Bhaluka Travel Group

Bhaluka Travel Group ➡️➡️ কম খরচে সবার বিশ্বস্ততা আর ভালোব?

বোটানিক্যাল গার্ডেনে প্রবেশ ফি ২০ থেকে বেড়ে ১০০ টাকা
03/07/2024

বোটানিক্যাল গার্ডেনে প্রবেশ ফি ২০ থেকে বেড়ে ১০০ টাকা

রাসেল ভাইপার উপদ্রপে করণীয় নিয়ে পরিবেশ মন্ত্রণালয়ের নির্দেশনাদেশের বিভিন্ন অঞ্চলে রাসেল ভাইপার প্রজাতির সাপের উপদ্রব ও ম...
23/06/2024

রাসেল ভাইপার উপদ্রপে করণীয় নিয়ে পরিবেশ মন্ত্রণালয়ের নির্দেশনা

দেশের বিভিন্ন অঞ্চলে রাসেল ভাইপার প্রজাতির সাপের উপদ্রব ও মানুষের উদ্বেগ বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় তথ্য ও দিকনির্দেশনা প্রদান করেছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়।
নির্দেশনায় বলা হয়েছে, রাসেল ভাইপারের উপস্থিতি উদ্বেগজনক হলেও এটি মনে রাখা গুরুত্বপূর্ণ যে মানুষের সঙ্গে এই সাপের মুখোমুখি হওয়ার সম্ভাবনা কম। এই সাপ সাধারণত নিচুভূমির ঘাসবন, ঝোঁপজঙ্গল, উন্মুক্ত বন, কৃষি এলাকায় বাস করে এবং মানুষের বসতি এড়িয়ে চলে।

সাপটি মেটে রঙের হওয়ায় মাটির সাথে সহজে মিশে যেতে পারে। মানুষ খেয়াল না করে সাপের খুব কাছে গেলে সাপটি বিপদ দেখে ভয়ে আক্রমণ করে। রাসেল ভাইপার দক্ষ সাঁতারু হওয়ায় নদীর স্রোতে ও বন্যার পানিতে দেশের বিভিন্ন এলাকায় বিস্তৃত হয়েছে। সকলকে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ জানানো হয়।

সাপের কামড় এড়াতে করণীয় :

সাপের কামড় এড়াতে করণীয় সম্পর্কে জানানো হয়েছে, যেসব এলাকায় রাসেল ভাইপার দেখা গিয়েছে, সেসব এলাকায় চলাচলে বাড়তি সতর্কতা অবলম্বন করা, লম্বা ঘাস, ঝোঁপঝাড়, কৃষি এলাকায় হাঁটার সময় সতর্ক থাকতে হবে, গর্তের মধ্যে হাত-পা ঢুকানো যাবে না।

এছাড়া সংশ্লিষ্ট এলাকায় কাজ করার সময় বুট এবং লম্বা প্যান্ট পরতে হবে, রাতে চলাচলের সময় অবশ্যই টর্চ লাইট ব্যবহার করতে হবে, বাড়ির চারপাশ পরিস্কার ও আবর্জনামুক্ত রাখতে হবে, পতিত গাছ,জ্বালানি লাকড়ি, খড় সরানোর সময় বিশেষ সাবধানতা অবলম্বন করতে হবে, সাপ দেখলে তা ধরা বা মারার চেষ্টা করা যাবে না এবং প্রয়োজনে জাতীয় হেল্পলাইন ৩৩৩ নম্বরে কল করে বা নিকটস্থ বন বিভাগের অফিসকে জানাতে হবে।

সাপের কামড়ের ক্ষেত্রে করণীয় :

সাপের কামড়ের ক্ষেত্রে করণীয় সম্পর্কে বলা হয়েছে, দংশিত অঙ্গ নড়াচড়া করা যাবে না। পায়ে দংশনে- বসে যেতে হবে, হাঁটা যাবে না। হাতে দংশনে হাত নড়াচাড়া করা যাবে না। হাত পায়ের গিড়া নাড়াচাড়ায় মাংসপেশীর সংকোচনের ফলে বিষ দ্রুত রক্তের মাধ্যমে শরীরে ছড়িয়ে গিয়ে বিষক্রিয়া করতে পারে।

এতে আরো জানানো হয়, আক্রান্ত স্থান সাবান দিয়ে আলতোভাবে ধুতে হবে অথবা ভেজা কাপড় দিয়ে আলতোভাবে মুছতে হবে, ঘড়ি বা অলঙ্কার বা তাবিজ, তাগা ইত্যাদি থাকলে খুলে ফেলতে হবে, দংশিত স্থানে কাঁটবেন না, সূই ফোটাবেন না, কিংবা কোনো রকম প্রলেপ লাগাবেন না বা অন্য কিছু প্রয়োগ করা যাবে না, সাপে কাটলে ওঝার কাছে গিয়ে অযথা সময় নষ্ট করা যাবে না, যত দ্রুত সম্ভব নিকটস্থ হাসপাতাল বা স্বাস্থ্যসেবা কেন্দ্রে যেতে হবে, আতঙ্কিত হওয়া যাবে না, রাসেল ভাইপারের বিষ প্রতিষেধক বা অ্যান্টিভেনম নিকটস্থ সরকারি হাসপাতালে বিনামূল্যে পাওয়া যায়।

রাসেল'স ভাইপারের প্রাদুর্ভাব কমাতে করণীয়

রাসেল'স ভাইপারের প্রাদুর্ভাব কমাতে করণীয় সম্পর্কে বলা হয়েছে, বেজি, গুইসাপ, বাগডাশ, গন্ধগোকুল, বন বিড়াল, মেছো বিড়াল, তিলা নাগ ঈগল, সারস, মদন টাক এবং কিছু প্রজাতির সাপ ‘রাসেল'স ভাইপার’ খেয়ে এদের সংখ্যা নিয়ন্ত্রণে রাখে। এসকল বন্যপ্রাণীকে মানুষের নির্বিচারে হত্যার কারণে প্রকৃতিতে ‘রাসেল ভাইপার’ বেড়ে যাচ্ছে। তাই বন্যপ্রাণী দেখলেই অকারণে তা হত্যা, এদের আবাসস্থল ধ্বংস করা থেকে বিরত থাকতে হবে।

এতে আরো জানানো হয়, ‘রাসেল’স ভাইপার’ বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন ২০১২-এর ৬(১) ধারা অনুযায়ী সংরক্ষিত প্রাণী। ‘রাসেল’স ভাইপার’ ইঁদুর খেয়ে যেমন ফসল রক্ষা করে, তেমনি পরিবেশের ভারসাম্য রক্ষা ও জীববৈচিত্র্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই সাপের বিষ হতে অনেক জীবন রক্ষাকারী ওষুধ তৈরি হয়। সাপ মারা দণ্ডনীয় অপরাধ, সাপ মারা হতে বিরত থাকুন।

এ বিষয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, দেশে পর্যাপ্ত পরিমাণ বিষ প্রতিষেধক বা অ্যান্টিভেনম আছে এবং সব জায়গায় হাসপাতালগুলোতে অ্যান্টিভেনম রাখার নির্দেশ দেয়া হয়েছে।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর নির্দেশনায় বাংলাদেশ বন বিভাগ পরিস্থিতি মোকাবেলায় বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে।

স্থানীয়ভাবে সচেতনতামূলক কর্মসূচি বাস্তবায়নের জন্য স্থানীয় বিভিন্ন কর্তৃপক্ষ ও সচেতন সমাজের প্রতি অনুরোধ জানানো হয়েছে। পরিস্থিতি সক্রিয়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজন অনুযায়ী আপডেট প্রদান করা হবে।
সূত্র : বাসস

গ্রীণ অরণ্য পার্ক এন্ড রিসোর্ট একটি ফ্যামেলি পার্ক।পার্কের কিছু নিয়োম জেনে রাখুন।
22/04/2024

গ্রীণ অরণ্য পার্ক এন্ড রিসোর্ট একটি ফ্যামেলি পার্ক।
পার্কের কিছু নিয়োম জেনে রাখুন।

05/10/2022
15/09/2022

ভ্রমণ #

15/09/2022

আসসালামু আলাইকুম,
আনন্দের সাথে জানাচ্ছিযে দির্ঘ বিরতীর পর আমাদের ট্যুর চালু করতে যাচ্ছি।
আমাদের আগামী ট্যুর খুলনা, বাগের হাট, মোংলা ও সুন্দরবন ৪ রাত ৩দিন বাস ভাড়া ২০০০ টাকা জন প্রতি খাবার ও অন্যান্য খরচ নিজস্ব । জাহাজ বা ষ্টিমারে খাবার ও সমস্ত খরচ আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। আমাদের ট্যুর আগামী ২৪ সেপ্টেম্বর রাত ১১.৩০ মিনিটে সিডষ্টোর বাজার হইতে গাড়ী ছেড়ে যাবে। পদ্মা সেতু হয়ে সকালে বঙ্গবন্ধুর সমাধীস্থলে পরিদর্শন ও সকালের নাস্তা সেড়ে চলে যাবো খানজাহান আলীর মাজার এর পর যহরের নামাজ ও দুপুরের খাবার ষাট গম্বুজ মসজিদে বিকেল ৩টায় গাড়ী ছাড়বে মোংলার উদ্দ্যেশে মোংলা পৌছে আছরের নামাজ সেরে ষ্টিমারে উঠে রওনা হবো সুন্দর বনের উদ্দ্যেশে আমরা ৪টি স্পর্ট পরিদর্শন করে মোংলায় ফিরে আসবো ষ্টিমারে তিনবেলা খাবার দুইবার টিফিন দিবো খরচ জন প্রতি ৩ হাজার থেকে ৬ হাজারের মধ্যে মোংলায় ফিরে এসে বাড়ীর উদ্দ্যেশে রওনা হো ইনশাহ আল্লাহ ।
যোগাযোগ 01715253385, 01711-512096, 01611328095

ঈদ পরবর্তী ট্যুর নাটোরের উত্তরা গণভবন
09/05/2022

ঈদ পরবর্তী ট্যুর নাটোরের উত্তরা গণভবন

আমাদের এবারের ট্যুর শুরু করি ২০১ গম্বুজ মসজিদে ফজরের নামাজ দিয়ে। নামাজের পর কয়েক জনের সাথে সেলফি। আমাদের পরবর্তী গন্তব্য...
09/05/2022

আমাদের এবারের ট্যুর শুরু করি ২০১ গম্বুজ মসজিদে ফজরের নামাজ দিয়ে। নামাজের পর কয়েক জনের সাথে সেলফি। আমাদের পরবর্তী গন্তব্য জানতে আমাদের সাথেই সাথে থাকুন।

28/04/2022

আমাদের ট্যুর ঈদের পরের দিন নাটোর।

20/04/2022

সূধী আসসালামু আলাইকুম, করোনা মহামারীর কারণে আমারে ট্যুর বন্ধ ছিল আমরা আনন্দের সাথে জানাচ্ছি যে, আপনাদের চাহিদা মতো ট্যুর চালু করতে যাচ্ছি। পরিচালনা করার জন্য আকর্শনীয় কমিশনে ১০ জন এডমিন নিয়োগ দেওয়া হবে।
শর্তসাপেক্ষে আগ্রহীরা যোগাযোগ করুন এবং বায়োডাটা পাঠান [email protected] এই মিলে
যোগাযোগ: পরিচালক: 01715253385, 01611328095

27/10/2021

মাত্র ১০০০ টাকায় কক্সবাজার ভ্রমণ আসা যাওয়া ও দুই বেলা খাবার সহ। আজই রেজিষ্ট্রেশন করুন। আপনার আসনটি কনফার্ম করতে ০১৭১৫২৫৩৩৮৫ নম্বরে যোগাযোগ করুন।
রেজিষ্ট্রেশন ফি ৫০০টাকা বিকাশ পেমেন্ট ৫১০ টাকা। ভ্রমণ তারিখ ৪ নভেম্বর ২০২১, ৪৫ আসন পুরন হলেই তারিখ ঠিক থাকবে। আমরা শুধুমাত্র সিট ভাড়া নিচ্ছি ভালুকা ট্রাভেল গ্রুপের সৌজন্যে দুই বেলা খাবার ফ্রি।

আমাদের আজকের ট্যুর উদ্দেশ্য ছিল পদ্মা সেতু।  আমরা সফল ভাবে শেষ করে এসেছি। আপনারাও যেতে পারেন। যেতে চাইলে যোগাযোগ ০১৭১৫২৫...
22/08/2021

আমাদের আজকের ট্যুর উদ্দেশ্য ছিল পদ্মা সেতু। আমরা সফল ভাবে শেষ করে এসেছি। আপনারাও যেতে পারেন। যেতে চাইলে যোগাযোগ ০১৭১৫২৫৩৩৮৫

Address

অফিস: বর্ণমেলা প্রিন্টার্স, সিডষ্টোর বাজার, ভালুকা
ময়মনসিংহ।

Alerts

Be the first to know and let us send you an email when Bhaluka Travel Group posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category