Barishal Bus Lover - BBL

Barishal Bus Lover - BBL One and only independent bus loving platform, in Barishal bus loving community. Quality is our first priority. Barishal Bus Lover - BBL.

Let's do it 🫶🫶We believe in quality, We love our community.
01/10/2026

Let's do it 🫶🫶
We believe in quality,
We love our community.

24/09/2026

বরিশালের দুই ডাবল ডেকার বাস একই ফ্রেমে 🫰💥

আপনাদের কোনটা পছন্দ? বিআরটিসি ননএসি ডাবল ডেকার নাকি গ্রীন লাইন এর ম্যান এসি ডাবল ডেকার??

❝Hanif Enterprise❞নদীবেষ্টিত বিভাগীয় শহর বরিশালে জাপানিজ Hino RM2 AC দিয়ে যাত্রীসেবা দানকারী একমাত্র পরিবহন সংস্থা। যাত্...
12/09/2026

❝Hanif Enterprise❞

নদীবেষ্টিত বিভাগীয় শহর বরিশালে জাপানিজ Hino RM2 AC দিয়ে যাত্রীসেবা দানকারী একমাত্র পরিবহন সংস্থা। যাত্রী চাহিদা বিবেচনায় রেখে তাদের RM2 বাস গুলো কে বিজনেস ক্লাস থেকে ইকোনমি ক্লাসে পরিবর্তন করা হয়েছে।

🔰 ঢাকা থেকে ট্রিপ শিডিউল:
★ কোচ নং: ১০০০
সময়: সকাল ১০.০০ ঘটিকা
আদ্যস্থল: সায়েদাবাদ বাস টার্মিনাল।

★ কোচ নং: ১১০০
সময়: সকাল ১১.৩০ মিনিট
আদ্যস্থল: সায়েদাবাদ বাস টার্মিনাল।

★ কোচ নং: ১২০০
সময়: দুপুর ১.০০ ঘটিকা
আদ্যস্থল: সায়েদাবাদ বাস টার্মিনাল।

★ কোচ নং: ১৩০০
সময়: বিকাল ৩.০০ ঘটিকা
আদ্যস্থল: সায়েদাবাদ বাস টার্মিনাল।

★ কোচ নং: ১৪০০
সময়: বিকাল ৪.১৫ মিনিট
আদ্যস্থল: সায়েদাবাদ বাস টার্মিনাল।

★ কোচ নং: ১৫০০
সময়: বিকাল ৫.০০ ঘটিকা
আদ্যস্থল: সায়েদাবাদ বাস টার্মিনাল।

★ কোচ নং: ১৬০০
সময়: সন্ধ্যা ৬.৩০ মিনিট
আদ্যস্থল: সায়েদাবাদ বাস টার্মিনাল।

🔰 বরিশাল থেকে ট্রিপ শিডিউল:

★ কোচ নং: ৩১০০
সময়: সকাল ৯.০০ ঘটিকা
আদ্যস্থল: নথুল্লাবাদ বাস টার্মিনাল।

★ কোচ নং: ৩২০০
সময়: সকাল ১০.০০ ঘটিকা
আদ্যস্থল: নথুল্লাবাদ বাস টার্মিনাল।

★ কোচ নং: ৩৩০০
সময়: বেলা ১১.০০ ঘটিকা
আদ্যস্থল: নথুল্লাবাদ বাস টার্মিনাল।:

★ কোচ নং: ৩৪০০
সময়: দুপুর ১২.০০ ঘটিকা
আদ্যস্থল: নথুল্লাবাদ বাস টার্মিনাল।

★ কোচ নং: ৩৫০০
সময়: দুপুর ৪.০০ ঘটিকা
আদ্যস্থল: নথুল্লাবাদ বাস টার্মিনাল।

★ কোচ নং: ৩৭০০
সময়: বিকাল ৪.০০ ঘটিকা
আদ্যস্থল: নথুল্লাবাদ বাস টার্মিনাল।

★ কোচ নং: ৩৮০০
সময়: বিকাল ৫.০০ ঘটিকা
আদ্যস্থল: নথুল্লাবাদ বাস টার্মিনাল।

💶 ভাড়ার তালিকা:
বরিশাল - মাদারীপুর - ঢাকা # ৭০০/=

বি.দ্র: সার্বিক ট্রিপ ব্যবস্থাপনা নিয়ন্ত্রিত হয় রুট নিয়ন্ত্রক দ্বারা। যাত্রী চাহিদার প্রেক্ষিতে ট্রিপ উল্লিখিত শিডিউলের কম বা বেশী হতে পারে।

সর্বদা সর্বময় যাতায়াতে সাথেই থাকুক সকলের প্রিয় অপারেটর "হানিফ এন্টারপ্রাইজ"। যাত্রীসেবাই "হানিফ এন্টারপ্রাইজ"-এর মূল ব্রত!!!

📌Barishal Bus Lover - BBL পেইজের পাশাপাশি আমাদের রয়েছে সুবিশাল একটি গ্রুপ। যেখানে বরিশাল বিভাগের আনাচে-কানাচের সকল বাস নিয়েই আলোচনা করা হয়। তাছাড়া সব ধরনের বাসের তথ্য, ছবি বা সুন্দর ভিডিও তো আছেই।

তাই বরিশালে চলাচলকারী সকল বাসের ছবি, ভিডিও, তথ্য ও আপডেট সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন আমাদের গ্রুপে।

03/09/2026

Shohagh ✨

বরিশাল বাসী কে বিলাসবহুল ও আধুনিক মানের যাত্রীসেবা দেয়ার প্রথম ও প্রধান কারিগর। পদ্মাসেতু চালু হওয়ার পর তার হাত ধরেই বরিশালে বিলাসবহুল বাসের পথচলা শুরু হয়।

অসাধারণ এই ভিডিও টির কারিগর: Parvej Munsi.

📌Barishal Bus Lover - BBL পেইজের পাশাপাশি আমাদের রয়েছে সুবিশাল একটি গ্রুপ। যেখানে বরিশাল বিভাগের আনাচে-কানাচের সকল বাস নিয়েই আলোচনা করা হয়। তাছাড়া সব ধরনের বাসের তথ্য, ছবি বা সুন্দর ভিডিও তো আছেই।

তাই বরিশালে চলাচলকারী সকল বাসের ছবি, ভিডিও, তথ্য ও আপডেট সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন আমাদের গ্রুপে।

Barishal Bus Lover [BBL]।। বিশেষ দাপ্তরিক ঘোষণা।। বিষয়: বাস ফ্যানিং ট্যুর ও নিরাপত্তা ঝুঁকি। আসসালামু আলাইকুম,সুপ্রিয় সহ...
27/08/2026

Barishal Bus Lover [BBL]
।। বিশেষ দাপ্তরিক ঘোষণা।।
বিষয়: বাস ফ্যানিং ট্যুর ও নিরাপত্তা ঝুঁকি।

আসসালামু আলাইকুম,
সুপ্রিয় সহোদর ও বন্ধুগণ আপনারা সকলেই জানেন যে বাস ফ্যানিং আমাদের শখের ও ভালোবাসার এবং আনন্দের একটা অংশ। যেখানে বাস ফ্যানিং এর আদিকাল থেকে আমাদের উদ্দেশ্য ছিলো বাসের প্রতি ভালোবাসা, বাস শ্রমিক - মালিকদের সাথে সুসম্পর্ক, খুটিনাটি বিষয়ে জানার আগ্রহ। রাস্তায় নতুন একটা বাস নামলে সবাই ছুটে যেতো ছবি তোলার জন্য, এটাই ছিলো আমাদের বাস ফ্যানিং এর সৌন্দর্য।

কিন্তু বেশ কিছু বছর ধরেই বাস ফ্যানিং এর আদর্শের বাইরে কিছু আগাছা গ্রুপ জন্ম নিয়েছে। যারা আমাদের শখের এই প্লাটফর্ম কে ধ্বংস করার মূল কারিগর। তাদের উদ্দেশ্য হচ্ছে নিজেকে একজন গ্রুপ এডমিন হিসেবে জাহির করা, বাস ফ্যানিং ট্যুর নামে গাড়ি নিয়ে ঝুঁকিপূর্ণ পাড়াপাড়ি, ঝুঁকিপূর্ণ বাউলিবাজি, ওভারস্পিডে গাড়ি চালানো। একই তারিখে, একই রুটে একাধিক বাস ফ্যানিং গ্রুপের ট্যুর আয়োজন করে এক গ্রুপের গাড়ি নিয়ে অন্য গ্রুপের গাড়ির সাথে পাড়াপাড়ি এদের নিত্যকর্ম। চালক কে ভাইরাল করার নাম করে তাদের কে ঝুঁকিপূর্ণ বাস চালনায় উৎসাহিত করা হয়। দেয়া হয় বিভিন্ন উপনাম। চালকগণ এইসব নাম, উপাধি আর সামান্য পরিচিতি পাওয়ার লোভে প্রলুব্ধ হয়ে বিভিন্ন ট্যুরে এসব বাউলিবাজি আর পাড়াপাড়ি করে থাকেন।

এ বিষয়ে আমাদের অবস্থান:

প্রথমেই বলতে চাই, ট্যুর আয়োজন করা প্রত্যেকটি বাস ফ্যানিং গ্রুপের অধিকার। আমরা কোনো গ্রুপের এই অধিকারে হস্তক্ষেপ করতে পারি না। তবে আমরা বিশ্বাস করি, বাস ফ্যানিং শুধুমাত্র বাস নিয়ে আবেগ বা প্রতিযোগিতার বিষয় নয়। এর সঙ্গে লাখো মানুষের জীবনের নিরাপত্তা, দায়িত্ববোধ, শৃঙ্খলা এবং পারস্পরিক সম্মান সরাসরি জড়িত।

দ্বিতীয়ত, আমরা কারো বিরুদ্ধে নই। আমরা অনিরাপদ ও অসুস্থ বাস ফ্যানিং সংস্কৃতির বিরুদ্ধে। সীজনাল ট্যুর নামে অসুস্থ প্রতিযোগিতা, রাস্তায় অপ্রয়োজনীয় বাউলিবাজি, ঝুঁকিপূর্ণ বাস ড্রাইভিং, ওভারস্পিড নিয়ে ওভারটেকিং, বাস ফ্যানিং এর নামে টিকটক, ড্রাইভার কে উস্কানি এহেন কর্মকাণ্ড আমরা কখনো সমর্থন করি নি, ভবিষ্যতেও করবো না। [It's Loud and Clear.]

আমাদের বাস ফ্যানিং ট্যুর:
আমরা সর্বদাই একক, শান্তি ও শৃঙ্খলাপূর্ণ ট্যুর আয়োজন করি। আমরা কখনোই বাস নিয়ে বাউলিবাজি, ওভারস্পিড কিংবা নিজেদের সেরা প্রমান করতে ট্যুর করি না। গতানুগতিক জীবনধারা থেকে একটু বিশ্রাম ও মানসিক প্রশান্তির জন্য, নিজেদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন দৃঢ় করতে আমরা ট্যুর আয়োজন করি। আমরা ৪০-৫০ টি পরিবারেরর সন্তান নিয়ে বের হই, আমাদের দায়িত্ব থাকে প্রত্যেককে সুস্থভাবে তার পরিবারের কাছে ফিরিয়ে দেয়া। এই বিশ্বাস থেকেই আমাদের প্রতিটি ট্যুর সর্বোচ্চ নিরাপত্তার সাথে পরিচালনা ও নিয়ন্ত্রণ করা হয়।

আমরা চাই না একটি ছবি, একটি ভিডিও, একটি টাইটেল কিংবা "সেরা" হওয়ার সাময়িক আনন্দের জন্য কোনো একটি পরিবার তার প্রিয় মানুষকে হারিয়ে ফেলুক। আমাদের একটি ট্যুর তখন ই সফল হয়, যখন প্রশান্তি ও সৌন্দর্যের স্মৃতি নিয়ে সবাই নিরাপদে বাড়ি ফিরে আসে।

দেশের সকল বাস ফ্যানিং গ্রুপ, আয়োজক, বাসপ্রেমী এবং ফ্যানদের প্রতি আমাদের অনুরোধ:
অসুস্থ প্রতিযোগিতা, বেপরোয়া আচরণ, রাস্তায় বাউলিবাজি, ঝুঁকিপূর্ণ বাস ড্রাইভিং, ওভারস্পিড, ওভারটেকিং বর্জন করুন। সুস্থ স্বাভাবিক ও সুন্দর মানসিকতা নিয়ে বাস ফ্যানিং করুন। বাস ফ্যানিং ট্যুর করুন, কিন্তু নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিন। আমরা সকলেই বাসকে ভালোবাসি, কিন্তু মানুষের জীবনের থেকে বেশি নয়।

Barishal Bus Lover [BBL] বাস ফ্যানিং এর শুরু থেকেই নিরাপদ, সুশৃঙ্খল, দায়িত্বশীল ও সৌহার্দ্যপূর্ণ বাস ফ্যানিংয়ের পক্ষে ছিলো, ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ।

দায়িত্বরত এডমিন প্যানেল,
Barishal Bus Lover [BBL]

বাংলাদেশের বাস ফ্যানিং কমিউনিটির কলঙ্ক BD Bus Spotter.গত ২০ আগস্ট কক্সবাজার একটি বাস ফ্যানিং গ্রুপের (BD BUS SPOTTER) ট্...
24/08/2026

বাংলাদেশের বাস ফ্যানিং কমিউনিটির কলঙ্ক BD Bus Spotter.

গত ২০ আগস্ট কক্সবাজার একটি বাস ফ্যানিং গ্রুপের (BD BUS SPOTTER) ট্যুর ছিলো। ২২ আগস্ট ট্যুর থেকে ফেরার পথে ভাটিয়ারি পাম্পে তেল নিয়ে বের হওয়ার সময় ট্যুরের বাস টি বাউলি দেয়। ফলে বাসের গেট থেকে ছিটকে ওই বাসের চাকার নিচে চাপা পড়ে তাদের একজন ট্যুর মেম্বার নি'হত হয়েছে। ঘটনা ঘটার পর মৃ*তদেহ সেখানেই ফেলে রেখে ট্যুরের বাকি মেম্বাররা পালিয়ে গিয়েছে।

আমরা মানুষ হবো ঠিক কবে বলতে পারেন? যে ছেলেটি মারা গিয়েছে তার পরিবারের অবস্থা কী একবারও চিন্তা করতে পারছেন? সুস্থ ছেলেটি বাসা থেকে বের হলো আর লা'শ হয়ে ফিরলো! যারা তার সহযাত্রী ছিলো তারা একবারের জন্যও লা'শের দিকে ফিরে তাকালো না। যে যার মতো করে পালিয়ে চলে আসলো। হায় রে বিবেক!! কি লাভ হলো রাস্তায় বাউলি আর গতি দেখিয়ে? আর কবে আমাদের বিবেক জাগ্রত হবে? বাস ফ্যানিং ট্যুরের নামে এই কলঙ্কিত ট্যুরগুলো কি আদৌ বন্ধ হবে?

সৃষ্টিকর্তা ছেলেটিকে স্বর্গবাসী করুন এবং তার পরিবারকে ধৈর্য্য ধারণ করার তৌফিক দান করুন।

Golden Line ⚜️বরিশাল বিভাগে সেরা বাস সার্ভিস বিবেচনায় ফরিদপুরের ডন খ্যাত "গোল্ডেন লাইন" এক অন্যন্য নাম। মানসম্মত যাত্রীস...
14/08/2026

Golden Line ⚜️

বরিশাল বিভাগে সেরা বাস সার্ভিস বিবেচনায় ফরিদপুরের ডন খ্যাত "গোল্ডেন লাইন" এক অন্যন্য নাম। মানসম্মত যাত্রীসেবা, টাইম মেইনটেন্যান্স, নিয়মিত ট্রিপ শিডিউল, গাড়ি রক্ষণাবেক্ষণ সবকিছু তেই জাস্ট ইন টাইম সিস্টেম ব্যবহার করছেন কোম্পানি কতৃপক্ষ।

যাত্রীসেবায় তাদের অবস্থান ও গৃহীত পদক্ষেপ সত্যিই প্রশংসনীয় 🌹❤️।

অসাধারণ এই চিত্রটির কারিগর Parvej Munsi.

বরিশাল বিভাগের বিভিন্ন বাস সম্পর্কে যে কোনো তথ্য জানতে ও জানাতে অথবা সুন্দর সুন্দর ছবি পেতে যুক্ত হতে পারেন আমাদের বাস ফ্যানিং প্ল্যাটফর্মে।

Barishal Bus Lover 🫶

এক টুকরা বৃষ্টিভেজা বরিশাল 🤍🌧️
05/08/2026

এক টুকরা বৃষ্টিভেজা বরিশাল 🤍🌧️

02/08/2026

হানিফ এন্টারপ্রাইজ 🖤🖤
কোম্পানি সম্মানিত চেয়ারম্যান জনাব কফিলউদ্দিন সাহেবের মৃত্যুতে শোক জ্ঞাপন করতে ঢাকা-বরিশাল রুটের ১২-১৮৫৬ বাসটিতে শোক বার্তা পেইন্ট করা হয়েছে।

মূলত, হানিফ এন্টারপ্রাইজ এর সবগুলো বাসেও যদি এই শোকবার্তা পেইন্ট করা হয়, তারপরেও চেয়ারম্যান সাহেবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা শেষ হবে না।

স্যার আপনি থাকবেন আমাদের হৃদয়ে 🤍🖤

ভিডিওগ্রাফার: Parvej Munsi 📸

26/07/2026

𝙇𝙪𝙭𝙪𝙧𝙮 𝙤𝙛 𝘽𝙖𝙧𝙞𝙨𝙝𝙖𝙡 // 𝙋𝙖𝙩𝙪𝙖𝙠𝙝𝙖𝙡𝙞
ঢাকা → বরিশাল → পটুয়াখালী ✨✨

♦️ডাবল ডেকার বাসের সময়সূচীঃ-

📌উত্তরা আব্দুল্লাহপুর থেকে সকাল ৬:৫৫ মিনিট
📌রাজারবাগ থেকে সকাল ৮:৩০ মিনিট
📌আরামবাগ থেকে সকাল ৮:৪৫ মিনিট
📌ধোলাইপাড় থেকে সকাল ৯:০১ মিনিট

📌রাজারবাগ থেকে দুপুর ২:০১ মিনিট
📌আরামবাগ থেকে দুপুর ২:১৫ মিনিট
📌ধোলাইপাড় থেকে দুপুর ২:৩০ মিনিট

📌পটুয়াখালী থেকে সকাল ৭:০১ মিনিট
📌পটুয়াখালী থেকে বিকাল ৪:৩০ মিনিট

📌বরিশাল থেকে সকাল ৬:৩০ মিনিট
📌বরিশাল থেকে সকাল ৮:০১ মিনিট
📌বরিশাল থেকে সকাল ১১:৪৫ মিনিট
📌বরিশাল থেকে বিকাল ৫:৩০ মিনিট
📌বরিশাল থেকে বিকাল ৬:০১ মিনিট

★ ঢাকা কাউন্টার নাম্বার:

📞উত্তরা আব্দুল্লাহপুরঃ ০১৯৭০০৬০০৭৬
📞রাজারবাগঃ ০১৭৩০০৬০০৭৪
📞আরামবাগঃ ০১৭৩০০৬০০২৪
📞ধোলাইপাড়ঃ ০১৭৩০০৬০০৮৬

★ বরিশাল কাউন্টার নাম্বার:

📞পটুয়াখালীঃ ০১৯৭০০৬০০৭৩
📞রূপাতলীঃ ০১৭৩০০৬০০৭৭
📞নথুল্লাবাদঃ ০১৯৭০০৬০০৯৫

★ ভাড়া:
ঢাকা→বরিশাল ডাবল ডেকার ১২০০ টাকা
ঢাকা→পটুয়াখালী ডাবল ডেকার ১৪০০ টাকা

বরিশাল বিভাগের বিভিন্ন বাস সম্পর্কে জানতে যুক্ত থাকুন আমাদের সাথে। এছাড়াও আপনার ভ্রমণ অভিজ্ঞতা ও বাসের সাথে সুন্দর স্মৃতিচারণের জন্য যুক্ত হতে পারেনআমাদের গ্রুপে।

আমাদের গ্রুপ: Barishal Bus Lover 🤍

Address

Nathullabad Central Bus Stand
Barisal

Website

Alerts

Be the first to know and let us send you an email when Barishal Bus Lover - BBL posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share