09/06/2021
🚫একটি সতর্কবার্তাঃ-🚫
কুলিয়ারচর, বাজিতপুর,রায়পুরা,বেলাব,কটিয়াদি ও আশুগঞ্জ উপজেলার ভাই বোনেরা,
আপনারা নিশ্চয়ই জানেন ভৈরবে ছিনতাইকারীদের হাতে প্রতিনিয়ত মানুষ মারা যাচ্ছে। গত ৫/৬ বছর যাবত এই দুর্বিষহ অবস্থা চলছেই,, এর শেষ নেই।
তাই, আপনাদের অনুরোধ করছি ভৈরব চলাচলের সময় নিম্নোক্ত সতর্কতা অবলম্বন করার জন্যঃ-
ভৈরব স্টেশন রোড (পলাশীর মোড় থেকে স্টেশন), সৈয়দ নজরুল ইসলাম সেতু এলাকা, নদী বাংলা সেন্টার পয়েন্ট এর সামনের রাস্তা হচ্ছে ছিনতাই এর রেড জোন। এই জায়গাগুলো যথা সম্ভব এড়িয়ে চলার চেষ্টা করুন।
🚷ক/ভৈরব স্টেশন ও স্টেশন রোডঃ🚷
১/পলাশীর মোড় হতে স্টেশন যাওয়ার রাস্তা ও স্টেশন পুরোটাই ভয়াবহ ভাবে ছিনকারীদের দখলে আছে। রাতের বেলা এই স্টেশন রোড ব্যবহার করবেন না। অগত্যা ব্যবহার করতে চাইলে অবশ্যই অবশ্যই সাথে কয়েকজন সঙ্গী রাখুন।
২/ স্টেশননে ট্রেনে উঠার সময় পকেটের মোবাইল, মানিব্যাগ ও হাতের ভ্যানিটিব্যাগ ইত্যাদি সাবধানে রাখবেন। ট্রেনে জানালার পাশের সিটে বসলে ট্রেন প্ল্যাটফর্ম না ছাড়া পর্যন্ত ব্যাগ, চেইন ও মোবাইল সাবধানে রাখবেন। বিশেষ করে প্লাটফর্ম ছাড়ার সময় মোবাইল ব্যবহার করবেন না।
🚷খ/ সৈয়দ নজরুল ইসলাম সড়ক সেতু ও ত্রিবেণী সেতু এলাকাঃ-
১/ ভৈরবে ছিনতাইকারীদের হাতে খুন হওয়া অধিকাংশ ঘটনা এই এলাকায় ঘটেছে। দিন রাত ২৪ ঘন্টা এই জায়গা ছিনতাইকারীদের আড্ডাখানা। বিকাল ছাড়া এই এলাকায় যাবেন না।
২/ ব্রিজের উপরে একা উঠবেন না। সাথে ৫/৬ জন থাকলে তবে বিকালের দিকে উঠবেন। সকাল দুপুর কিংবা রাত ব্রিজের উপরে কখনোই একা উঠবেন না। বিশেষ করে টোল প্লাজার পর থেকে ব্রিজ পর্যন্ত সংযোগ সড়কটি পুরোপুরিভাবে এড়িয়ে চলুন।ছবি তোলার জন্য বা একান্ত সময় কাটানোর জন্য দয়া করে এখানে উঠবেন না।
৩/ রেলওয়ে হাইস্কুলের পেছনের কালী মন্দির এর দিকের রাস্তাটি এড়িয়ে চলুন, ঐদিকে ভুলেও যাবেন না। সবচেয়ে বিপদজনক যায়গা হচ্ছে এই রাস্তা।🚫
৪/ ত্রিবেণী সেতুর এলাকায় ঢুকতে ও বের হতে ফেরীঘাটে থাকা মেইন গেইট টি ব্যবহার করুন। আর কোন পথ ব্যবহার করবেন না।
৫/ ২ টি রেলসেতু ও রেললাইন গুলোতে কখনোই উঠবেন না। যতজনই থাকুন।
৬/ টোল প্লাজার সাথে থাকা নাটালের মোড় এড়িয়ে চলুন।
৭/ ১০ টাকা বাঁচানোর জন্য অনেকেই বাস থেকে টোল প্লাজার আগেই নেমে যান। এই কাজ করবেন না। বাসস্ট্যান্ডে নেমে তারপর আপনার গন্তব্যে যান।
🚷গঃ নদী বাংলা সেন্টার পয়েন্ট ও রাষ্ট্রপতির বাড়ি সামনের রাস্তাঃ-
১/ বাসস্ট্যান্ড থেকে বাজারে আসার এই বহুল ব্যবহৃত রাস্তাটি রাত ৮ টার পর ব্যবহার করা থেকে বিরত থাকুন।
২/ রাত ৮ টার ব্যবহার করতে চাইলে অবশ্যই অবশ্যই ভরা অটোতে উঠার চেষ্টা করবেন। একা রিক্সায় উঠবেন না।
৩/ রাতের বেলা একা থাকলে নিউটাউন হতে বাজারে আসার রাস্তাটি (যা রেললাইনের সাথে) ব্যবহার করবেন না।
বিঃদ্রঃ যারা ছিনতাইয়ের শিকার হচ্ছে তাদের অধিকাংশ ভৈরব এর বাইরের এবং তাদের অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম গুলো ব্যবহার করে না। তাই আপনাদের অনুরোধ করব সতর্কবার্তা গুলো তাদের মাঝেও পৌছে দিন। আপনি ও আপনার উপজেলার মানুষদের বলে দিন ভৈরবে এ চলাচল করার নিয়ম গুলো। হয়ত এতে যদি ছিনতাইকারী দের খপ্পর হতে তারা পরিত্রাণ পায়। আর ভালো হয় যদি পারেন অযথা ভৈরব আসবেন না।
© সংগৃহীত