাখি তাহলে সাশ্রয় হবে ১৭১৬ মেঃওঃ অর্থাৎ আমাদের আর লোডশেডিং এর প্রয়োজন হবে না।আমাদের একটু সচেতনাতাই পারে আমাদের সকলকে লোডশেডিং নামক যন্ত্রনা থেকে মুক্তি দিতে । তাই আসুন আমরা সচেতন হই এবং অন্যকে সচেতন করি। বিদ্যুৎ সাশ্রয়ে এগিয়া আসি। লোডশেডিং হতে মুক্ত থাকি।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সুবর্ণজয়ন্তী উদযাপন অনুষ্ঠানের উদ্বোধনবাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে সুব...
01/06/2022

বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সুবর্ণজয়ন্তী উদযাপন অনুষ্ঠানের উদ্বোধন

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে সুবর্ণজয়ন্তী উদযাপন অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এমপি। ৩১ মে বিদ্যুৎ ভবনের চেয়ারম্যান দপ্তর সংলগ্ন ছাদ বারান্দায় বেলুন ও কবুতর উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন তিনি। পরে বিজয় হলে প্রতিমন্ত্রী সুবর্ণজয়ন্তীর একটি কেক কাটেন। এসময় বিউবো’র সদস্যবর্গসহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
বিউবো’র সুবর্ণজয়ন্তী উদযাপনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এমপি বলেন, ১৯৭২ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ওয়াপদা ভেঙ্গে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড তৈরি করেন। তিনি ঐসময়ই বুঝতে পেরেছিলেন যে, বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে উন্নীত করতে হলে বিদ্যুৎ খাতকে পৃথক করতে হবে। সেই সময় ৫শ’ মেগাওয়াট ক্ষমতা নিয়ে যাত্রা শুরু করা বিদ্যুৎ খাত আজ ২৫ হাজার মেগাওয়াট ছাড়িয়ে গেছে। প্রতিমন্ত্রী আজকের দিনটিকে ঐতিহাসিক দিন উল্লেখ করে বলেন, দীর্ঘ ৫০ বছর ধরে পিডিবির কর্মকর্তা-কর্মচারীরা এক বিশাল কর্মযজ্ঞ পালন করে চলেছেন। তারা তাদের কাজে সফল হয়েছে বলেই পিডিবি সফলভাবে আজ ৫০ বছর পার করতে পেরেছে। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর দূরদৃষ্টি, সাহস ও সময়োপযোগী সিদ্ধান্তের কারণেই দেশে বিদ্যুৎ খাতের এই উন্নতি সম্ভব হয়েছে। তিনি আগামী দিনগুলোতে পিডিবিকে বিদ্যুৎ উৎপাদন ও বিতরণ ব্যবস্থায় আরো বৈচিত্র নিয়ে আসার তাগিদ দেন।
বিউবো চেয়ারম্যান প্রকৌশলী মোঃ মাহবুবুর রহমান বলেন, গত ৫০ বছরে আমাদের অনেক কঠিন সময় পার করতে হয়েছে। আমরা নিজেদের যোগ্যতায় টিকে থাকতে চাই, উন্নতি করতে চাই এবং সম্প্রসারিত হতে চাই। আমরা সুস্থ প্রতিযোগিতায় আমাদের দক্ষতা দিয়ে, আমাদের কাজ দিয়ে উন্নতি এবং সংহতি নিশ্চিত করতে চাই। ৫০ বছরের এই পরিণত প্রতিষ্ঠানটি স্বাধীনতার পর যেমন সকল উন্নয়নের চালিকাশক্তি হয়ে বঙ্গবন্ধুর নেতৃত্বে যাত্রা শুরু করেছিল, পরবর্তীতে মাননীয় প্রধানমন্ত্রীর হাতে সম্প্রসারণশীল বিদ্যুৎ খাতের থিঙ্ক ট্যাংক হিসেবেও অবদান রেখেছিল।
বিউবো চেয়ারম্যান বলেন, বঙ্গবন্ধুর হাতে গড়া এই প্রতিষ্ঠানের মর্যাদা সমুন্নত রাখতে পিডিবি’র কর্মীরা প্রাণান্ত প্রচেষ্টা অব্যাহত রাখবে এবং দেশের মানুষের প্রতি দায়িত্ব শতভাগ নিষ্ঠার সাথে পালন করবে। এযাত্রায় সকলের সহযোগিতা কামনা করে তিনি বলেন, আমরা যাতে আমাদের দক্ষতা সঠিকভাবে কাজে লাগাতে পারি তার জন্য মাননীয় বিদ্যুৎ প্রতিমন্ত্রী এবং নীতি নির্ধারক মহল অতীতেও আমাদের পথ দেখিয়েছেন এবং আশা করি ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।
পরে বিউবো ও ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স বাংলাদেশ (এফইআরবি) এর যৌথ উদ্যোগে আয়োজিত ‘‘বিপিডিবি’র ৫০ বছর পূর্তি : অর্জন ও চ্যালেঞ্জসমূহ” শীর্ষক ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এমপি ও বিউবো চেয়ারম্যান প্রকৌশলী মোঃ মাহবুবুর রহমান সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
এসময় বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, আমাদের আগামী দিনের চ্যালেঞ্জ থাকবে সাশ্রয়ী মূল্যে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ অব্যাহত রাখা। সে লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে। আগামীতে বেশ কিছু বড় বিদ্যুৎ কেন্দ্র উৎপাদনে আসবে। এই কেন্দ্রগুলো বিদ্যুৎ উৎপাদন শুরু করলে সাশ্রয়ী মূল্যে বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হবে। বিদ্যুতের মূল্য বৃদ্ধির বিষয়ে বিউবো চেয়ারম্যান বলেন, অনেকগুলো বিষয়ের সমন্বয় করে মূল্যের ব্যাপারে সিদ্ধান্ত নিতে হয়। বিদ্যুতের মূল্য সহনীয় পর্যায়ে থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

১৫ আগস্ট জাতীয় শোক দিবস।সেই কালরাত্রিতে শহীদ সকলের প্রতিস্টেডিয়াম বিদ্যুৎ অফিস এর পক্ষ থেকে  গভীর শ্রদ্ধাঞ্জলি।
15/08/2021

১৫ আগস্ট জাতীয় শোক দিবস।

সেই কালরাত্রিতে শহীদ সকলের প্রতি
স্টেডিয়াম বিদ্যুৎ অফিস এর পক্ষ থেকে গভীর শ্রদ্ধাঞ্জলি।

29/04/2021

যেকোন পরিস্থিতিতেই বিদ্যুৎ বিভাগের প্রতিটা কর্মী তাদের সর্বোচ্চ দিয়ে মানুষের পাশে সেবা দিতে প্রস্তুত রয়েছে। করোনা ভাইরাসের এই মহামারীর মধ্যেও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে দিন-রাত পরিশ্রম করে যাচ্ছে বিদ্যুৎ বিভাগের কর্মীগণ।

যে কোনো বিপর্যয়, বিদ্যুৎ বিভাগ করবে জয়।

#কোভিড১৯
#নিরবচ্ছিন্ন_বিদ্যুৎ
#লকডাউন

Address

Sales & Distribution/Stadium, BPDB, Naval Avenue, Ctg
Chittagong
4000

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+880 1765-959076

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sales & Distribution -Stadium,BPDB, Naval Ave, Ctg. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sales & Distribution -Stadium,BPDB, Naval Ave, Ctg.:

Share