07/05/2018
কাস্টমস এর সংক্ষিপ্ত ইতিহাস:-
কাস্টমস এর সংক্ষিপ্ত ইতিহাস:- ( Part 01 )
দেশ বিভাগের আগে ব্রিটিশ পিরিয়ডে এদেশে কোন কাস্টমস কালেক্টর( বর্তমান কমিশনার) পদস্থ ছিলনা। কোলকাতা কাস্টম হাউসে কালেক্টর পদস্থ থাকতো। কোলকাতা কালেক্টার এর নিয়ন্ত্রনে ছিল চট্রগ্রাম কাস্টম হাউস, এর দায়িত্বে থাকতো একজন ডেপুটি কালেক্টর। তখন এদেশের বড় কাস্টম হাউস তথা Chittagong Custom House পদস্থ থাকত একজন ডেপুটি কালেক্টর তিনি চালাতেন কাস্টমস কর্মকাণ্ড।
১৯৪৭ সালে দেশ বিভাগ হল। বিভাগের সময় কোলকাতা কাস্টমস কালেক্টার ছিলেন বি,সি,দে। ১৪ আগস্ট ১৯৪৭ পাকিস্তান সৃস্টি হল। ১৮/৮/১৯৪৭ কাস্টম হাউস, চট্রগ্রাম কালেক্টর পদস্থ হলেন এ, ই, রাইট,। পাকিস্থান হওয়ার পর Chittagong Custom house এ কালেক্টার পদস্থ করা হল। তারা বেশির ভাগ ছিলেন পাকিস্তানি যেমন: এস আলম, এস এম আব্বাস, সাজিদ আলী খান, এ হামিদ, নুরুল ইসলাম (ইনি বাংলাদেশি পরে বাংলাদেশ ব্যাংকের গভর্নর), এস এম এলাহি (গজবে এলাহি ভদ্রলোক খুব রাগী ছিলেন তাই সবাই এ উপাধি দিয়েছিল ), মোঃ ওসমান, একেএম ওয়ালিউল ইসলাম,।আপনাদের জানিয়ে রাখি বরেন্য শিল্পী রুনা লায়লার বাবা ছিলেন পাকিস্তান কাস্টমস এর সহকারী কালেক্টর।
১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধকালীন পরবতি দেশ স্বাধিন হলো। পিও অর্ডার ৭৬ / ৭২ এ গঠিত হল জাতীয় রাজস্ব বোড তার অধীনে কাস্টমস ডিপার্টমেন্ট। এ দেশে কালেক্টার হলো সরব জনাব এস এম জামান, তবারক আলি, এ এস রশিদ, শাহ মোঃ আবুল হোসাইন,বরিশাল (বিএনপি আমলে অর্থ প্রতিমন্ত্রী) এস এম আকরাম (নারায়ণগঞ্জ সাবেক সাংসদ) আব্দুল লতিফ শিকদার,বরিশাল, মাহবুবুর রহমান, কুমিল্লা, খাজা গোলাম সারওয়ার, সিরাজগঞ্জ, জনাব মোঃ নাসির উদ্দিন আহমেদ, মনযুর মান্নান, বরিশাল ( আমার কাস্টমস এর দীক্ষাগুরু শ্রদ্ধেয় স্যার), আজিজুর রহমান( রোড একক্সডেন্টে মারা যান)। কালেক্টর এর যুগ শেষ।
১/৭/৯৫ কালেক্টর পদ চেঞ্জ হয়ে হলো কমিশনার এর যুগ, ১ম কমিশনার আজিজুর রহমান (শেষ কালেক্টর একি ব্যক্তি) পরে একে একে অন্যরা।
১৯৫০ সালের ১১ ডিসেম্বর ব্রিটিশ বাণিজ্যিক জাহাজ " সিটি অব লিয়নস" খুলনা জেলার চালনা নামক স্থানে এংকোর করে গোড়াপত্তন করলো চালনা এংকোরেজ । এই বন্দর পথ চলতে শুরু করলো। পরে এর নাম হলো চালনা বন্দর, এখন যা মংলা বন্দর। বন্দর কর্মকাণ্ড এর সাথে সৃস্টি হয়ে হলো চালনা কাস্টম এখন মোংলা কাস্টম।
সময়ের সাথে তাল মিলিয়ে হলো:
কাস্টম হাউস, ঢাকা;
কাস্টম হাউস, বেনাপোল;
কাস্টম হাউস আই সি ডি;
কাস্টম হাউস পানগাও;
আমাদের ডিপার্টমেন্ট থেকে হয়েছে দেশের মন্ত্রী, সাংসদ, তত্তাবধায়ক সরকারের উপদেষ্টা, বর্তমান বৈদেশিক করম সংস্থান মন্ত্রী জনাব নুরুল ইসলাম বিএসসি। স্যালুট এ বরেন্য ব্যক্তিদের।
২৬ জানুয়ারি বিশ্ব কাস্টম দিবস, কে সামনে রেখে আমার ক্ষুদ্র লেখা। আপনারা কাস্টমস এর ইতিহাস যা জানেন আমার লেখার নীচে মন্তব্য করে সবাইকে জানিয়ে দিন। ভাল লাগলে শেয়ার দিন যাতে অন্যরা দেখেন। ভাল লাগলে মন্তব্য করুন।
বাংলাদেশ কাস্টমস এর সংক্ষিপ্ত ইতিহাস:- (Part 02)
১/৭/৯৫ কালেক্টর পদ চেঞ্জ হয়ে হয়ে করা হলো কমিশনার পদ, প্রথম কমিশনার হলেন ড: আজিজুর রহমান ( মানে শেষ কালেক্টর)। ইনি একমাত্র ব্যক্তি যিনি অনেক দিন অতিরিক্ত কালেক্টর থাকাকালীন সময় কালেক্টর এর পূরন দায়িত্ব পালন করেছেন। তারপর এলো একে একে সরব জনাব ফকরুল আবেদীন, আবুল কাসেম, পটুয়াখালী (খুব ভাল লোক ছিলেন, স্যার যে কত লোককে বিভিন্ন প্রতিস্টানে চাকুরী দিয়েছেন তারা দোয়া করলে তিনি বেহেস্তে যাবেন আশা করি), মনযুর মান্নান, ঝালকাঠি (স্যার কালেক্টর ও ছিলেন, আমার দীক্ষাগুরু স্যার), ড: রশিদ উল আহসান চৌ:, চট্টগ্রাম, মশরুর আহমেদ ( আমার দেখা ২য় অমায়িক ভদ্রলোক ১ম মাসুদ সাদিক),
এবার ২০০৭ কাস্টম হাউস, চট্টগ্রাম কে দুইভাগ করা হলো। কারন বিশাল কর্মকাণ্ড, হ্যা সেটা ১০০% সত্য।১৯৮০ দশকের শেষ কাস্টম হাউসের রাজস্ব লক্ষ্যমাত্রা ছিল ২০০০ কোটি আর ২০১৭ সালে এখন প্রায় ৪০০০০ কোটি, একবার ভাবুন কত গুন বেশী ২০০০%, কিন্ত লোকবল প্রায় সেই আগের কাছাকাছি।
সেই ১৯৯০ দশকের শুরুতে ম্যানুয়ালি এসেসমেন্ট ছেড়ে শুরু হলো ASYCUDA ++ (Automated systems for Customs Data++) শুরু হলো কম্পিউটার এ বিল অব এন্ট্রি রেকর্ড এ হিসাব নিকাশ মানে এসেসমেন্ট হিসেব নিকেশ । এ হিসাব চললো ২০১৫ পর্যন্ত, এবার আরো আপগ্রেড ভারসান আসলো ASYCUDA WORLD ON LINE B/E, Shipping bill , IGM সাবমিট ও শুল্কায়ন।
কাস্টম হাউস চট্টগ্রাম দু ভাগ করা হলো:
কাস্টম হাউস(আমদানি) ২০০৭ সাল
জনাব ফরিদ উদ্দিন, চাঁদপুর, জনাব লুৎফর রহমান (এখন সদস্য শুল্ক, স্যার ১/১১ এর সময় কঠোর হাতে কাস্টমস পরিবারকে নিরাপদে রেখেছেন), জনাব নাসির উদ্দিন, বরিশাল, জনাব শাহ আলম খান, গাজীপুর, সৈয়দ গোলাম কিবরিয়া, বরিশাল, ( এখন ভ্যাট চট্টগ্রাম কমিশনার),জনাব ফিরোজ শাহ আলম, (এখন সদস্য NBR), আবার কিবরিয়া স্যার,
Custom house, Chittagong কে দুভাগ করা হলো:
কাস্টম হাউস (রপ্তানী) ২০০৭ সাল
১ ম কমিশনার ঐ জনাব ফরিদ উদ্দিন, একি সাথে কাস্টম হাউস আমদানি দায়িত্ব পালন করেন, তারপর এল জনাব মারগুব আহমেদ, জনাব এ এইচ এম শাহাবুদ্দীন নাগরী, জনাব সৈয়দ গোলাম কিবরিয়া, জনাব ফিরোজ শাহ আলম, জনাব প্রকাশ দেওয়ান, রাংগামাটি( একমাত্র উপজাতি থেকে আসা ১ম কমিশনার, অসম্ভব সৎ), জনাব জামাল হোসেন ( স্যার আবার লেখক ভাল রম্যরচনা লেখেন, স্যারের আরেক নাম ছিল PSI JAMAL, কারন ১৯৯৯ সালে যখন বাধ্যতামূলক পি এস আই চালু করা হয়, স্যার এটি বাস্তবায়ন করেন, প্রথম প্রথম কেউ কিছু না বুঝলে সবাই স্যারকে ফোন করতো, তখন এক নামে পরিচিত অমুক স্যার)
২০১১ সালে আবার আমদানি রপ্তানী এক হলো কাস্টম হাউস, চট্টগ্রাম :
ড: মারুফুল ইসলাম, ব্রাম্মনবাড়ীয়া, জনাব মোঃ মাসুদ সাদিক, ঢাকা/সিরাজগঞ্জ ( আমার দেখা বাংলাদেশ কাস্টমস এর ১ম অমায়িক ভদ্রলোক), জনাব হোসেন আহমেদ, কুমিল্লা/ঢাকা ( মনযুর মান্নান স্যারের মত সৎ লোক), জনাব আব্দুল্লাহ খান, জনাব এ কে এম নুরুজ্জামান, ফরিদপুর (এখন সিটে আছেন)।
বি:দ্র: আপনাদের জানিয়ে রাখি কিছু ডায়নামিক অফিসার এ ডিপার্টমেন্ট থেকে ক্যাডার চেঞ্জ করে সচিবালয় চলে গেছেন যেমন: জনাব নুর মোঃ মাহবুবুল হক, জনাব আরিফুর রহমান খান, জনাব মাহবুবর রহমান( আমার দেখা সবচেয়ে তুখোড় অফিসার) জনাব পিযুস কান্তি নাথ, জনাব আহমেদ মুনিরুস সালেহী