আক্কেলপুর রেলওয়ে স্টেশন - Akkelpur Railway Station

  • Home
  • Bangladesh
  • Akkelpur
  • আক্কেলপুর রেলওয়ে স্টেশন - Akkelpur Railway Station

আক্কেলপুর রেলওয়ে স্টেশন - Akkelpur Railway Station Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from আক্কেলপুর রেলওয়ে স্টেশন - Akkelpur Railway Station, Railway Station, Akkelpur , Joypurhat , Rajshahi Division, Akkelpur.
(3)

এটি আক্কেলপুর রেলওয়ে স্টেশনের আন- অফিশিয়াল ফেসবুক পেজ।টিকেট ক্রয় বিক্রয়ের সাথে আমাদের কোন সম্পর্ক নেই।বাংলাদেশ রেলওয়ে সম্পর্কিত তথ্য ও আক্কেলপুর রেলওয়ে স্টেশনের মধ্য দিয়ে চলাচলকারী সকল ট্রেনের আপডেট পেতে পেজটি ফলো দিয়ে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ😊

***আক্কেলপুরে রোদ-বৃষ্টি হলেই প্ল্যাটফর্মে দুর্ভোগ, নেই যাত্রী ছাউনি***আকাশ কালো করে বৃষ্টি নামলেই শুরু হয় যাত্রীদের ছোট...
25/08/2026

***আক্কেলপুরে রোদ-বৃষ্টি হলেই প্ল্যাটফর্মে দুর্ভোগ, নেই যাত্রী ছাউনি***

আকাশ কালো করে বৃষ্টি নামলেই শুরু হয় যাত্রীদের ছোটাছুটি। আবার প্রখর রোদেও স্বস্তি নেই। কেউ ছুটছেন টিকিট কাউন্টারের দিকে, কেউ দোকানের নিচে, আবার কেউ আশ্রয় নিচ্ছেন ১ নম্বর প্ল্যাটফর্মে। কিন্তু ট্রেনের ঘোষণা এলেই সেই আশ্রয় ছেড়ে আবার ছুটতে হয় ২ নম্বর প্ল্যাটফর্মে। কারণ ট্রেন ক্রসিং হলে বিপরীত দিকের ট্রেনটি দাঁড়ায় সেখানেই। ট্রেন আসার পর গিয়ে ওঠার সুযোগ থাকে না। ফলে ২০ থেকে ৩০ মিনিট আগেই সেখানে গিয়ে অপেক্ষা করতে হয় যাত্রীদের। অথচ প্রায় ৩৫০ মিটার দীর্ঘ এই প্ল্যাটফর্মে নেই কোনো যাত্রী ছাউনি।

রোদ-বৃষ্টি নামলেই জয়পুরহাটের আক্কেলপুর রেলস্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে নেমে আসে চরম দুর্ভোগ। আবার তীব্র রোদেও ছায়ার অভাবে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে হয় যাত্রীদের। ছাউনিহীন প্ল্যাটফর্মে বৃষ্টির পানিতে ভিজে যায় যাত্রীদের কাপড়, ব্যাগ, কাগজপত্র ও প্রয়োজনীয় সামগ্রী। অন্যদিকে রোদের সময় প্রচণ্ড গরমে দাঁড়িয়ে থাকতে গিয়ে দুর্ভোগ আরও বাড়ে। কোথাও দাঁড়ানোর মতো নিরাপদ ও স্বস্তিদায়ক জায়গা না থাকায় আবহাওয়া যেমনই হোক, অপেক্ষা করতে হয় ট্রেনের জন্য। সবচেয়ে বেশি বিপাকে পড়েন শিশু, বয়স্ক, অসুস্থ ও প্রতিবন্ধী যাত্রীরা।

সরেজমিনে দেখা যায়, ২ নম্বর প্ল্যাটফর্মের দীর্ঘ অংশজুড়ে যাত্রীদের জন্য কোনো স্থায়ী আশ্রয়ের ব্যবস্থা নেই। বৃষ্টি শুরু হলে নিরাপদ জায়গার খোঁজে ছুটতে থাকেন যাত্রীরা। কেউ দোকানের নিচে, কেউ টিকিট কাউন্টারের আশপাশে দাঁড়িয়ে থাকেন। তীব্র রোদেও অনেকে একই জায়গায় ছায়ার খোঁজ করেন। তবে ট্রেন আসার ঘোষণা হলেই আবার ছুটতে হয় প্ল্যাটফর্মে। ফলে বৃষ্টি কিংবা রোদের মধ্যে শিশু ও রোগীদের নিয়ে দৌড়াদৌড়ি করতে গিয়ে তৈরি হয় বাড়তি ভোগান্তি।

রেলওয়ে সূত্র ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, আক্কেলপুর স্টেশন দিয়ে আপ-ডাউন মিলিয়ে প্রতিদিন ২০-২২টি যাত্রীবাহী ট্রেন চলাচল করে। প্রতিদিন প্রায় দেড় হাজার থেকে দুই হাজার যাত্রী এ স্টেশন ব্যবহার করেন। ট্রেন ক্রসিংয়ের কারণে সপ্তাহে গড়ে ২৫ থেকে ২৮ বার ২ নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দাঁড়ায়। ওই সময় প্ল্যাটফর্মটিতে যাত্রীদের চাপও বেড়ে যায়।

বৃষ্টি ও রোদের সময় সবচেয়ে বেশি সমস্যায় পড়েন অসুস্থ রোগী, প্রতিবন্ধী, বয়স্ক ও শিশুদের নিয়ে যাওয়া স্বজনরা। একদিকে রোগী সামলাতে হয়, অন্যদিকে ব্যাগ, চিকিৎসার কাগজপত্র ও প্রয়োজনীয় জিনিসপত্র বাঁচাতে হয়। দূরের হাসপাতালে চিকিৎসার জন্য যাওয়া রোগীদের ভোগান্তি আরও বেশি। বৃষ্টিতে প্রেসক্রিপশন, চিকিৎসার রিপোর্ট, ওষুধ, কাপড় ও সঙ্গে নেওয়া খাবার ভিজে যায়। আবার রোদের মধ্যে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকলে অসুস্থ ও বয়স্ক যাত্রীদের শারীরিক কষ্ট বেড়ে যায়। ট্রেন আসার সময় ভিড়ের মধ্যে পানি মাড়িয়ে কিংবা প্রচণ্ড গরমে দ্রুত ট্রেনে উঠতে গিয়ে দুর্ঘটনার আশঙ্কাও থাকে।

পালপাড়া এলাকার বাসিন্দা মীর শাহে আলী বলেন, ট্রেন ধরতে ২০-৩০ মিনিট আগে ২ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়াতে হয়। বৃষ্টি শুরু হলে সেখানে দাঁড়িয়ে থাকার মতো কোনো জায়গা নেই। আবার রোদেও ছায়া পাওয়া যায় না। ছোট বাচ্চা, বয়স্ক বা রোগী সঙ্গে থাকলে দুর্ভোগের শেষ থাকে না। বৃষ্টিতে কাগজপত্র, ব্যাগ ও খাবার ভিজে যায়, আর রোদের মধ্যে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতেও কষ্ট হয়।

চিকিৎসার জন্য পঞ্চগড় যাচ্ছিলেন রওশন আরা। তিনি বলেন, রোগী নিয়ে বৃষ্টির মধ্যে খুব কষ্ট হয়। একদিকে রোগী সামলাতে হয়, অন্যদিকে ব্যাগ ও কাগজপত্র বাঁচাতে হয়। রোদের সময়ও রোগী নিয়ে খোলা জায়গায় দাঁড়িয়ে থাকা কঠিন। একটা ছাউনি থাকলে এত কষ্ট করতে হতো না।

স্থানীয় বাসিন্দা বকুল সরদার বলেন, যে প্ল্যাটফর্মে প্রতিদিন শত শত মানুষ দাঁড়িয়ে ট্রেনের অপেক্ষা করেন, সেখানে ছাউনি নেই-এটা মেনে নেওয়া যায় না। বৃষ্টি হলেই যাত্রীদের ছোটাছুটি করতে হয়। আবার রোদের সময়ও অনেকে ছায়ার জন্য এদিক-ওদিক ছুটছেন। দ্রুত এখানে ছাউনি নির্মাণ করা দরকার।

স্থানীয়দের অভিযোগ, ১ নম্বর প্ল্যাটফর্মে ছাউনি থাকলেও ২ নম্বর প্ল্যাটফর্মের যাত্রীদের জন্য নেই কোনো স্থায়ী ব্যবস্থা। অথচ ট্রেন ক্রসিংয়ের কারণে নিয়মিত ওই প্ল্যাটফর্মেই ট্রেন দাঁড়ায়। ফলে ছাউনি না থাকলেও যাত্রীদের বাধ্য হয়েই সেখানে আগে থেকে অপেক্ষা করতে হচ্ছে। যাত্রীদের সুবিধার কথা বিবেচনা করে অন্তত একটি অংশে হলেও দ্রুত ছাউনি নির্মাণ করা প্রয়োজন। বিশেষ করে বর্ষা ও গরমের সময়ে এ দুর্ভোগ আরও তীব্র হয়ে ওঠে।

আক্কেলপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার হাসিবুল হাসান বলেন, ২ নম্বর প্ল্যাটফর্মে জায়গা সংকটের কারণে যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে বয়স্ক ও শিশু যাত্রীরা বৃষ্টির সময় ভিজে যান। রোদের সময়ও তাদের কষ্ট হয়। এসব সমস্যা নিয়ে যাত্রীরা প্রায়ই এসে অভিযোগ করেন। তাদের এই দুর্ভোগ দেখে আমাদেরও খারাপ লাগে। তিনি বলেন, বিষয়টি নিয়ে আমরা বেশ কয়েকবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। তবে এখন পর্যন্ত কোনো কার্যকর সমাধান হয়নি। প্রতিদিন গড়ে প্রায় চারটি ট্রেন ২ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়ায়।

©️ যায় যায় দিন

ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড় অভিমুখী ৭০৫ একতা এক্সপ্রেস আক্কেলপুর আউট বিকাল ৫:৪০ মিনিটপরবর্তী স্টপেজ জয়পুরহাট
25/08/2026

ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড় অভিমুখী ৭০৫ একতা এক্সপ্রেস আক্কেলপুর আউট বিকাল ৫:৪০ মিনিট
পরবর্তী স্টপেজ জয়পুরহাট

25/08/2026

চিলাহাটি থেকে ছেড়ে আসা আন্তঃনগর ৮০৬ চিলাহাটি এক্সপ্রেস ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন প্রবেশ করলো ০৪:২৫ মিনিট।🤍🥰

ঢাকা থেকে ছেড়ে আসা চিলাহাটি অভিমুখী ৭৬৫ নীলসাগর এক্সপ্রেস আক্কেলপুর ইন দুপুর ১:৪৮ মিনিটপরবর্তী স্টপেজ জয়পুরহাট
25/08/2026

ঢাকা থেকে ছেড়ে আসা চিলাহাটি অভিমুখী ৭৬৫ নীলসাগর এক্সপ্রেস আক্কেলপুর ইন দুপুর ১:৪৮ মিনিট
পরবর্তী স্টপেজ জয়পুরহাট

🔴চিলাহাটি থেকে ছেড়ে আসা ঢাকা অভিমুখী ৮০৬ চিলাহাটি এক্সপ্রেস🔴রাজশাহী থেকে ছেড়ে আসা চিলাহাটি অভিমুখী ৭৩৩ তিতুমীর এক্সপ্র...
25/08/2026

🔴চিলাহাটি থেকে ছেড়ে আসা ঢাকা অভিমুখী ৮০৬ চিলাহাটি এক্সপ্রেস
🔴রাজশাহী থেকে ছেড়ে আসা চিলাহাটি অভিমুখী ৭৩৩ তিতুমীর এক্সপ্রেস

আক্কেলপুর ক্রসিং সকাল ৯:৪০ মিনিট
পরবর্তী স্টপেজ সান্তাহার জংশন ও তিতুমীর জামালগঞ্জ জয়পুরহাট

25/08/2026

আপনার পছন্দের লোকোমোটিভ কোনটি ৬৫.. নাকি ৬৬..

সময় বিকাল ৫:১০ মিনিট এর আপডেট🔴তিন ঘণ্টা প্লাস বিলম্বে আপ রূপসা এক্সপ্রেস আক্কেলপুর ছেড়ে গেলপরবর্তী স্টপেজ জয়পুরহাট 🔴প...
24/08/2026

সময় বিকাল ৫:১০ মিনিট এর আপডেট

🔴তিন ঘণ্টা প্লাস বিলম্বে আপ রূপসা এক্সপ্রেস আক্কেলপুর ছেড়ে গেল
পরবর্তী স্টপেজ জয়পুরহাট

🔴প্রায় ছয় ঘন্টা বিলম্বে ডাউন রূপসা এক্সপ্রেস জয়পুরহাট প্রবেশ করতেছে
পরবর্তী স্টপেজ জয়পুরহাট

✅আপ ডাউন রুপসা এক্সপ্রেস জয়পুরহাট ক্রসিং হবে ইনশাআল্লাহ

🔴প্রায় দেড় ঘন্টা বিলম্বে একতা এক্সপ্রেস সান্তাহার জংশন প্রবেশ করবে

পাকশী কন্ট্রোল❌আশরাফুল✅
24/08/2026

পাকশী কন্ট্রোল❌
আশরাফুল✅

24/08/2026

৬৫৫৩ লোকোমোটিভ নিয়ে ঠাকুরগাঁও রেলওয়ে স্টেশন পঞ্চগড় এক্সপ্রেস এর এন্ট্রি।

ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড় অভিমুখী ৭০৫ একতা এক্সপ্রেস আক্কেলপুর আউট বিকাল ৫:৫০ মিনিটপরবর্তী স্টপেজ জয়পুরহাট
23/08/2026

ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড় অভিমুখী ৭০৫ একতা এক্সপ্রেস আক্কেলপুর আউট বিকাল ৫:৫০ মিনিট
পরবর্তী স্টপেজ জয়পুরহাট

Address

Akkelpur , Joypurhat , Rajshahi Division
Akkelpur

Alerts

Be the first to know and let us send you an email when আক্কেলপুর রেলওয়ে স্টেশন - Akkelpur Railway Station posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share